অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – টীকা

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’-এর উপবিভাগ ‘পাতসংস্থান তত্ত্ব’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘টীকা’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার (WBBSE Class 8 Geography) জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহীসঞ্চরণ তত্ত্ব (Continental Drift Theory) সম্পর্কে টীকা লেখো।

  • প্রবক্তা – জার্মান অধ্যাপক এবং আবহবিদ আলফ্রেড ওয়েগনার (Alfred Wegener) 1912 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি German Geological Society-তে ‘মহীসঞ্চরণ তত্ত্ব’-টি প্রকাশ করেন।
  • ‘মহীসঞ্চরণ তত্ত্বে’র উৎপত্তি – আলফ্রেড ওয়েগনার-এর মতে ভারত, ব্রাজিল ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় এখন উষ্ণ জলবায়ু বিরাজ করলেও অতীতে সেখানে হিমবাহ অবস্থান করত। এর দ্বারা বোঝা যায় যে, মহাদেশগুলির আপেক্ষিক অবস্থানের পরিবর্তন ঘটেছে।
  • ‘মহীসঞ্চরণ তত্ত্বে’র মূল বিষয়বস্তু – ওয়েগনারের মতে আজ থেকে 2300 লক্ষ বছর আগে প্যালিওজোয়িক যুগে অখণ্ড এক বিশাল ভূভাগ ও জলভাগের অস্তিত্ব ছিল, যা যথাক্রমে প্যানজিয়া (Pangea) ও প্যানথালাসা (Panthalassa) নামে পরিচিত ছিল। পরবর্তীকালে জোয়ারি স্রোত ও কেন্দ্রাতিগ বলের প্রভাবে এই বিশাল প্যানজিয়া ভেঙে গিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, যার উত্তর অংশ আঙ্গারাল্যান্ড (বা লরেশিয়া) ও দক্ষিণাংশ গন্ডোয়ানাল্যান্ড নামে পরিচিত হয়। এই দুই ভূখণ্ডের মাঝে ছিল অগভীর সাগর ‘টেথিস’। পরবর্তীকালে দুটি বৃহৎ ভূভাগ ভেঙে গিয়ে বিভিন্ন দিকে প্রসারিত হয় ও দীর্ঘ সময়ের চলনের ফলে বর্তমান মহাদেশীয় অবস্থানে আসে।
মহীসঞ্চরণ তত্ত্ব

মহীসঞ্চরণ সম্পর্কে টীকা লেখো।

মহীসঞ্চরণের সপক্ষে যুক্তি – ওয়েগনার তাঁর মতের সপক্ষে যে যুক্তিগুলি দিয়েছেন সেগুলি হলো নিম্নরূপ—

  1. আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের উপকূলভাগকে জোড়া লাগিয়ে দিলে প্রায় ভাঁজে ভাঁজে যুক্ত হয়ে যায়। একে বলে জিগ্‌-স-ফিট্ (Jig-Saw-Fit)।
  2. আন্টার্কটিকা মহাদেশে কয়লার অবস্থান এটাই প্রমাণ করে যে অঞ্চলটি এককালে উষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত ছিল।
  3. এর সপক্ষে তিনি মেরু ভ্রমণের (Polar Wandering) কথা বলেছেন।

মহীসঞ্চরণের বিপক্ষে যুক্তি –

  1. হ্যারল্ড জেফ্রিসের মতে জোয়ারি শক্তি ও বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি কার্যকরী হলে পৃথিবীর আবর্তন 1 বছরের মধ্যে থেমে যেত।
  2. ওয়েগনার যে মেরু ভ্রমণের কথা বলেছেন তা একেবারেই সম্ভব নয়।

ত্রিপাত সম্মেলন (Tripple Junction) সম্পর্কে টীকা লেখো।

সংজ্ঞা – পাতের চলনের ফলে তিনটি পাত যখন পরস্পরের মুখোমুখি অগ্রসর হয় বা মিলিত হয়, তখন গঠিত হয় ত্রিপাত সম্মেলন (Triple Junction)। তিনটি পাত যেখানে পরস্পরের সম্মুখীন হয়, তখন সেটি ইংরেজি ‘Y’ আকৃতি ধারণ করে।

যেখানে এই তিনটি পাত পরস্পরের মুখোমুখি আসে, সেখানে একটি পাত অপর পাতের নীচে প্রবেশও করতে পারে, আবার অনেক ক্ষেত্রে পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যায়। তবে ‘Y’ আকারের ন্যায় অবস্থিত তিনটি পাতের মধ্যে দুটি পাত সক্রিয় অবস্থায় থাকলেও একটি পাত প্রায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে।

উদাহরণ – আন্টার্কটিক পাত, নাজকা পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের মিলনস্থলে এই ত্রিপাত সম্মেলন সৃষ্টি হয়েছে।

ত্রিপাত সম্মেলন

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’ এর উপবিভাগ ‘পাতসংস্থান তত্ত্ব’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘টীকা’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি প্রায়ই পরীক্ষায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

অস্থিত পৃথিবী - পাতসংস্থান তত্ত্ব - অষ্টম শ্রেণি ভূগোল - পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - পাতসংস্থান তত্ত্ব - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল: অস্থিত পৃথিবী (পাতসংস্থান তত্ত্ব) – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অস্থিত পৃথিবী - পাতসংস্থান তত্ত্ব - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণির ভূগোল: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – টীকা

অষ্টম শ্রেণির ভূগোল: অস্থিত পৃথিবী (পাতসংস্থান তত্ত্ব) – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায়: অস্থিত পৃথিবী – পাতসংস্থান তত্ত্ব – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় (অস্থিত পৃথিবী) – পাতসংস্থান তত্ত্ব – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর