এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”জলদূষণের কারণগুলি লেখো”—নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জলদূষণের প্রধান কারণগুলি (Causes of Water Pollution)
জলদূষণের মূল কারণগুলি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো –
- নর্দমা-নিষ্কাশিত বর্জ্যের ব্যবহার – গৃহস্থালি, কারখানা, হাসপাতাল ইত্যাদি থেকে বর্জ্যবস্তু নিকাশি ব্যবস্থার মাধ্যমে জলাশয়ে এসে পড়ে এবং জলাশয়ের জলকে দূষিত করে।
- শিল্পজাত বর্জ্যবস্তুর নিক্ষেপ – বিভিন্ন শিল্প ও কারখানা থেকে প্লাস্টিক, রড, ওষুধ, কাগজ, রঞ্জক বস্তু, রবার, চামড়া ইত্যাদি জলাশয়ে গিয়ে পড়ে এবং জলাশয়ের জলকে মারাত্মকভাবে দূষিত করে।
- কৃষিকাজে ব্যবহৃত বস্তুর নিক্ষেপ – কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির জলে ধৌত হয়ে জলাশয়ে গিয়ে পড়ে এবং জলাশয়ের জলকে দূষিত করে।
- তেল উপচে পড়া – দুর্ঘটনার কারণে ট্যাংকার থেকে তেল উপচে নদী বা সমুদ্রের জলে পড়ে এবং সেই জলকে দূষিত করে। তেল বহনকারী জাহাজে ড্রিলিং করার সময় অসাবধানতাবশত কোনো ফুটো তৈরি হলে, তা দিয়ে তেল জলে পড়ে এবং সেখানকার জলকে দূষিত করে তোলে।
- গরম জলের নিক্ষেপ – তাপবিদ্যুৎকেন্দ্রের উত্তপ্ত যন্ত্রগুলিকে ঠান্ডা করার জন্য নদী বা হ্রদের ঠান্ডা জল ব্যবহার করা হয়, ফলে ঠান্ডা জল গরম হয়ে ওঠে। এই গরম জল নদী বা হ্রদে নিক্ষেপিত হয়। এর ফলে জলের তাপীয় দূষণ ঘটে।
- অন্যান্য কারণ – স্নানের জল, কাপড়কাচা জল, শৌচাগারের জল, নোংরা আবর্জনা এবং মৃত প্রাণীদেহ বিভিন্নভাবে জলাশয়ে গিয়ে পড়ে এবং সেখানকার জলকে দূষিত করে তোলে।
আরও পড়ুন – বর্জ্য কীভাবে জলদূষণ ঘটাচ্ছে? বর্জ্য পদার্থকে ভস্মীভূত কীভাবে করা হয়?
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”জলদূষণের কারণগুলি লেখো।”—নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে যোগাযোগ করুন।





Leave a Comment