জলদূষণ কাকে বলে? এর প্রকারভেদ ও জলের ভৌতদূষণ

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”জলদূষণ কাকে বলে? জলদূষণ কত প্রকারের হয়? জলের ভৌতদূষণ বলতে কী বোঝ?”—নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জলদূষণ কাকে বলে? জলদূষণ কত প্রকারের হয়? জলের ভৌতদূষণ বলতে কী বোঝ?

জলদূষণ কাকে বলে?

বিভিন্ন জৈবিক ও রাসায়নিক বর্জ্য পদার্থ, উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে সৃষ্ট বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ জলের সঙ্গে মিশে জলকে ব্যবহারের অনুপযোগী করে তোলে, ফলে জলের গুণগত মান নষ্ট হয়, তাকে জলদূষণ বলে।

জলদূষণ কত প্রকারের হয়?

উৎস এবং দূষিত হওয়ার স্থান অনুযায়ী, জলদূষণ প্রধানত পাঁচ প্রকারের হয়। যথা –

  1. ভূনিম্নস্থ জলদূষণ
  2. সমুদ্রের জলদূষণ
  3. নদীর জলদূষণ
  4. হ্রদের জলদূষণ
  5. পুকুরের ও অন্যান্য জলাশয়ের জলদূষণ

জলের ভৌতদূষণ বলতে কী বোঝ?

বিভিন্ন প্রকার দূষিত বর্জ্য পদার্থ জলে মিশলে জলের ভৌত বৈশিষ্ট্য পরিবর্তিত হয়। অর্থাৎ জলের বর্ণ অস্বচ্ছ হয়ে যায়, তাতে দুর্গন্ধ সৃষ্টি হয়, বিস্বাদ হয়ে পড়ে এবং জল ব্যবহারের অযোগ্য হয়ে যায়। একে জলের ভৌতদূষণ বলে।

আরও পড়ুন – মাধ্যমিক জীবনবিজ্ঞান: জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”জলদূষণ কাকে বলে? জলদূষণ কত প্রকারের হয়? জলের ভৌতদূষণ বলতে কী বোঝ?”—নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ কী? যানবাহন থেকে নির্গত ধোঁয়া কীভাবে বায়ুকে দূষিত করে?

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ লেখো।

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণির ভূগোল প্রথম অধ্যায়: পৃথিবীর অন্দরমহল – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

ওজোন গহ্বর কী? ওজোন গহ্বরের ক্ষতিকর প্রভাব লেখো