আইন অমান্য আন্দোলনের সময় নারীদের ভূমিকা পর্যালোচনা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আইন অমান্য আন্দোলনের সময় নারীদের ভূমিকা পর্যালোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আইন অমান্য আন্দোলনের সময় নারীদের ভূমিকা পর্যালোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আইন অমান্য আন্দোলনের সময় নারীদের ভূমিকা পর্যালোচনা করো।

আইন অমান্য আন্দোলনের সময় নারীদের ভূমিকা পর্যালোচনা করো।

নারী সমাজের সক্রিয় তথা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অহিংস অসহযোগ আন্দোলনের এক উজ্জ্বল ইতিবৃত্ত।

ভূমিকা –

গান্ধিজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে নারী সমাজ লবণ আইন ভঙ্গে সামিল হয়। গান্ধিজির ডান্ডি অভিযানের সময় যাত্রা পথে অসংখ্য নারী সত্যাগ্রহী তাঁকে সংবর্ধিত করেন। সরোজিনী নাইডুর নেতৃত্বে ধরসানায় এবং কমলাদেবী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওয়াদালায় সরকারি লবণগোলা আক্রান্ত হয়। শুধু তাই নয়, ইতিহাসের এই পর্বে মেদিনীপুরের কাঁথি, ঘাটাল, তমলুক সহ বিস্তীর্ণ অঞ্চলের মহিলারা আইন অমান্যে শামিল হয়।

আইন অমান্য আন্দোলনে সভা-সমিতি ও পিকেটিং-এ অংশগ্রহণ –

গান্ধিজির আইন অমান্যের আহ্বানে বাংলা, দিল্লি, বোম্বাই, লক্ষ্ণৌ, এলাহাবাদ, লাহোর প্রভৃতি অঞ্চলের নারী সমাজ আন্দোলনে যোগ দিয়ে আবগারি দোকান ও বিদেশি পণ্যাগারের সামনে পিকেটিং শুরু করেন। কমলাদেবী চট্টোপাধ্যায়, বাসন্তী দেবী, ঊর্মিলা দেবী, সরোজিনী নাইডু, কমলা নেহরু, গান্ধিপত্নী কস্তুরবা গান্ধি প্রমুখ নারী আন্দোলনে পুরোভাগে প্রতিষ্ঠিত ছিলেন। ইতিহাসের এই পর্বে সভা-সমিতি, মিটিং-মিছিল, পিকেটিং-এ নারী সমাজের যোগদান ছিল চোখে পড়ার মতো।

আইন অমান্য আন্দোলনে নারীবাদী সংগঠন –

ইতিহাসের এই পর্বে আইন অমান্য আন্দোলনের সূত্রে বাংলা তথা ভারতে একাধিক নারীবাদী সংগঠন গড়ে ওঠে। এগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল সরোজিনী নাইডু প্রতিষ্ঠিত ‘রাষ্ট্রীয় স্ত্রী সংঘ’। মাদক বিরোধী প্রচার, অস্পৃশ্যতা দূরীকরণ, স্বদেশী বিদ্যালয় প্রতিষ্ঠা, চরকা ও খাদির ব্যাপক প্রচলন প্রভৃতি কর্মসূচির রূপায়ণে ব্রতী হয় এই সকল প্রতিষ্ঠানগুলি।

আইন অমান্য আন্দোলনে মুসলিম নারীসমাজের অংশগ্রহণ –

দীর্ঘ দিনের অচলায়তনের প্রাচীর ভেঙে যেসব মুসলিম রমণী ইতিহাসের এই পর্বে ঘর ছেড়ে প্রকাশ্য রণক্ষেত্রে আবির্ভূতা হন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিলেটের জাবেদা খাতুন, ময়মনসিংহের রাজিয়া খাতুন ও হালিমা খাতুন, ঢাকা-বিক্রমপুরের ফুলবাহার বিবি প্রমুখ।

আইন অমান্য আন্দোলনের সময় নারীদের মন্তব্য –

আইন অমান্য আন্দোলন নারী সমাজের মধ্যে প্রবল রাজনৈতিক উদ্দীপনার সঞ্চার করে। এই আন্দোলনে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে নারী সমাজের বিপুল অংশগ্রহণ ভারতীয় রাজনীতিতে নতুন মাত্রা সংযোজিত করেছে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আইন অমান্য আন্দোলনের সময় নারীদের ভূমিকা পর্যালোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “আইন অমান্য আন্দোলনের সময় নারীদের ভূমিকা পর্যালোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক জীবনবিজ্ঞান: জলদূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা

জলদূষণের কুফলগুলি লেখো।

মাধ্যমিক জীবনবিজ্ঞান – জলদূষণের কারণগুলি লেখো | পরিবেশদূষণ

মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)