এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বেমতন্তু সম্পর্কে একটি ধারণা দাও। বেমতন্তুগুলির নাম উল্লেখ করে এগুলির বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বেমতন্তু সম্পর্কে একটি ধারণা দাও। বেমতন্তুগুলির নাম উল্লেখ করে এগুলির বিবরণ দাও।
মাইটোসিস ও মিয়োসিসের ক্যারিয়োকাইনেসিসের সময় অণুনালিকা ও প্রোটিন সূত্র দ্বারা গঠিত বেম গঠনকারী তন্তুকে বেমতন্তু বলে।
বিভিন্ন ধরনের বেমতন্তু –
- অবিচ্ছিন্ন বা কনটিনিউয়াস তন্তু – এই তন্তু বেমের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত।
- ক্রোমোজোমাল তন্তু – এই তন্তু বেমের উভয় মেরু থেকে ক্রোমোজোমের কাইনেটোকোর পর্যন্ত বিস্তৃত।
- আঞ্চলিক বা ইন্টারজোনাল তন্তু – বেমের বিষুব অঞ্চলে অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে এই তন্তু বিস্তৃত থাকে। কোশচক্রের অ্যানাফেজ ও টেলোফেজ দশায় এই তন্তুগুলি পরিলক্ষিত হয়।
- অ্যাস্ট্রাল তন্তু – প্রাণীকোশে বেমের দুই মেরুর সেন্ট্রিয়োলকে ঘিরে এই তন্তু বিস্তৃত থাকে। উদ্ভিদকোশে অ্যাস্ট্রাল তন্তু থাকে না।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বেমতন্তু সম্পর্কে একটি ধারণা দাও। বেমতন্তুগুলির নাম উল্লেখ করে এগুলির বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment