ক্রোমাটিন এবং ক্রোমাটিড কী? ক্রোমাটিন এবং ক্রোমাটিডের মধ্যে পার্থক্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমাটিন এবং ক্রোমাটিড কী? ক্রোমাটিন এবং ক্রোমাটিডের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্রোমাটিন এবং ক্রোমাটিড কী? ক্রোমাটিন এবং ক্রোমাটিডের মধ্যে পার্থক্য লেখো।

ক্রোমাটিন এবং ক্রোমাটিড কী?

ক্রোমাটিন – ইউক্যারিয়োটিক কোশের ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদান হিসেবে DNA, RNA ও প্রোটিন (আম্লিক ও ক্ষারীয়) একত্রিত হয়ে ইন্টারফেজে যে সূত্রাকার অংশ গঠন করে, তাকে ক্রোমাটিন বলে।

কাজ – ক্রোমাটিন জালিকা বংশগত পদার্থের ধারক এবং বাহক হিসেবে কাজ করে।

ক্রোমাটিড – ইন্টারফেজে ক্রোমোজোমের দ্বিত্বকরণের ফলে মেটাফেজ ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে একজোড়া দন্ডাকার, কুণ্ডলীকৃত অংশ দেখা যায়, তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে। একটি ক্রোমোজোমের ক্রোমাটিডদ্বয়কে বলা হয় সিস্টার ক্রোমটিড, যা সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে।

ক্রোমাটিন এবং ক্রোমাটিডের মধ্যে পার্থক্য লেখো।

ক্রোমাটিন এবং ক্রোমাটিডের মধ্যে পার্থক্য –

ক্রোমাটিনক্রোমাটিড
সূত্রাকার ক্রোমাটিনগুলি জালকাকারে নিউক্লিয়াসে ছড়িয়ে থাকে।একটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে।
ইন্টারফেজ দশায় ক্রোমাটিন দৃশ্যমান হয়।কোশ বিভাজনের প্রোফেজ দশার শেষ থেকে অ্যানাফেজ দশা পর্যন্ত ক্রোমাটিড দৃশ্যমান হয়।
ক্রোমাটিন দেখতে সূত্রাকার, জালিকার ন্যায়।ক্রোমাটিডের গঠন স্থূল, দণ্ডাকার।
ক্রোমাটিনে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না।ক্রোমাটিড দুটি সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে।
ক্রোমাটিন জালিকা কুণ্ডলীকৃত এবং ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠনে সাহায্য করে।কোশ বিভাজনের অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পরস্পরের থেকে পৃথক হয়ে অপত্য ক্রোমোজোম গঠনে সাহায্য করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমাটিন এবং ক্রোমাটিড কী? ক্রোমাটিন এবং ক্রোমাটিডের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ কী? যানবাহন থেকে নির্গত ধোঁয়া কীভাবে বায়ুকে দূষিত করে?

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ লেখো।

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়