এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ‘পাগলা গণেশ’ গল্পের কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (SAQ) নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, কারণ স্কুলের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।
সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
পাগলা গণেশ একটি _____ বিষয়ক গল্প।
- বিজ্ঞান
- কল্পবিজ্ঞান
- রূপকথা
উত্তর – 2. কল্পবিজ্ঞান
অবজারভেটরির বাংলা প্রতিশব্দ _____।
- পরীক্ষাগার
- গবেষণাগার
- নিরীক্ষণাগার
উত্তর – 3. নিরীক্ষণাগার
সভ্যসমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ _____ আশ্রয় নিয়েছিলেন।
- হিমালয়ের গিরিগুহায়
- গভীর জঙ্গলে
- মহাকাশে
উত্তর – 1. হিমালয়ের গিরিগুহায়
গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল _____ সালে।
- 3589
- 3439
- 3500
উত্তর – 2. 3839
মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী _____ আবিষ্কৃত হয়েছে।
- ইনজেকশন
- ট্যাবলেট
- সিরাপ
- মলম
উত্তর – 4. মলম
গত এক দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি, কারণ _____।
- বিজ্ঞান নিয়ে সকলে বুঁদ হয়ে আছে
- প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী
- কবিতা, গান, ছবি আঁকা, কথাসাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না
- সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম হচ্ছে না
উত্তর – 4. সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম হচ্ছে না
অনাবশ্যক ভাবাবেগ বলতে _____ কথা বলা হচ্ছে।
- বিজ্ঞানচর্চা
- শিল্পচর্চা
- সাহিত্য-শিল্পচর্চার
উত্তর – 3. সাহিত্য-শিল্পচর্চার
‘ব্যতিক্রম অবশ্য এক-আধজন আছে।’ – ব্যতিক্রম চরিত্রটি কে?
- পাগলা গণেশ নিজেই
- পাগলা গণেশের স্ত্রী
- পাগলা গণেশের মেয়ের কথা বলা হচ্ছে
উত্তর – 1. পাগলা গণেশ নিজেই
মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল _____।
- পাগলা গণেশের দুশো বছর বয়সে
- পাগলা গণেশের পঞ্চাশ বছর বয়সে
- পাগলা গণেশের ষাট বছর বয়সে
উত্তর – 2. পাগলা গণেশের পঞ্চাশ বছর বয়সে
গণেশ লেখে _____।
- উপন্যাস
- কবিতা
- গল্প
উত্তর – 2. কবিতা
গণেশের কবিতা _____ শুনবে বলে গণেশের বিশ্বাস।
- আকাশ, বাতাস, প্রকৃতি
- ছাত্র, ছাত্রের মা
- পাঁচজন শ্রোতা
উত্তর – 1. আকাশ, বাতাস, প্রকৃতি
অন্তহীন আয়ুতে গণেশের উপলব্ধি হল _____।
- মৃত্যুহীন জীবনের যন্ত্রণা
- সুইসাইডের ইচ্ছা
- মরা মানুষকে বাঁচিয়ে তোলা
উত্তর – 1. মৃত্যুহীন জীবনের যন্ত্রণা
গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। – কাদের?
- ছাত্রদের
- ছেলেমেয়েদের
- বিজ্ঞানীদের
উত্তর – 2. ছেলেমেয়েদের
গণেশকে কবিতায় পেলে গণেশ _____।
- কবিতা সুর দিয়ে গান করে
- অনেক কবিতা লেখে
- কবিতা লেখার পাতা ভাসিয়ে দেয়
উত্তর – 3. কবিতা লেখার পাতা ভাসিয়ে দেয়
এক সপ্তাহ পরে _____।
- রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় নামলেন
- সবাই হিজিবিজি ছবি আঁকছে
- লোকে গান গাইতে লেগেছে
উত্তর – 1. রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় নামলেন
‘পৃথিবী যে উচ্ছন্নে গেল!’ – এই দুশ্চিন্তা হল _____।
- পাগলা গণেশের
- এক ভদ্রমহিলার
- রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের
উত্তর – 3. রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের
‘যাঃ তাহলে আর ভয় নেই।’ – ভয় ছিল _____।
- গবেষণার
- সুকুমার শিল্পে
- পৃথিবী মরছে-এই মরে যাওয়াতে
উত্তর – 3. পৃথিবী মরছে-এই মরে যাওয়াতে
গণেশ হোঃ হোঃ করে হেসে উঠে বলল – ভাবদৃষ্টির পরিচয় হল _____।
- সাফল্য
- অবহেলা
- খোঁচা দেওয়া
উত্তর – 1. সাফল্য
‘দুনিয়াটা বেঁচে যাবে’ – এই নিশ্চিন্ত ভাবটি হল _____।
- পাগলা গণেশের
- মৃত্যুহীন মানুষের
- রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের
উত্তর – 1. পাগলা গণেশের
শূন্যস্থান পূরণ করো
মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী _____ আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানারকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব _____ পড়ে গেছে।
উত্তর – মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানারকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব হিড়িক পড়ে গেছে।
গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে _____ শোনেনি।
উত্তর – গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি।
দেড়শো বছর আগে _____ শিল্পবিরোধী আন্দোলন শুরু হল।
উত্তর – দেড়শো বছর আগে সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হল।
বিজ্ঞানের _____ একটা সীমা থাকা দরকার।
উত্তর – বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার।
সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য _____ একটা গিরিগুহায় আশ্রয় নিল।
উত্তর – সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগুহায় আশ্রয় নিল।
গণেশ বসে _____ লিখছে।
উত্তর – গণেশ বসে কবিতা লিখছে।
কবিতার পাতা _____ ভাসিয়ে দিচ্ছি।
উত্তর – কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি।
পৃথিবীর জনসংখ্যার _____ রাখতে তা করা আবশ্যিক।
উত্তর – পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক।
দেড়শো বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা _____ রওনা হয়ে যান।
উত্তর – দেড়শো বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান।
লোকটা গণেশকে _____ করে চলে গেল।
উত্তর – লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল।
তিনজন _____ হয়ে বসে রইল।
উত্তর – তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল।
এক সপ্তাহ পরে _____ মহাসচিব তাঁর বিমান থেকে নামলেন গণেশের ডেরায়।
উত্তর – এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তাঁর বিমান থেকে নামলেন গণেশের ডেরায়।
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
‘পাগলা গণেশ’ গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা।
পাগলা গণেশ গল্পটি লেখকের ‘পাগলা গণেশ’ নামক গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
‘পাগলা গণেশ’ কল্পবিজ্ঞানের গল্প।
মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে নানারকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে গেছে।
পাগলা গণেশের বয়স দুশো বছর।
আজ থেকে দেড়শো বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কৃত হয়েছিল।
মৃত্যুঞ্জয় টনিক সেবন করে গণেশ অমর হয়ে গেল।
গণেশকে কবিতা লিখে আকাশে উড়িয়ে দেওয়ার বাতিকে পেয়েছে।
গণেশের তিন ছেলে ও এক মেয়ে।
গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেন।
গণেশ আগে কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিকস পড়াতেন।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বলেছিলেন, ‘পৃথিবী যে উচ্ছন্নে গেল! লোকে গান গাইতে লেগেছে; কবিতা মকসো করছে, হিজিবিজি ছবি আঁকছে।’
গণেশের এই হাসিতে যে উচ্চধ্বনি আছে তাতে সাফল্যের আনন্দ প্রকাশিত। গণেশের বিশ্বাস পৃথিবীর লোক তার সঙ্গে আছে, তাই দুনিয়াটা সত্যিই বেঁচে যাবে।
এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের প্রথম পাঠের তৃতীয় অধ্যায়, ‘পাগলা গণেশ’ গল্পের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন