এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমোজোম, DNA এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্রোমোজোম, DNA এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক কী?
সজীব ইউক্যারিয়োটিক কোশে নিউক্লিয়াসের অভ্যন্তরে DNA ক্ষারীয় হিস্টোন প্রোটিন অণুর সঙ্গে দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে। কোশ যখন বিভাজিত হয় না অর্থাৎ ইন্টারফেজ নিউক্লিয়াসে DNA কুণ্ডলীকৃত অথবা আংশিক উন্মুক্তভাবে থেকে জালকের মতো আকার ধারণ করে, একে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা বলে। কোশ বিভাজনের সময় ক্রোমাটিন জালিকা দৃঢ় কুণ্ডলীকরণ এবং ঘনীভবনের মাধ্যমে নির্দিষ্ট আকার ও আকৃতিবিশিষ্ট ক্রোমোজোম গঠন করে। তাই বলা যেতে পারে যে, ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম প্রকৃতপক্ষে DNA অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা, আলাদা কোনো গঠন নয় এবং জিন হল DNA -এর একটি বহু নিউক্লিয়োটাইড সমন্বিত অংশ যা কোনো একটি প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে ও জীবের নানা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে।
ইউক্যারিয়োটিক কোশের মধ্যে জিনের অবস্থান –
কোশ → নিউক্লিয়াস → নিউক্লিয় জালিকা → জিন → DNA → ক্রোমোজোম
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমোজোম, DNA এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment