মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড়ো ভালো লাগে কেন?

Souvick

Home » মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড়ো ভালো লাগে কেন?

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড়ো ভালো লাগে কেন?” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড়ো ভালো লাগে কেন?

মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড়ো ভালো লাগে কেন?

মায়ের মুখে অপু কাশীদাসী মহাভারতের কাহিনি গভীর মনোযোগ দিয়ে শুনত। মহাভারতের যুদ্ধ এবং বীর নায়কদের সংগ্রাম অপুকে আকর্ষণ করত। তবে সকল চরিত্রের মধ্যে কর্ণকেই তার সবথেকে বেশি ভালো লাগত

বিশেষত কর্ণের মৃত্যুর ছবিটি অপুকে বড়োই বেদনা দিত। যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছে আর সেই সময়ে অর্জুন নিরস্ত্র কর্ণের উপরে বাণ নিক্ষেপ করে তাকে ঘায়েল করে ফেলছে, কর্ণের কোনো অনুরোধ অর্জুন শুনছে না। শেষপর্যন্ত অসহায়ভাবে কর্ণ মৃত্যুবরণ করছে—এই ঘটনা শিশু অপুর মনকে আর্দ্র করে তুলত। তার মনে হয় কর্ণ যেন এখনও সেই রথের চাকা তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

অপুর মনে হয় অর্জুন বীর, সে মান পেল, রাজ্য পেল; কিন্তু কর্ণ বড়ো অসহায়, এত বড়ো বীর হয়েও সে মান পায়নি। তাই অব্যক্ত বেদনা সে বয়ে বেড়িয়েছে সর্বক্ষণ। কর্ণের প্রতি সহানুভূতিতে অপুর চোখে জল আসত। নিজের অজান্তেই সে কর্ণকে নিজের হৃদয়ে বীরের সিংহাসনে বসিয়েছে। এইসব কারণেই মহাভারতের অন্যান্য চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র অপুর বড়ো ভালো লাগে।

আরও পড়ুন – কুঠির মাঠ দেখে বালকের কেমন অনুভূতি হয়েছিল লেখো।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড়ো ভালো লাগে কেন?” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – বিষয়সংক্ষেপ