এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অ্যানালস্ স্কুল বলতে কী বোঝো। অ্যানালস্ গোষ্ঠী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অ্যানালস্ স্কুল বলতে কী বোঝো। অ্যানালস্ গোষ্ঠী কী?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অ্যানালস্ স্কুল বলতে কী বোঝো।
নতুন সামাজিক ইতিহাসের প্রথম দিককার শিল্পী ছিলেন অ্যানালস্ গোষ্ঠীর ঐতিহাসিকেরা। 1929 খ্রিস্টাব্দে ফ্রান্সে মার্ক ব্লখ ও লুসিয়ান ফেবর -এর যৌথ উদ্যোগে আত্মপ্রকাশ করে ‘অ্যানালস্ অফ্ ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি’ নামক সাময়িকপত্র। রাজনৈতিক বিষয়কে বাদ দিয়ে আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে ইতিহাস পুনর্গঠনের সেই সূচনা। ক্রমে বিশ্বের সমমনস্ক ঐতিহাসিকদের নিয়ে গড়ে ওঠে ‘অ্যানালস্ গোষ্ঠী’। এডওয়ার্ড থমসন, এরিখ হবসবম্, হ্যারল্ড পার্কিন প্রমুখ এই গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক।
অ্যানালস্ গোষ্ঠী কী?
1929 খ্রিস্টাব্দে ফ্রান্সে মার্ক ব্লখ ও লুসিয়ান ফেবরের উদ্যোগে ‘অ্যানালস্ অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি’ নামক পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে এই গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীর ইতিহাসচর্চায় রাজনৈতিক প্রসঙ্গ ব্যতিরেকে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সাধারণ মানুষ, পরিবার, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয় স্থান লাভ করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অ্যানালস্ স্কুল বলতে কী বোঝো। অ্যানালস্ গোষ্ঠী কী?” নিয়ে আলোচনা করেছি। এই “অ্যানালস্ স্কুল বলতে কী বোঝো। অ্যানালস্ গোষ্ঠী কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment