সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ

এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত ‘মাতৃভাষা’ কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কবি পরিচিতি, কবিতার উৎস, পাঠপ্রসঙ্গ, সারসংক্ষেপ, নামকরণ এবং এর অন্তর্নিহিত তাৎপর্য সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

এই আলোচনাটি আপনাদের ‘মাতৃভাষা’ কবিতাটি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেবে এবং এর মূলভাব বুঝতে বিশেষভাবে সহায়ক হবে। এছাড়া, সপ্তম শ্রেণির পরীক্ষায় এই অধ্যায় থেকে কবি পরিচিতি ও কবিতার সারসংক্ষেপ সম্পর্কিত নানা প্রশ্ন এসে থাকে; তাই পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এই তথ্যগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সপ্তম শ্রেণির বাংলা মাতৃভাষা কবিতার আলোচনা ও সারসংক্ষেপ - কেদারনাথ সিং

কবি পরিচিতি

কেদারনাথ সিং হিন্দি ভাষার বিশিষ্ট কবি। জন্ম 7 জুলাই 1934 খ্রিস্টাব্দে, উত্তরপ্রদেশের বালিয়া জেলার চাকিয়া গ্রামে। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও পিএইচডি করা এই কবি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ‘আকাল মে সারস’ কাব্যগ্রন্থের জন্য তিনি 1989 খ্রিস্টাব্দে ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কার পান। তিনি একজন প্রখ্যাত সাহিত্য সমালোচক ও প্রাবন্ধিক ছিলেন। ‘আভি বিলকুল আভি’, ‘জমিন পাক রহী হ্যায়’, ‘বাঘ’, ‘ইয়াহাঁ সে দেখো’, ‘টলস্টয় আউর সাইকেল’ প্রভৃতি হল তাঁর রচিত কয়েকটি কাব্যগ্রন্থ। তিনি বেশ কয়েকটি গল্প ও প্রবন্ধও রচনা করেছিলেন।

উৎস

কবিতাটি কবির ‘আকাল মে সারস’ কাব্যগ্রন্থে আছে। বাংলায় তরজমা করেছেন বিশিষ্ট কবি মল্লিকা সেনগুপ্ত।

পাঠপ্রসঙ্গ

মায়ের কাছে ফিরলে যেমন মনে শান্তি পাওয়া যায়, তেমনই মাতৃভাষার কাছে ফিরলে মন শান্তি পায়। পিঁপড়ে গর্তে ফেরে, কাঠঠোকরা পাখি কাঠে, বায়ুযান বিমানবন্দরে। মাতৃভাষাতে ফেরাও তেমনই আনন্দের, শান্তির। চুপ করে থাকতে থাকতে যখন জিভ অসাড় হয়ে যায়, আত্মা যখন দুঃখী হয়; তখন মাতৃভাষাতে ফেরাই আনন্দের।

বিষয়সংক্ষেপ

পিঁপড়ে যেমন গর্তে ফিরে আসে, কাঠঠোকরা পাখি ফেরে তার কোটরে, বিমানগুলি ফিরে আসে বিমানবন্দরে, তেমনই কবিও ফিরে আসেন মাতৃভাষার ভিতরে। চুপ করে থাকতে থাকতে জিভ যখন অসাড় হয়ে যায়, আত্মা দুঃখী হয়, তখন মাতৃভাষাই কবিকে শান্তি দেয়।

শব্দার্থ ও টীকা

বায়ুযান – বায়ুতে যে যান চলে অর্থাৎ বিমান।
বিমানবন্দর – বিমান ওঠানামার স্থান।
অসাড় – বোধশক্তিহীন, শুষ্ক।
আত্মা – মন, হৃদয়।
তরজমা – অনুবাদ, ভাষান্তর।


এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বইয়ের দ্বিতীয় পাঠের প্রথম অধ্যায় ‘মাতৃভাষা’ কবিতার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি, লেখাটি কবিতাটি সম্পর্কে আপনাদের একটি সুস্পষ্ট ধারণা দিয়েছে এবং বিষয়টি সহজে বুঝতে সাহায্য করেছে। সপ্তম শ্রেণির পরীক্ষায় এই অধ্যায় থেকে কবি পরিচিতি ও কবিতার সারসংক্ষেপ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এই তথ্যগুলো ভালোভাবে আয়ত্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যোগাযোগ: আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

মেঘ-চোর গল্পের গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন ও উত্তর - সপ্তম শ্রেণি বাংলা

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘ-চোর গল্পের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Class 7 Bengali Megh Chor by Sunil Gangopadhyay SAQ

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর