এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল?
কৃষক সমাজের সার্বিক তথা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অহিংস অসহযোগ অন্দোলনের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের সর্বভারতীর অংশগ্রহণ
অহিংস অসহযোগ আন্দোলনে বাংলা –
- গান্ধিজির অসহযোগের মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলার কৃষক সমাজ আন্দোলনে ঝাপিয়ে পড়ে।
- 1921 খ্রিস্টাব্দে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনীপুরের কাঁথি ও তমলুক মহকুমায় ইউনিয়ান বোর্ড বিরোধী আন্দোলন শুরু হয়।
- 1921-1922 খ্রিস্টাব্দে পাবনা, বগুড়া ও বীরভূমে সরকারি জরিপের কাজে বাধা দেওয়া হয়। বীরভূমে এই আন্দোলনে নেতৃত্ব দেন জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়।
- রাজশাহিতে নীলচাষের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন সোমেশ্বর প্রসাদ চৌধুরি।
- কুমিল্লা, রাজশাহি, রংপুর ও দিনাজপুরে মুসলিম কৃষকদের অংশগ্রহণে অহিংস অসহযোগ আন্দোলন জোরদার হয়ে ওঠে।
অহিংস অসহযোগ আন্দোলনে উত্তর প্রদেশ –
- গান্ধিজির নেতৃত্বে অহিংস-অসহযোগ আন্দোলন চলাকালে যুক্তপ্রদেশের হরদৈ, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি অঞ্চলে যে কৃষক অভ্যুত্থান ঘটে, ইতিহাসে তা ‘একা’ বা একতা আন্দোলন নামে পরিচিতি পেয়েছে। আন্দোলন চলাকালে যে-কেনো অবস্থায় কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ নেয়। তাই এই আন্দোলনের এইরূপ নামকরণ। মাদারি পাসি নামে অনুন্নত সম্প্রদায়ের এক নেতাই ছিলেন আন্দোলনের মূল চালিকা শক্তি।
- বাবা রামচন্দ্র নামে জনৈক সন্ন্যাসীর নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দ নাগাদ যুক্তপ্রদেশের প্রতাপ গড়ে ও রায়বেরিলি অঞ্চলে কৃষক অভ্যুত্থান ঘটে। ওই বছরই বাবা রামচন্দ্র প্রতাপগড়ে ‘অযোধ্যা কিষান সভা’ প্রতিষ্ঠা করেন। আন্দোলনের চাপে 1921 খ্রিস্টাব্দে সরকার ‘অযোধ্যা খাজনা আইন’ পাস করে করভার কিছুটা লাঘব করতে বাধ্য হয়।
অহিংস অসহযোগ আন্দোলনে রাজস্থান –
- নানা ধরনের উপকর ও সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে অসহযোগ পর্বে মেবারের বিজোলিয়া অঞ্চলে বিজয় সিং পথিক ও মানিকলাল বর্মার নেতৃত্বে কৃষক আন্দোলন জোরদার হয়ে ওঠে। আন্দোলনকারীরা 1922 খ্রিস্টাব্দে তাদের কিছুটা দাবি আদায়ে সক্ষম হন।
- 1921-1922 খ্রিস্টাব্দে মতিলাল তেজওয়াত মেবারের ভীল উপজাতিদের সংগঠিত করে আন্দোলনে শামিল হন।
অহিংস অসহযোগ আন্দোলনে দক্ষিণ ভারত –
- অন্ধ্রের গুন্টুর জেলার পালনাদ তালুক ও কুড্ডাপার রায়চটি তালুকের উপজাতি সম্পদায়ভুক্ত গরিব চাষিরা তাদের অরণ্যের অধিকার রক্ষার জন্য অরণ্য সত্যাগ্রহ গড়ে তোলে।
- অসহযোগ আন্দোলন চলাকালে সর্বাপেক্ষা ব্যাপক ও ভয়াবহ কৃষক আন্দোলনটি সংঘঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে মালাবার উপকূলে, যা মোপলা বিদ্রোহ নামে পরিচিতি। অনেকক্ষেত্রে এই বিদ্রোহ হিন্দু-মুসলিম দাঙ্গায় পর্যবসিত হলেও এর মূল চরিত্র ছিল সামন্ততন্ত্র-বিরোধী।
অহিংস অসহযোগ আন্দোলনের মন্তব্য –
অসহযোগ আন্দোলনের সময় থেকেই প্রকৃতপক্ষে কৃষক আন্দোলন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছিল।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment