এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “পাঠশালায় দীনু পালিতের যে গল্প অপু শুনেছিল, তার বর্ণনা দাও।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাঠশালায় দীনু পালিতের যে গল্প অপু শুনেছিল, তার বর্ণনা দাও।
গল্প শোনায় মানুষের চিরন্তন আকর্ষণ। অপুও তার ব্যতিক্রম নয়। পাঠশালায় অপুর পড়াশোনা করার থেকে গল্প শুনতে বেশি ভালো লাগত। প্রসন্ন গুরুমহাশয়ের বন্ধুরা প্রায়ই বিকেলবেলা পাঠশালায় আসতেন গল্প করতে। এই বন্ধুদের মধ্যে অন্যতম ছিলেন দীনু পালিত। একবার তিনি বেলডাঙার বুধো গাড়োয়ানের গল্প বলেছিলেন।
বুধো গাড়োয়ান তার জোয়ান বয়সে খুবই শক্তিশালী ছিল। একবার দীনু পালিত চাকদা থেকে গঙ্গাস্নান সেরে বুধো গাড়োয়ানের গাড়ি করে ফিরছিলেন। গাড়িতে ছিলেন দীনু পালিতের পরিজনবর্গ এবং সঙ্গে ছিল বেশ কিছু টাকা। হঠাৎই ষণ্ডামার্কা চারজন লোক এসে গাড়ির পিছনদিকের বাঁশ ধরে। বুধো গাড়োয়ান তা দেখে কৌশলে গাড়িটি নিয়ে যায় নবাবগঞ্জ থানার কাছে। তবে অনেক অনুরোধ করায়, শেষ পর্যন্ত তাদেরকে ছেড়েও দেয়। দীনু পালিতের মতে, ষণ্ডামার্কা লোকগুলি বাঁশে হাত দেওয়ার পর কিছুতেই হাত ছাড়াতে পারেনি, কারণ তা সবই মন্ত্রের জোর। দীনু পালিতের মতে, মন্ত্রের জোরে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। মন্ত্রের প্রকৃত শক্তি প্রমাণ করতেই দীনু পালিত এই গল্প বলেন।
আরও পড়ুন – ‘সান্যাল মহাশয় দেশভ্রমণ-বাতিকগ্রস্ত ছিলেন।’ — তাঁর দেশভ্রমণের বিষয়ে যা যা জানো নিজের ভাষায় লেখো।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “পাঠশালায় দীনু পালিতের যে গল্প অপু শুনেছিল, তার বর্ণনা দাও।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!





Leave a Comment