অষ্টম শ্রেণি বাংলা – গাঁয়ের বধূ – বিষয়সংক্ষেপ

Souvick

Home » অষ্টম শ্রেণি বাংলা – গাঁয়ের বধূ – বিষয়সংক্ষেপ

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের চতুর্থ পাঠের অন্তর্গত ‘গাঁয়ের বধূ’-এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এখানে লেখকের পরিচিতি, কবিতার উৎস, পাঠপ্রসঙ্গ, সারসংক্ষেপ, নামকরণ এবং এর প্রধান বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই আর্টিকেলটি আপনাদের ‘গাঁয়ের বধূ’ কবিতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেবে এবং কবিতাটি ভালোভাবে বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়া, অষ্টম শ্রেণির পরীক্ষায় এই অধ্যায় থেকে লেখক ও কবিতার সারসংক্ষেপ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, তাই এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গাঁয়ের বধূ - অষ্টম শ্রেণি - বাংলা - বিষয়সংক্ষেপ

লেখক পরিচিতি

খ্যাতনামা সুরকার ও গীতিকার সলিল চৌধুরী জন্মগ্রহণ করেন 1922 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বর। 1944 খ্রিস্টাব্দে তিনি গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত হন। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বহু গান রচনা করেন। আজাদ হিন্দ ফৌজের বিচার উপলক্ষ্যে রচিত ‘বিচারপতি তোমার বিচার’, নৌ-বিদ্রোহের সমর্থনে ‘ঢেউ উঠছে, কারা ছুটছে’ তাঁর বিখ্যাত গান। সত্যেন্দ্রনাথ দত্তের ‘পালকির গান’ ও সুকান্ত ভট্টাচার্যের একাধিক গানে তিনি সুরারোপ করেন। তাঁর মৃত্যু হয় 1995 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বর। সংগীতে কৃতিত্বের জন্য তিনি ‘ফিল্মফেয়ার’ পুরস্কার ও ‘সংগীত নাটক আকাদেমি’ পুরস্কার লাভ করেছিলেন।

পাঠপ্রসঙ্গ

গীতিকার সলিল চৌধুরী বাংলার সেই সময়কার গীতিকার তথা সুরকার, যখন বাংলা আধুনিকতা ও চিরাচরিতের প্রচ্ছন্ন দ্বন্দ্বের সম্মুখীন। ঠিক সেই সন্ধিক্ষণে সলিল চৌধুরী এমন এক কাহিনিকে কবিতার ছলে তুলে ধরেছেন, যা চিরাচরিত বাংলার অলিখিত দলিল। ‘গাঁয়ের বধূ’ সেই শ্রেণিশোষণের এক জাগ্রত প্রতিনিধিমূলক কবিতা।

বিষয়সংক্ষেপ

গীতিকার সলিল চৌধুরী গল্পচ্ছলে পাঠকের দরবারে রূপকথার মোড়কে একটি জীবনের কুসুমকোমল অধ্যায়ের করুণ পরিণতির চলচ্ছবি এঁকেছেন। বাংলার সাধারণ পল্লি-কৃষক জীবনের সুখী দাম্পত্যের চিরায়ত ছবি আমরা এখানে দেখতে পাই। সারাদিনের ব্যস্ততার পর কৃষক যখন একরাশ ক্লান্তির ছাপ অঙ্গে মেখে বাড়ি ফিরে আসেন, তখন বাংলার কৃষক বধূটি আম-কাঁঠালের ভুরিভোজ ও পত্নীসুলভ সোহাগী আদর সহযোগে তার সমস্ত ক্লান্তি নিমেষে দূর করতেন। প্রকৃতি যেন নীল শালুকের দোলনায় দুলতে দুলতে চকিতে ঘুমিয়ে পড়ে। ভ্রমরের গুঞ্জন এবং পাকা ধানের আলতো ছোঁয়া যেন কখন তাকে আবার জাগিয়ে তোলে। বারো মাসে তেরো পার্বণ, নবান্নের আনন্দোৎসব যেন বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মীরূপে পূজিতা। কিন্তু হায়, বিধি বাম! সেই লক্ষ্মীর সংসারে অনাহারের বেশে ডাকিনী-যোগিনী কখন যেন এসে থাবা বসায়। দুর্ভিক্ষে, অনাহারে, নিরন্নের অন্নহীন চিৎকারে জীবন যেন ছন্দহীন হয়ে পড়ে। তাই কবি বলেছেন যে, আজও যদি কোনো গাঁয়ে এরকম ভাঙা কুটিরের সারি দেখতে পাওয়া যায়, তবে সেটি যেন সেই কৃষক বধূর আশা-স্বপনের সমাধি— এ কথা ভাবতে কেউ যেন কখনও ভুল না করে।

নামকরণ

নামকরণ ভিন্নমাত্রিক হতে পারে। চরিত্রকেন্দ্রিক, কাহিনিভিত্তিক বা ব্যঞ্জনাধর্মী হলো নামকরণের এক-একটি দ্যোতক। আলোচ্য ‘গাঁয়ের বধূ’ কবিতাটি বাংলার ক্ষয়িষ্ণু সভ্যতার এক জাগ্রত দলিলের সূত্রে একটি ইতিহাসনির্ভর ব্যঞ্জনাধর্মী নামকরণ হিসেবে যে সার্থক, সে বিষয়ে সন্দেহ নেই। এই নামকরণ প্রয়োগের মধ্য দিয়ে বিষয়বস্তু সম্পর্কে পাঠক খানিকটা ধারণা লাভ করতে পারেন।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের চতুর্থ পাঠের অন্তর্গত ‘গাঁয়ের বধূ’-এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।