অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় (অস্থিত পৃথিবী) – পাতসংস্থান তত্ত্ব – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

Home » অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় অধ্যায় (অস্থিত পৃথিবী) – পাতসংস্থান তত্ত্ব – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আমরা আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’-এর উপবিভাগ ‘পাতসংস্থান তত্ত্ব’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুল পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অস্থিত পৃথিবী - পাতসংস্থান তত্ত্ব - অষ্টম শ্রেণি ভূগোল - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

পৃথিবীপৃষ্ঠে – (5 / 6 / 10 / 12) টি বড়ো পাত আছে।

উত্তর – 6টি বড়ো পাত।

প্রশান্ত মহাসাগরীয় পাত একটি – (বড়ো / ছোটো / সবচেয়ে হালকা মাঝারি) পাত

উত্তর – বড়ো।

প্লেট (Plate) শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী – (ওয়েগনার / পিঁচো / জিমোরম্যান উইলসন)।

উত্তর – জিমোরম্যান উইলসন।

যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, তাকে বলা হয় – (অভিসারী / প্রতিসারী / নিরপেক্ষ পাতসীমানা)।

উত্তর – প্রতিসারী / অপসারী।

যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে, তাকে বলা হয় – (অভিসারী / অপসারী / নিরপেক্ষ) পাতসীমানা।

উত্তর – অভিসারী।

মারিয়ানা খাত – (প্রশান্ত / ভারত / আটলান্টিক) মহাসাগরে অবস্থিত।

উত্তর – প্রশান্ত মহাসাগরে।

মারিয়ানা খাত – (অভিসারী / অপসারী / নিরপেক্ষ) পাতসীমানায় অবস্থিত।

উত্তর – অভিসারী।

প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে – (5 / 10 / 15 / 20) সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে।

উত্তর – 10 সেমি।

যে সীমানা বরাবর দুটি পাত পাশাপাশি সঞ্চারিত হয় তাকে – (অপসারী / অভিসারী / নিরপেক্ষ) পাতসীমানা বলে।

উত্তর – নিরপেক্ষ।

মধ্য আটলান্টিক শৈলশিরা উৎপত্তি হয় – (ধ্বংসাত্মক / গঠনাত্মক / নিরপেক্ষ) পাতসীমানা বরাবর।

উত্তর – গঠনাত্মক (অপসারী)।

ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় – (অভিসারী / অপসারী / নিরপেক্ষ) পাতসীমানায়।

উত্তর – অভিসারী।

পাতসঞ্চরণের ফলে – (প্রশান্ত / আটলান্টিক / ভারত) মহাসাগর ক্রমশ ছোটো হচ্ছে।

উত্তর – প্রশান্ত মহাসাগর।

পৃথিবীতে – (10 / 20 / 30 / 45)-টি ছোটো পাত আছে।

উত্তর – 20-টি ছোটো পাত।

নবীন ভঙ্গিল পর্বতগুলি সৃষ্টি হয় প্রায় – (20 / 40 / 60 / 80) লক্ষ বছর আগে।

উত্তর – 40 লক্ষ বছর।

দু-এক কথায় উত্তর দাও

মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে?

মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার।

কাকে পাতসংস্থান তত্ত্বের জনক বলা হয়?

লা পিঁচো (Le Pichon)-কে পাতসংস্থান তত্ত্বের জনক বলা হয়।

কে প্রথম পাতসঞ্চরণের ধারণা দেন?

জে. টি. উইলসন (John Tuzo Wilson) প্রথম পাতসঞ্চরণের ধারণা দেন।

পাতসঞ্চরণের প্রধান কারণ কী?

পাতসঞ্চরণের প্রধান কারণ হলো পরিচলন স্রোত।

পরিচলন স্রোতের কথা কে বলেন?

পরিচলন স্রোতের কথা আর্থার হোমস (1944) বলেন।

একটি ছোটো পাতের নাম লেখো।

একটি ছোটো পাতের নাম হলো নাজকা পাত।

কোন্ পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে?

অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে।

কোন্ পাতসীমানায় একাধিক আগ্নেয়গিরি ও আগ্নেয়দ্বীপ সৃষ্টি হয়?

অভিসারী পাতসীমানায় একাধিক আগ্নেয়গিরি ও আগ্নেয়দ্বীপ সৃষ্টি হয়।

পৃথিবীর গভীরতম খাত কোনটি?

পৃথিবীর গভীরতম খাত হলো মারিয়ানা খাত।

দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।

দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হলো আরাবল্লি, ইউরাল।

দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।

দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম হলো হিমালয়, রকি।

আমি ভারতবর্ষের একটি নবীন ভঙ্গিল পর্বত। আমি কে?

হিমালয়।

আমি 30-40 কোটি বছর আগে সৃষ্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। আমি কে?

অ্যাপালেশিয়ান।

আফ্রিকা ও ইউরেশীয় দুটি পাতের সংঘর্ষে আমার সৃষ্টি। আমি কে?

আল্পস্ পর্বতমালা।

আমার সীমানা বরাবর মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়। আমি কে?

গঠনকারী বা অপসারী পাতসীমানা।

আমার সীমান্তে দ্বীপীয় বৃত্তচাপের সৃষ্টি হয়। আমি কে?

ধ্বংসাত্মক সীমান্ত।

আমার সীমানায় ভারী পাত হালকা পাতের নীচে প্রবেশ করায় আগ্নেয়গিরির সৃষ্টি হয়। আমি কে?

নিমজ্জিত পাতসীমানা।

আমি ইউরেশিয়া ও ভারতীয় উপদ্বীপীয় পাতসীমানায় সৃষ্ট ভঙ্গিল পর্বত। আমি কে?

হিমালয় পর্বত।

আমরা শিলামণ্ডলের কঠিন খণ্ড। অ্যাসথেনোস্ফিয়ারের ওপর আমরা ভাসমান অবস্থায় আছি। ভূপদার্থবিদ জে.টি. উইলসন আমাদের নামকরণ করেন। – আমরা কারা?

পাত।

শূন্যস্থান পূরণ করো

পৃথিবীর বাইরের আবরণটা কতকগুলি শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলিকে ___ বলে।

উত্তর – পৃথিবীর বাইরের আবরণটা কতকগুলি শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলিকে পাত বলে।

গ্রিক শব্দ ‘Tekton’-এর অর্থ ___।

উত্তর – গ্রিক শব্দ ‘Tekton’-এর অর্থ গঠন করা

উইলসন __ সালে প্রথম ‘প্লেট’ শব্দটি প্রয়োগ করেন।

উত্তর – উইলসন 1965 সালে প্রথম ‘প্লেট’ শব্দটি প্রয়োগ করেন।

সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় __ পাতসীমানায়।

উত্তর – সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় অপসারী পাতসীমানায়।

আফ্রিকান পাত ও আমেরিকান পাতের মাঝে ___ অবস্থিত।

উত্তর – আফ্রিকান পাত ও আমেরিকান পাতের মাঝে মধ্য আটলান্টিক শৈলশিরা অবস্থিত।

আমেরিকান পাত পশ্চিমে সরছে বছরে মাত্র ___।

উত্তর – আমেরিকান পাত পশ্চিমে সরছে বছরে মাত্র 2-3 সেমি

আমেরিকান পাত পশ্চিমে সরছে বছরে মাত্র ___।

উত্তর – আমেরিকান পাত পশ্চিমে সরছে বছরে মাত্র নিরপেক্ষ

চ্যুতি সৃষ্টি হয় মূলত ___ পাতসীমানায়।

উত্তর – চ্যুতি সৃষ্টি হয় মূলত নিরপেক্ষ পাতসীমানায়।

পাতসঞ্চরণের ফলে ___ মহাসাগরের আয়তন প্রসারিত হচ্ছে।

উত্তর – পাতসঞ্চরণের ফলে আটলান্টিক মহাসাগরের আয়তন প্রসারিত হচ্ছে।

___ পাতসীমানায় নতুন ভূত্বক সৃষ্টি হয় না বা পুরোনো ভূত্বক ধ্বংস হয় না।

উত্তর – নিরপেক্ষ পাতসীমানায় নতুন ভূত্বক সৃষ্টি হয় না বা পুরোনো ভূত্বক ধ্বংস হয় না।

ইউরোপীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে ___ পর্বতমালা সৃষ্টি হয়েছে।

উত্তর – ইউরোপীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে।

ঠিক-ভুল নির্বাচন করো

1960-এর দশকে পাতসংস্থান তত্ত্বের মাধ্যমে ভূমিরূপবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার ঘটে।

উত্তর – ঠিক [✓]

মহাদেশীয় পাত মহাসাগরীয় পাতের থেকে বেশি ভারী হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – হালকা।

অভিসারী পাতসীমানা ভূমিকম্পপ্রবণ।

উত্তর – ঠিক [✓]

মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর পাতের অপসারণ ঘটেছে।

উত্তর – ঠিক [✓]

নবীন ভঙ্গিল পর্বতগুলির গঠনকাজ শেষ।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – এখনও চলছে।

আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বত।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – প্রাচীন ভঙ্গিল পর্বত।

পাতসঞ্চরণের ফলে হিমালয় পর্বতমালার উচ্চতা আরো বাড়ছে।

উত্তর – ঠিক [✓]

পৃথিবী ছাড়াও সৌরজগতের অন্যান্য গ্রহেও তাপ পরিচলন পদ্ধতি সক্রিয়।

উত্তর – ঠিক [✓]

মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের তুলনায় হালকা।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভারী।

মহীসঞ্চরণ তত্ত্বের মূল বিষয় হলো পর্বত গঠন।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মহাদেশ গঠন।

টুজো উইলসন হলোেন পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী।

উত্তর – ঠিক [✓]

সম্পর্ক নির্ধারণ করো

পাতসংস্থান তত্ত্ব : লা পিঁচো :: মহীসঞ্চরণ তত্ত্ব : ___।

উত্তর – পাতসংস্থান তত্ত্ব : লা পিঁচো :: মহীসঞ্চরণ তত্ত্ব : আলফ্রেড ওয়েগনার

সমুদ্রখাত : অভিসারী পাতসীমানা :: মধ্য সামুদ্রিক শৈলশিরা : ___।

উত্তর – সমুদ্রখাত : অভিসারী পাতসীমানা :: মধ্য সামুদ্রিক শৈলশিরা : প্রতিসারী পাতসীমানা

অ্যাপালেশিয়ান : প্রাচীন ভঙ্গিল পর্বত :: হিমালয় : ___।

উত্তর – অ্যাপালেশিয়ান : প্রাচীন ভঙ্গিল পর্বত :: হিমালয় : নবীন ভঙ্গিল পর্বত

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও

বামদিকডানদিকউত্তর
1. মহীসঞ্চরণ তত্ত্বi. ছোটো পাত1. → v.
2. পাতসংস্থান তত্ত্বii. আন্দিজ2. → vii.
3. অপসারী পাতসীমানাiii. পাতের সরণ3. → vi.
4. অভিসারী পাতসীমানাiv. বড়ো পাত4. → viii.
5. নিরপেক্ষ পাতসীমানাv. ওয়েগনার5. → xi.
6. নবীন ভঙ্গিল পর্বতvi. মধ্য-সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি6. → ii.
7. প্রাচীন ভঙ্গিল পর্বতvii. লা পিঁচো7. → ix.
8. ভারত-অস্ট্রেলীয় পাতviii. ভঙ্গিল পর্বত সৃষ্টি8. → iv.
9. ভারতীয় পাতix. আরাবল্লি9. → i.
10. পরিচলন স্রোতx. প্রতিসারী / অপসারী পাত সীমান্ত10. → iii.
11. ট্রান্সফর্ম চ্যুতি সৃষ্টিxi. মধ্য-আটলান্টিক শৈলশিরা11. → x.

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় ‘অস্থিত পৃথিবী’ এর উপবিভাগ ‘পাতসংস্থান তত্ত্ব’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ