‘বকুলতলার কথা তাহার মনেই হয় নাই।’ – কার কথা বলা হয়েছে? সে কেন বকুলতলায় গিয়েছিল? সেখানে তার কেমন অভিজ্ঞতা হয়েছিল?

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “‘বকুলতলার কথা তাহার মনেই হয় নাই।’ – কার কথা বলা হয়েছে? সে কেন বকুলতলায় গিয়েছিল? সেখানে তার কেমন অভিজ্ঞতা হয়েছিল?” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

'বকুলতলার কথা তাহার মনেই হয় নাই।' - কার কথা বলা হয়েছে? সে কেন বকুলতলায় গিয়েছিল? সেখানে তার কেমন অভিজ্ঞতা হয়েছিল?

‘বকুলতলার কথা তাহার মনেই হয় নাই।’ – কার কথা বলা হয়েছে? সে কেন বকুলতলায় গিয়েছিল? সেখানে তার কেমন অভিজ্ঞতা হয়েছিল?

প্রশ্নোক্ত অংশে ‘পথের পাঁচালী’র নায়ক অপুর কথা বলা হয়েছে।

অপু তার দিদি দুর্গাকে খুঁজতে বকুলতলায় গিয়েছিল।

দুর্গাকে মা মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর বিকাল গড়িয়ে গেলেও দুর্গা বাড়ি ফেরেনি। তাই দিদির জন্য অপুর খুব মন খারাপ হওয়ায় সে তাকে খুঁজতে বের হয়। কয়েকজনকে জিজ্ঞাসা করেও দিদির খোঁজ পায় না সে। রাণুই তাকে মনে করিয়ে দেয় বকুলতলার কথা, কারণ সেখানে দুর্গা প্রায়শই থাকে। মুখুজ্যেদের বাড়িতে দিদিকে না পেয়ে অপু বকুলতলায় যায়।

তখন সন্ধ্যার আঁধার নেমে এসেছে। বকুল গাছটি অনেকদূর পর্যন্ত ডালপালা-পাতা বিস্তার করে দাঁড়িয়ে আছে, তার তলদেশ অন্ধকারে ছেয়ে গেছে। সেখানে কাউকে তার চোখে পড়ল না, তবুও দিদির নাম ধরে কয়েকবার ডাকল সে। অন্ধকার থেকে কেবল কতকগুলি বকের পাখা ঝটফটানির আওয়াজ ভেসে এল। অপুর মনে অজানা ভয়ের সঞ্চার হল, সে ভয়ে ভয়ে উপরের দিকে তাকাল। বকুল গাছের গুঁড়ির কাছে সরে এসে সে দুই-একবার চিৎকার করে দিদিকে ডাকল। ঠিক তখনই ভাঁট-শেওড়াবনে কী একটি জন্তু অপুর চিৎকার শুনে খসখস শব্দ করে ডোবার দিকে পালিয়ে গেল। বকুলতলায় শিশু অপুর এমনই ভয়মিশ্রিত অভিজ্ঞতা হয়েছিল।

আরও পড়ুন – ‘মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত।’—কার, কখন এমন হত? তখন সে কী করত?


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “‘বকুলতলার কথা তাহার মনেই হয় নাই।’ – কার কথা বলা হয়েছে? সে কেন বকুলতলায় গিয়েছিল? সেখানে তার কেমন অভিজ্ঞতা হয়েছিল?” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

মহাভারতে তোমার প্রিয় চরিত্র কোনটি? কেন তাকে তোমার ভালো লাগে লেখো।

মহাভারতে তোমার প্রিয় চরিত্র কোনটি? কেন তাকে ভালো লাগে | অষ্টম শ্রেণী পথের পাঁচালী

বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাবার অভিজ্ঞতাটি লেখো। ‘কুঠিবাড়ি’ বলতে তুমি কী বোঝো?

বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাবার অভিজ্ঞতাটি লেখো। ‘কুঠিবাড়ি’ বলতে তুমি কী বোঝো?

অপুর খরগোশ দেখার মতো তোমার হঠাৎ অবাক হবার মতো কোনো ঘটনা লেখো।

ছবি দেখে চেনা কোনো কিছু হঠাৎ চোখের সামনে চলে এলে কেমন লাগে? অপুর খরগোশ দেখার মতো তোমার হঠাৎ অবাক হবার মতো কোনো ঘটনা লেখো।

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মহাভারতে তোমার প্রিয় চরিত্র কোনটি? কেন তাকে ভালো লাগে | অষ্টম শ্রেণী পথের পাঁচালী

বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাবার অভিজ্ঞতাটি লেখো। ‘কুঠিবাড়ি’ বলতে তুমি কী বোঝো?

ছবি দেখে চেনা কোনো কিছু হঠাৎ চোখের সামনে চলে এলে কেমন লাগে? অপুর খরগোশ দেখার মতো তোমার হঠাৎ অবাক হবার মতো কোনো ঘটনা লেখো।

মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড়ো ভালো লাগে কেন?

কুঠির মাঠ দেখে বালকের কেমন অনুভূতি হয়েছিল লেখো।