খেলাধুলার ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসচর্চায় কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “খেলাধুলার ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসচর্চায় কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “খেলাধুলার ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসচর্চায় কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

খেলাধুলার ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসচর্চায় কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

খেলাধুলার ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসচর্চায় কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

খেলাধুলা মানুষের প্রাচীনতম বিনোদনগুলির মধ্যে অন্যতম। স্বভাবতই এর মধ্যে ইতিহাসের উপাদান সংগ্রহের প্রচেষ্টা ঐতিহাসিকদের স্বাভাবিক আগ্রহের বিষয়।

গবেষণা – পাশ্চাত্যের তুলনায় ভারতে খেলাধুলার ইতিহাসচর্চার ধারা অপেক্ষাকৃত নবীন হলেও বর্তমানে তা যথেষ্টই সমাদৃত। বোরিয়া মজুমদারের ‘Twenty-two Yards to Freedom’, কৌশিক বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা যখন ইতিহাস’ প্রভৃতি এই বিষয়ক উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ।

জ্ঞাতব্য বিষয় –

  • জাতীয়তাবোধের বিকাশ – নিছক বিনোদনের মাধ্যম হলেও জাতীয়তাবাদের জাগরণে খেলাধুলার ঐতিহাসিক ভূমিকা উপেক্ষা করা যায় না। কুস্তি, লাঠিখেলা, শরীরচর্চাকে কেন্দ্র করে ঔপনিবেশিক ভারতে যে আখড়া সংস্কৃতির বিকাশ ঘটেছিল, তার মধ্যে জাতীয়তাবাদী চেতনার বীজ সুপ্ত ছিল। আবার, 1911 খ্রিস্টাব্দে বাংলার মোহনবাগান দল শ্বেতাঙ্গ ব্রিটিশদের ফুটবল-যুদ্ধে পরাজিত করে যে আই. এফ. এ শিল্ড জয় করেছিল তা একাধারে বঙ্গভঙ্গের যোগ্য জবাব, অন্যদিকে বাঙালির জাতীয়তাবাদের দ্যোতক।
  • সামাজিক শ্রেণিবিভাজন – খেলাধুলার মাধ্যমে সামাজিক শ্রেণি বিভাজন এবং মানুষের আর্থসামাজিক অবস্থার বিষয়টিও ফুটে ওঠে। শিল্প বিপ্লবোত্তর কালে খেলাধুলায় ‘ভদ্রলোকের খেলা’ এবং ‘সাধারণের খেলা’-র বিভাজন ঘটেছে। বস্তুতপক্ষে, খেলাধুলার চর্চার মধ্যেই লুকিয়ে থাকে শ্রেণিবিভাজিত সমাজের আইডেনটিটি।
  • নারী স্বাধীনতা – খেলাধুলায় কোনো সমাজে মেয়েদের অংশগ্রহণ সেই সমাজে নারী স্বাধীনতার প্রমাণ দেয়।
  • অন্য সমাজের প্রভাব – কোনো সমাজ বা সভ্যতা অন্য সংস্কৃতির দ্বারা কতটা প্রভাবিত হয়েছে বা হয়নি-তা সেই সমাজের বর্তমান খেলাধুলার চর্চা থেকে উপলব্ধি করা সম্ভব। যেমন, বর্তমানে ভারতীয় সমাজের সর্বস্তরে ক্রিকেট ও ফুটবল খেলার বিপুল জনপ্রিয়তা অতীতের কোনো এক সময় ভারত ও ইংল্যান্ডের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ দেয়।
  • মন্তব্য – খেলাধুলার ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসকে কেবল বৈচিত্র্যময়ই করেনি, তা নিজেকে সমাজবদ্ধ মানুষের সামগ্রিক জীবনব্যাখ্যার যথার্থ হাতিয়ারে পরিণত করেছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “খেলাধুলার ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসচর্চায় কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?” নিয়ে আলোচনা করেছি। এই “খেলাধুলার ইতিহাসচর্চা আধুনিক ইতিহাসচর্চায় কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়