ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির নাম এবং কাজ উল্লেখ করো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির নাম এবং সেই অংশগুলির কাজ উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির নাম এবং সেই অংশগুলির কাজ উল্লেখ করো।

ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির নাম এবং সেই অংশগুলির কাজ উল্লেখ করো।

ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির নাম ও কাজ নিম্নরূপ –

ক্রোমোজোমের বিভিন্ন অংশের নামকাজ
ক্রোমাটিডকোশ বিভাজনের অ্যানাফেজ দশায় একই ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড দুটি পরস্পরের থেকে পৃথক হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে। ক্রোমাটিডের সূত্রে থাকা DNA জিন বহন করে।
সেন্ট্রোমিয়ারদুটি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে এবং কোশ বিভাজনের সময় বেমতন্তুর সঙ্গে ক্রোমোজোমকে আবদ্ধ রাখে এবং ক্রোমোজোমীয় চলনে সাহায্য করে।
মুখ্য খাঁজসেন্ট্রোমিয়ার ধারণ করে।
গৌণ খাঁজগৌণ খাঁজের সাহায্যে ক্রোমোজোম সেট থেকে কোনো একটি নির্দিষ্ট কোমোজোমকে চেনা যায়। গৌণ খাঁজের NOR নিউক্লিয়োলাসের পুনর্গঠন এবং rRNA সংশ্লেষে সাহায্য করে।
স্যাটেলাইটকোশ বিভাজন সম্পূর্ণ হওয়ার পর নিউক্লিয়োলাস গঠনে সাহায্য করে।
টেলোমিয়ারবিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এবং ক্রোমোজোমের স্থায়িত্ব বজায় রাখে, একটি ক্রোমোজোমের শেষ প্রান্তকে তার পার্শ্ববর্তী ক্রোমোজোমের শেষ প্রান্তের সাথে যুক্ত হওয়া রোধ করে, টেলোমারেজ উৎসেচক কোশ বিভাজনের পর ক্ষুদ্র হয়ে যাওয়া টেলোমিয়ারে গুয়ানিনসমৃদ্ধ নিউক্লিয়োটাইড সিকোয়েন্স যুক্ত করে টেলোমিয়ারের নির্দিষ্ট দৈর্ঘ্য বজায় রাখে। এটি জরা বা বার্ধক্য এবং ক্যানসারের সঙ্গেও সম্পর্কযুক্ত।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির নাম এবং সেই অংশগুলির কাজ উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ কী? যানবাহন থেকে নির্গত ধোঁয়া কীভাবে বায়ুকে দূষিত করে?

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ লেখো।

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – অস্থিত পৃথিবী – ভূমিকম্প – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর