আমরা আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণীর ইংরেজির প্রথম অধ্যায় “The Wind Cap” এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করবো। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ তোমাদের “The Wind Cap” গল্পটি ভালোভাবে জানতে ও বুঝতে সহায়ক হবে। অষ্টম শ্রেণীর পরীক্ষায় এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ের প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই আসে। আশা করি, এই আর্টিকেলটি তোমাদের জন্য উপকারী হবে।

The Wind Cap – FIRST PART [প্রথম অংশ]
There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea.
উচ্চারণ – দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলর, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি।
বঙ্গানুবাদ – একসময় একটি ছেলে নাবিক হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিলেন না।
“Child, what do you know of sailing?” she would say.
উচ্চারণ – “চাইল্ড, হোয়াট ডু ইউ নো অব সেলিং?” শি উড সে।
বঙ্গানুবাদ – “বাছা, তুমি সমুদ্রযাত্রার কী জানো?” তিনি বলতেন।
“You’re a farmer’s son; you know the turn of the seasons and the smell of the soil, but you do not know the sea.”
উচ্চারণ – “ইউ’র আ ফারমার’স সন; ইউ নো দ্য টার্ন অব দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অব দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি।”
বঙ্গানুবাদ – “তুমি তো চাষির ছেলে; ঋতু পরিবর্তনের বিষয়টি আর মাটির গন্ধ তুমি জানো, কিন্তু সমুদ্রের ব্যাপারে তুমি কিছুই জানো না।”
Now, the boy, whose name was Jon, had always obeyed his mother.
উচ্চারণ – নাও, দ্য বয়, হুজ নেম ওয়াজ জন, হ্যাড অলওয়েজ ওবেইড হিজ মাদার।
বঙ্গানুবাদ – এখন, ওই ছেলেটি, যার নাম জন, সর্বদা তার মায়ের কথা মেনে চলত।
So he went about his farm work with a heavy heart but did not mention the sea again.
উচ্চারণ – সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, বাট ডিড নট মেনশন দ্য সি এগেইন।
বঙ্গানুবাদ – তাই ভারাক্রান্ত হৃদয়ে সে তার চাষের কাজে লেগে গেল, কিন্তু আর কখনও সমুদ্রের কথা বলল না।
One day, he was walking behind the plough.
উচ্চারণ – ওয়ান ডে, হি ওয়াজ ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ।
বঙ্গানুবাদ – একদিন সে লাঙলের পেছনে হাঁটছিল।
He almost ran over a tiny green turtle on a clod of dirt.
উচ্চারণ – হি অলমোস্ট র্যান ওভার আ টাইনি গ্রিন টারটল অন আ ক্লড অব ডার্ট।
বঙ্গানুবাদ – সে মাটির ঢেলা দিয়ে একটি ছোট সবুজ কচ্ছপকে প্রায় চাপা দিয়ে ফেলেছিল।
He picked the turtle up and set it on his head, where he knew it would be safe.
উচ্চারণ – হি পিকড দ্য টারটল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড, হোয়্যার হি নিউ ইট উড বি সেফ।
বঙ্গানুবাদ – কচ্ছপটিকে তুলে নিয়ে সে তার মাথার ওপরে রাখল, কারণ সে জানত ওখানেই সেটি নিরাপদে থাকবে।
When he was done with ploughing, Jon plucked the turtle from his head.
উচ্চারণ – হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউয়িং, জন প্লাকড দ্য টারটল ফ্রম হিজ হেড।
বঙ্গানুবাদ – যখন তার লাঙল চষার কাজ শেষ হলো, জন কচ্ছপটিকে তার মাথা থেকে নামিয়ে নিল।
To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man who stood upon his palm and bowed.
উচ্চারণ – টু হিজ আটার সারপ্রাইজ, হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান হু স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাওড।
বঙ্গানুবাদ – সে একেবারে স্তম্ভিত হয়ে দেখল যে সেটি একটি ছোট সবুজ পরিমানবে রূপান্তরিত হয়ে গেছে, যে তার হাতের তালুতে দাঁড়িয়ে ছিল এবং মাথা নুইয়ে নমস্কার জানাল।
“I thank you for your kindness. Tell me your heart’s desire, and I’ll grant it to you for saving my life,” said the fairy.
উচ্চারণ – “আই থ্যাঙ্ক ইউ ফর ইয়োর কাইন্ডনেস। টেল মি ইয়োর হার্ট’স ডিজায়ার, অ্যান্ড আই’ল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ,” সেড দ্য ফেয়ারি।
বঙ্গানুবাদ – “তোমার দয়ার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। বলো কী তোমার মনের ইচ্ছে, যা আমি তোমায় মঞ্জুর করব আমার জীবন বাঁচানোর জন্য,” পরিমানবটি বলল।
Jon bowed back but said nothing.
উচ্চারণ – জন বাওড ব্যাক বাট সেড নাথিং।
বঙ্গানুবাদ – জন মাথা নীচু করে প্রতি নমস্কার করল, কিন্তু কিছুই বলল না।
Although his heart yearned to go out to the sea, he did not express his wish.
উচ্চারণ – অলথো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ।
বঙ্গানুবাদ – যদিও তার মন সমুদ্রে যেতে ব্যাকুল হয়েছিল, সে তার ইচ্ছে প্রকাশ করেনি।
The green fairy man could read a heart easily, so he said, “I see you wish to go sailing.”
উচ্চারণ – দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, সো হি সেড, “আই সি ইউ উইশ টু গো সেইলিং।”
বঙ্গানুবাদ – সবুজ পরিমানবটি মানুষের মনের কথা সহজেই বুঝতে পারত, তাই সে বলল, “আমি বুঝতে পারছি তুমি সমুদ্রভ্রমণে যেতে চাও।”
Jon’s face answered for him.
উচ্চারণ – জন’স ফেস অ্যানসারড ফর হিম।
বঙ্গানুবাদ – জনের মুখমণ্ডলই তার হয়ে উত্তর দিয়ে দিল।
The Wind Cap – SECOND PART [দ্বিতীয় অংশ]
“Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire.
উচ্চারণ – সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক আ হ্যাট টু কিপ মি সেফ, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অব ক্যাপ ইন রিটার্ন, দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার।
বঙ্গানুবাদ – “যেহেতু তুমি আমাকে নিরাপদে রাখার জন্য টুপির মতো তোমার মাথার ওপর রেখেছ, আমি তোমাকে এর প্রতিদান হিসেবে অন্য ধরনের একটি টুপি দেব, যেটি নাবিকেরা খুব পছন্দ করে।
A cap full of wind.
উচ্চারণ – আ ক্যাপ ফুল অব উইন্ড।
বঙ্গানুবাদ – বায়ুভর্তি টুপি।
But there’s one warning: no human hand will ever be able to take it off.”
উচ্চারণ – বাট দেয়ার’স ওয়ান ওয়ার্নিং: নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ।”
বঙ্গানুবাদ – কিন্তু একটি সতর্কতা আছে: সেটি কোনো মানুষের হাত খুলে নিতে পারবে না।”
Then with a blink, the fairy man disappeared, leaving a striped cap behind.
উচ্চারণ – দেন উইথ আ ব্লিঙ্ক, দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড।
বঙ্গানুবাদ – তারপর একটি ডোরাকাটা টুপি রেখে চোখের নিমেষে পরিমানবটি অদৃশ্য হয়ে গেল।
Young Jon put the cap on his head and ran home to tell his mother.
উচ্চারণ – ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার।
বঙ্গানুবাদ – তরুণ জন সেই টুপিটি মাথায় পরল এবং তার মাকে জানাতে বাড়ি ছুটে গেল।
“No good will come of the wind cap,” she said.
উচ্চারণ – “নো গুড উইল কাম অব দ্য উইন্ড ক্যাপ,” শি স্যেইড।
বঙ্গানুবাদ – “এই বায়ু টুপি দিয়ে তোমার কোনো মঙ্গল হবে না,” তিনি বললেন।
But the lad would have none of her cautions.
উচ্চারণ – বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অব হার কশনস।
বঙ্গানুবাদ – কিন্তু ছেলেটি তার কোনো সাবধানতাই শুনল না।
The very next day, putting on the sailor’s cap, he ran off to the sea.
উচ্চারণ – দ্য ভেরি নেক্সট ডে, পুটিং অন দ্য সেলর’স ক্যাপ, হি র্যান অফ টু দ্য সি।
বঙ্গানুবাদ – পরের দিনই সেই নাবিকের টুপিটি পরে, সে সমুদ্রের দিকে দৌড়ে গেল।
On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along.
উচ্চারণ – অন সিয়িং আ শিপ অ্যাংকরড নিয়ার দ্য শোর, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপটেন টু টেক হিম অ্যালং।
বঙ্গানুবাদ – তীরে নোঙর করা একটি জাহাজ দেখে, সে ক্যাপটেনকে অনুরোধ করল তাকে সঙ্গে নিয়ে যেতে।
Thus began his first-ever sea voyage!
উচ্চারণ – দাস বিগান হিজ ফার্স্ট-এভার সি ভয়েজ!
বঙ্গানুবাদ – এভাবে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো!
Well, the wind cap worked as the fairy had said, but that one condition prevailed!
উচ্চারণ – ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড স্যেইড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইল্ড!
বঙ্গানুবাদ – ভালো কথা, বায়ুভর্তি টুপিটি পরিমানবের কথামতো কাজ করতে লাগল, কিন্তু সেই একটি শর্তই বহাল থাকল!
Now that was both bad and good.
উচ্চারণ – নাউ দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড।
বঙ্গানুবাদ – এটি ভালোমন্দ উভয়ই ছিল।
It was bad because Jon could neither take his cap off before his captain nor at bedtime.
উচ্চারণ – ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নীদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপটেন নর অ্যাট বেডটাইম।
বঙ্গানুবাদ – এটি মন্দ ছিল কারণ জন টুপিটি তার ক্যাপটেনের সামনে বা শোবার সময় খুলতে পারল না।
And it was good because he could neither lose the cap nor could it be stolen from him.
উচ্চারণ – অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নীদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম।
বঙ্গানুবাদ – আর এটি ভালো ছিল কারণ টুপিটি সে হারিয়ে ফেলতেও পারল না, আর কেউ তার কাছ থেকে চুরিও করতে পারল না।
Since it was wind that sailors called for, and wind that Jon could supply, he soon became very popular.
উচ্চারণ – সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কলড ফর, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, হি সুন বিকেম ভেরি পপুলার।
বঙ্গানুবাদ – যেহেতু নাবিকেরা বাতাস চাইত, আর জন সেই বাতাস সরবরাহ করতে পারত, তাই সে শীঘ্রই খুব জনপ্রিয় হয়ে উঠল।
When he twisted the cap, he could summon the east wind and the west wind.
উচ্চারণ – হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, হি কুড সামন দি ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড।
বঙ্গানুবাদ – যখন জন টুপিটি মোচড় দিত, সে পুবালি বাতাস ও পশ্চিমি বাতাসকে আহ্বান করতে পারত।
He could also turn it to call both the north and the south wind.
উচ্চারণ – হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ উইন্ড।
বঙ্গানুবাদ – সে ডেকে আনতে পারত উত্তুরে ও দখিনা বাতাস উভয়কেই।
The captain would therefore never part with his prized sailor and let him ashore.
উচ্চারণ – দ্য ক্যাপটেন উড নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর অ্যান্ড লেট হিম অ্যাশোর।
বঙ্গানুবাদ – তাই ক্যাপটেন তার এই মূল্যবান নাবিককে কখনও হাতছাড়া করতে চাইত না এবং তাকে তীরে নামতে দিত না।
For a year and a day, young Jon did not set foot on land.
উচ্চারণ – ফর আ ইয়ার অ্যান্ড আ ডে, ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড।
বঙ্গানুবাদ – দীর্ঘ এক বছর ও একদিন পর্যন্ত, জন মাটিতে পা রাখেনি।
He saw nothing but the churning of the waves.
উচ্চারণ – হি স্য় নাথিং বাট দ্য চার্নিং অব দ্য ওয়েভস।
বঙ্গানুবাদ – শুধুমাত্র বিশাল ঢেউ ছাড়া সে আর কিছুই দেখেনি।
Soon, there grew in his heart a strong desire to see the land.
উচ্চারণ – সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড।
বঙ্গানুবাদ – শীঘ্রই স্থলভাগ দেখার প্রবল আকাঙ্ক্ষা তার মনে জাগল।
The Wind Cap – THIRD PART [তৃতীয় অংশ]
“Oh, let me go ashore just for one day,” he begged the captain when they had sighted land.
উচ্চারণ – “ওহ, লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে,” হি বেগড দ্য ক্যাপটেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড।
বঙ্গানুবাদ – “ওহে, আমাকে একদিনের জন্য তীরে যেতে দাও,” সে ক্যাপটেনের কাছে অনুরোধ করল যখন তারা ডাঙা দেখতে পেল।
He promised he would return, but the captain was unmoved.
উচ্চারণ – হি প্রমিসড হি উড রিটার্ন, বাট দ্য ক্যাপটেন ওয়াজ আনমুভড।
বঙ্গানুবাদ – সে প্রতিশ্রুতি দিল যে সে ফিরে আসবে, কিন্তু ক্যাপটেন অনড় রইল।
However, Jon could not stop dreaming of the land.
উচ্চারণ – হাউএভার, জন কুড নট স্টপ ড্রিমিং অব দ্য ল্যান্ড।
বঙ্গানুবাদ – যাই হোক, জন ডাঙায় যাওয়ার চিন্তা ছাড়তে পারল না।
One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again.
উচ্চারণ – ওয়ান কোয়ায়েট আফটারনুন, হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন।
বঙ্গানুবাদ – এক নিস্তব্ধ বিকেলবেলায়, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল এবং আবার স্বপ্ন দেখতে লাগল।
Unknown to him, the ship stood offshore from his old farm.
উচ্চারণ – আননোন টু হিম, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম।
বঙ্গানুবাদ – তার অজান্তে, জাহাজটি তারই পুরোনো কৃষিজমি থেকে একটু দূরে তীরে নোঙর করল।
In Jon’s dream, the seasons turned rapidly, and as each turned, so did Jon in his bed.
উচ্চারণ – ইন জন’স ড্রিম, দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, সো ডিড জন ইন হিজ বেড।
বঙ্গানুবাদ – স্বপ্নে জন দেখল দ্রুত ঋতু পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনের সঙ্গে তার বিছানায় শুয়ে জনও পাশ ফিরল।
Consequently, the cap on his head twisted round and about.
উচ্চারণ – কনসিকোয়েন্টলি, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট।
বঙ্গানুবাদ – পরিণামে, তার মাথার টুপিটি দোমড়াল, মোচড়াল।
It called up a squall from the clear sky that hit the ship without warning.
উচ্চারণ – ইট কলড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং।
বঙ্গানুবাদ – ফলে পরিষ্কার আকাশে হঠাৎ ঝড়ের আবির্ভাব হল যা আচমকাই জাহাজে ধাক্কা মারল।
The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars.
উচ্চারণ – দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পারস।
বঙ্গানুবাদ – পাল ছিঁড়ে ও মাস্তুল ভেঙে দিয়ে নৌকোর চারিদিকে ঘূর্ণিঝড় প্রবাহিত হতে লাগল।
“It’s his fault,” the sailors cried.
উচ্চারণ – “ইট’স হিজ ফল্ট,” দ্য সেলরস ক্রায়েড।
বঙ্গানুবাদ – “এটা তারই দোষ,” নাবিকেরা চেঁচিয়ে উঠল।
They shouted in anger and fear and tried to rip the cap off his head.
উচ্চারণ – দে সাউটেড ইন অ্যাংগার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রায়েড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড।
বঙ্গানুবাদ – ক্রোধে এবং ভয়ে তারা চিৎকার করে উঠল এবং তার মাথা থেকে টুপিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল।
Well, they were unsuccessful, for it was a fairy cap.
উচ্চারণ – ওয়েল, দে ওয়্যার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ।
বঙ্গানুবাদ – তবে, তারা সফল হতে পারল না, কারণ এটি ছিল জাদু টুপি।
They pulled it and twisted it, and so the squall became a storm, the mightiest they had ever seen.
উচ্চারণ – দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম আ স্টরম, দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন।
বঙ্গানুবাদ – তারা সেটিকে টানতে লাগল এবং মোচড়াতে লাগল এবং এর ফলে বাতাস ভয়াবহ ঝড়ে পরিণত হল, যা তারা আগে কখনও দেখেনি।
The captain ordered his men to bring Jon before him.
উচ্চারণ – দ্য ক্যাপটেন অর্ডারড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম।
বঙ্গানুবাদ – ক্যাপটেন তার লোকেদের জনকে তার সামনে আনতে নির্দেশ দিল।
In anger, he grabbed him by the tail of his striped cap, twisted him thrice, and flung him out to the sea.
উচ্চারণ – ইন অ্যাংগার, হি গ্রাবড হিম বাই দ্য টেইল অভ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি।
বঙ্গানুবাদ – ক্রোধে, সে তার ডোরাকাটা টুপিটির ফিতে আঁকড়ে ধরল, তাকে তিনবার মোচড় দিল এবং সমুদ্রে ছুড়ে ফেলল।
But the winds called up by the cap spun the ship three times around.
উচ্চারণ – বাট দ্য উইন্ডস কলড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ থ্রি টাইমস অ্যারাউন্ড।
বঙ্গানুবাদ – কিন্তু টুপির দ্বারা উত্থিত ঝড় জাহাজটিকে তিন পাক ঘুরিয়ে ছাড়ল।
As Jon went under the waves, the cap came off his head.
উচ্চারণ – অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড।
বঙ্গানুবাদ – যখন জন ঢেউয়ের নীচে গেল, টুপিটি তার মাথা থেকে খুলে গেল।
Soon the storm stopped, and Jon swam ashore.
উচ্চারণ – সুন দ্য স্টরম স্টপড, অ্যান্ড জন সোয়্যাম অ্যাশোর।
বঙ্গানুবাদ – শীঘ্রই ঝড় থেমে গেল এবং জন সাঁতরে তীরে উঠল।
The cap followed him.
উচ্চারণ – দ্য ক্যাপ ফলোড হিম।
বঙ্গানুবাদ – টুপিটি তাকে অনুসরণ করে চলল।
When he got to the land, Jon picked up the cap and ran home to his mother and farm.
উচ্চারণ – হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম।
বঙ্গানুবাদ – যখন সে তীরে গিয়ে পৌঁছোল, জন টুপিটি তুলে নিল এবং দৌড়ে বাড়িতে তার মায়ের কাছে এবং চাষের জমিতে ফিরে গেল।
Again in the winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea.
উচ্চারণ – এগেইন ইন দ্য উইন্টার, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, হি বিগ্যান টু ড্রিম অব দ্য সি।
বঙ্গানুবাদ – শীতকালে আবার, যখন মাঠে খুব তুষারপাত হল, সে সমুদ্রযাত্রার স্বপ্ন দেখতে শুরু করল।
Jon went to the wardrobe, got out the fairy cap, and stared at it for a long moment.
উচ্চারণ – জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ডরোব, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, অ্যান্ড স্টেয়ারড অ্যাট ইট ফর আ লং মোমেন্ট।
বঙ্গানুবাদ – জন আলমারির কাছে গেল, জাদু টুপিটি বের করল, এবং অনেকক্ষণ ধরে একদৃষ্টিতে সেটির দিকে তাকিয়ে রইল।
Tucking it in his shirt, he ran out to the field.
উচ্চারণ – টাকিং ইট ইন হিজ শার্ট, হি র্যান আউট টু দ্য ফিল্ড।
বঙ্গানুবাদ – এটি তার জামায় গুঁজে সে মাঠে ছুটে গেল।
He placed the wind cap under a stone where he knew the fairy man would find it.
উচ্চারণ – হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন হোয়্যার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট।
বঙ্গানুবাদ – সে বায়ু টুপিটি একটি পাথরের নীচে রাখল যেখানে সে জানত সেখানে সেই পরিমানব টুপিটিকে খুঁজে পাবে।
Then he left again for the seas.
উচ্চারণ – দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ।
বঙ্গানুবাদ – তারপর সে আবার সমুদ্রযাত্রা করল।
For the rest of his life, Jon spent half the year on a ship and half on the shore till at last he owned his own boat and a hundred-acre farmland.
উচ্চারণ – ফর দ্য রেস্ট অভ হিজ লাইফ, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন আ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড আ হান্ড্রেড একর ফার্মল্যান্ড।
বঙ্গানুবাদ – জন তার বাকি জীবন, বছরের অর্ধেক সময় জাহাজেই কাটাল এবং বাকি অর্ধেক সময় ডাঙায়, যতক্ষণ না সে তার নিজের নৌকো এবং একশত একর কৃষিজমি করে নিতে পারল।
From then on, he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land.
উচ্চারণ – ফ্রম দেন অন, হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপটেন টারটল ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড।
বঙ্গানুবাদ – তারপর থেকে সে ‘ক্যাপটেন টারটল’ নামে পরিচিত হল কারণ সে ডাঙার মতো জলে (সমুদ্রে)ও স্বচ্ছন্দে থাকত।
Class 8 English All Chapters Solutions
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজির প্রথম অধ্যায় ‘The Wind Cap’ এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়টি অষ্টম শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই আসে। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ ‘The Wind Cap’ গল্পটি ভালোভাবে বুঝতে সহায়ক হবে। আশা করি, এই আর্টিকেলটি তোমাদের জন্য উপকারী হয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তাহলে আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও, পোস্টটি তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো, যারা এটি থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।





মন্তব্য করুন