এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “‘একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল, যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা।’ – নতুন অভিজ্ঞতাটি বর্ণনা করো।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল, যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা।’ – নতুন অভিজ্ঞতাটি বর্ণনা করো।
পথের পাঁচালী উপন্যাসের ছোটো নায়ক অপু, যার দুটি চোখ বিস্ময়মাখা। কল্পনাপ্রবণতাই তার চরিত্রের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য। জগতের সব বিষয়ই তার কাছে ভারি অবাক করা, ভারি মনোমুগ্ধকর। এহেন অপু প্রতিদিনই পাঠশালা থেকে কিছু না কিছু বিস্ময়ের রসদ সংগ্রহ করে। পাঠশালার একেকটি ঘটনা তার জীবনে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চিত করে।
একদিন বিকেলে পাঠশালায় গুরুমহাশয় শ্রুতিলিখন লিখতে বলেন। শ্রুতিলিখনের বিষয়টি শুনে তার মনে হয়, গুরুমহাশয় তা মুখস্থ বলছেন, নিজের কথা বলছেন না। সেই শ্রুতিলিখনের অমন সুন্দর কথা সে একসঙ্গে পরপর কখনও শোনেনি। অর্থ না বুঝলেও অজানা শব্দ ও তার ধ্বনিগুলি তার মনে বিস্ময় জাগায়। শ্রুতিলিখনের বিষয়টি ভাবতে ভাবতে সে আরও গভীর চিন্তার রাজ্যে ডুবে যায়। সাজানো শব্দঝংকারগুলি তার জীবনে নতুন অভিজ্ঞতার সঞ্চার করে।
আরও পড়ুন – ‘নিজের আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক।’ — উক্তিটির তাৎপর্য নিজের ভাষায় লেখো।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “‘একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল, যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা।’ – নতুন অভিজ্ঞতাটি বর্ণনা করো।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!





Leave a Comment