অরণ্য ধ্বংসের প্রভাবগুলি আলোচনা করো।

Rahul

[rank_math_breadcrumb]

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অরণ্য ধ্বংসের প্রভাবগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অরণ্য ধ্বংসের প্রভাবগুলি আলোচনা করো
অরণ্য ধ্বংসের প্রভাবগুলি আলোচনা করো

অরণ্য ধ্বংসের প্রভাবগুলি আলোচনা করো।

অরণ্য ধ্বংসের প্রভাব –

অরণ্য ধ্বংসের প্রভাবগুলিকে দুটিভাগে ভাগ করা হয় যথা –

  • প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব।
  • আর্থসামাজিক পরিবেশের ওপর প্রভাব।

প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব –

  1. পরিবেশের ভারসাম্য হ্রাস – সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় সবুজ উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে এবং বায়ুমণ্ডল থেকে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। বনভূমি ধ্বংস হলে এই কার্বন ডাইঅক্সাইড -এর পরিমাণ বৃদ্ধি পাবে এবং গ্রিনহাউস এফেক্টের মাত্রা বাড়বে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস এফেক্টজনিত তাপমাত্রা বাড়লে মেরু অঞ্চলে জমে থাকা হিমবাহের গলন বেশি মাত্রায় হবে এবং উপকূলবর্তী নীচু জায়গা জলমগ্ন হবে। এতে বন্দর, পোতাশ্রয়, উপকূল সংলগ্ন জনপদ, কৃষিজমির ব্যাপক ক্ষতি হবে।
  2. প্রজাতির বিলুপ্তি – বিশ্বের অর্ধেকের বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে ক্রান্তীয় অরণ্যে। এই ক্রান্তীয় অরণ্য ধ্বংস হলে অসংখ্য প্রাণী ও উদ্ভিদ প্রজাতির অবলুপ্তি ঘটবে।
  3. ভূমিস্খলন ও ভূমিক্ষয় – বনভূমি নিধনের ফলে ভূমিক্ষয় ও ভূমিস্খলন দেখা যায়। একটি পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিবছর ভারতে প্রায় 600 কোটি টন উর্বর মৃত্তিকার ক্ষতি হয়।
  4. বন্যা ও খরার প্রকোপ বৃদ্ধি – বনভূমি ধ্বংস হলে নদীখাতে অতিরিক্ত পলি সঞ্চিত হয় এবং নদীর গভীরতা হ্রাস পায়। বর্ষার অতিরিক্ত জল নদী বহন করতে না পারলে বন্যার সৃষ্টি হয়। বনভূমি বাতাসে যে জলীয়বাষ্প জোগান দেয়, বনভূমি ধ্বংস হলে সেই জোগান কমে যায় এবং খরার সৃষ্টি হয়।
  5. মরুভূমির প্রসার – মাটি ও বাতাসে উদ্ভিদ যে আর্দ্রতার মাত্রা বজায় রাখে বৃক্ষছেদনে সেই আর্দ্রতা লুপ্ত হয়। মরুসংলগ্ন স্থানে স্বাভাবিক ভাবেই মরুভূমির আয়তন প্রসারিত হয় বা অন্যান্য অঞ্চলে অনাবৃষ্টির প্রভাবে মরুকরণ অবস্থার সৃষ্টি হয়। অরণ্য ধ্বংসের ফলে প্রতি বছর ভারতে প্রায় 1 শতাংশ ভূমি বন্ধ্যা ভূমিতে পরিণত হয়। হিমালয় অঞ্চলে ইতিমধ্যেই 3-4 শতাংশ বৃষ্টিপাত হ্রাস পেয়েছে।

আর্থসামাজিক পরিবেশের ওপর প্রভাব –

  1. কাঠের জোগান হ্রাস – অবৈজ্ঞানিক উপায়ে গাছ কাটার ফলে অদূর ভবিষ্যতে কাঠের জোগান কমে যাবে এবং কাঠ ও কাগজ শিল্প সমস্যার সম্মুখীন হবে।
  2. বাস্তুতন্ত্রের ওপর প্রতিকূল প্রভাব – পলিথিন, প্লাস্টিক প্রভৃতির পচন পরিবেশ দূষিত করবে এবং বাস্তুতন্ত্রের ওপর এর প্রতিকূল প্রভাব পড়বে।
  3. দূষণ – পরিবেশ দূষণ অত্যধিক মাত্রায় বৃদ্ধি পাবে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অরণ্য ধ্বংসের প্রভাবগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।