এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি পরিবেশের ওপর কী কী প্রভাব বিস্তার করে তা সংক্ষেপে লেখো” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’ – এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি পরিবেশের ওপর কী কী প্রভাব বিস্তার করে?
পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি নিচে পর্যায়ক্রমে আলোচনা করা হলো –
1. উদ্ভিদের ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব –
- অ্যাসিড বৃষ্টি গাছের পাতার ক্লোরোফিলকে নষ্ট করে দেয়।
- এর ফলে বীজের অঙ্কুরোদ্গম মারাত্মকভাবে ব্যাহত হয়।
2. প্রাণীদের ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব –
- অ্যাসিড বৃষ্টির ফলে জলাশয়ের অম্লত্ব (Acidity) বৃদ্ধি পায়, ফলে জলজ প্রাণীগুলি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়।
- জলাশয়ে মাছের ডিমগুলি নষ্ট হয়ে যায়, যার ফলে মাছের উৎপাদন ব্যাহত হয়।
- অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবে পাখিদের সংখ্যাও ক্রমশ কমে যাচ্ছে।
3. মাটির ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব –
- অ্যাসিড বৃষ্টির ফলে মাটির pH কমে যায় এবং মাটিতে বসবাসকারী বিভিন্ন উপকারী প্রাণী ও অণুজীবরা ক্ষতিগ্রস্ত হয়।
- এর ফলে মাটির স্বাভাবিক উর্বরাশক্তি কমে যায়।
- মাটির উর্বরাশক্তি কমে যাওয়ার কারণে কৃষিকাজে ফসল উৎপাদন ব্যাহত হয়।
4. মার্বেল স্থাপত্যগুলির ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব –
- অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেল পাথর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং এর ঔজ্জ্বল্য নষ্ট হয়।
- অ্যাসিড বৃষ্টির প্রভাবেই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আগ্রার তাজমহল, দিল্লির লালকেল্লা ইত্যাদি ঐতিহাসিক স্থাপত্যের ব্যাপক ক্ষতি হচ্ছে।
5. মানুষের ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব –
- অ্যাসিড বৃষ্টির প্রভাবে মানুষের বিভিন্ন চর্মরোগ দেখা দেয়, যেমন – ত্বকের ক্যানসার, ত্বক জ্বালা ইত্যাদি।
- এ ছাড়াও মানবদেহের স্নায়ুতন্ত্রও প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন – অ্যাসিড বৃষ্টির প্রভাব: মাধ্যমিক জীবনবিজ্ঞান
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের সিলেবাস অনুযায়ী পরিবেশের ওপর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানলাম। আশা করি, পরীক্ষার প্রস্তুতিতে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের পড়াশোনা সংক্রান্ত কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে (Telegram) যোগাযোগ করুন।





Leave a Comment