অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা – উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

Souvick

অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এই আর্টিকেলে এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য’ থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলি প্রায়শই পরীক্ষায় আসতে দেখা যায়।

Contents Show

অষ্টম শ্রেণির ভূগোল: উত্তর আমেরিকা (নবম অধ্যায়) – প্রাকৃতিক বৈশিষ্ট্য | প্রশ্ন ও উত্তর

উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কারের ইতিহাস লেখো।

বর্তমান বিশ্বের সর্বাপেক্ষা উন্নত মহাদেশ উত্তর আমেরিকা 500 বছর আগে মানুষের কাছে অজানা ছিল। পঞ্চদশ শতাব্দীতে ইউরোপীয় নাবিকদের মধ্যে বহির্বাণিজ্যের উদ্দেশ্যে নতুন নতুন দেশ আবিষ্কারের একটা হিড়িক পড়েছিল। 1492 খ্রিস্টাব্দে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে বর্তমান উত্তর আমেরিকা মহাদেশের পূর্বদিকের দ্বীপপুঞ্জে উপস্থিত হন এবং ভাবেন যে, ভারতের পশ্চিম উপকূলে পৌঁছেছেন। তাই তিনি এই দ্বীপপুঞ্জের নাম দেন ‘পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ’। পরবর্তীকালে 1501 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক আমেরিগো ভেসপুচি কলম্বাসের পথ অনুসরণ করে উত্তর আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডে এসে বুঝতে পারেন এটি ভারতবর্ষ নয়। এটি একটি নতুন অজানা ভূখণ্ড। তাঁর নামানুসারে এই নতুন ভূখণ্ডের নাম হয় আমেরিকা মহাদেশ। বর্তমানে এই মহাদেশ দুটি ভাগে বিভক্ত, যথা – 1. উত্তর আমেরিকা ও 2. দক্ষিণ আমেরিকা।

আমেরিগো ভেসপুচির আমেরিকা অভিযান

উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলার কারণ কী?

ভূগাঠনিক দিক থেকে অন্যান্য মহাদেশের সঙ্গে উত্তর আমেরিকার বিশেষ অমিল নেই, কিন্তু আধুনিক সভ্যতার আলোকে ইউরোপ, এশিয়া, আফ্রিকা যখন উদ্ভাসিত, সেসময় সভ্য জগতের কাছে আমেরিকা অজানা অন্ধকারাচ্ছন্ন ভূখণ্ড ছিল। আমেরিকা আবিষ্কারের পর ইউরোপীয়দের (ইংরেজ, স্পেনীয়, ফরাসি, ওলন্দাজ) কাছে আমেরিকার আকর্ষণ ক্রমশ বাড়তে থাকে। ঔপনিবেশিকরা এশিয়া-আফ্রিকার নিগ্রো ক্রীতদাসদের দিয়ে জঙ্গল পরিষ্কার করে স্থায়ী বসতি বা উপনিবেশ গড়ে তোলে। আমেরিকা আজ শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, খনিজ, বনজ সম্পদ, জলজ ও শিল্প, মহাকাশ ও সমুদ্র গবেষণা, সাহিত্য, অর্থনীতি, রাজনীতি, সামরিক শক্তিতে সমগ্র বিশ্বের অভিভাবকস্বরূপ আধিপত্য বিস্তার করে চলেছে। 500 বছর আগে আবিষ্কৃত হয় বলে আমেরিকা মহাদেশকে ‘নতুন পৃথিবী’ বা ‘নবীন বিশ্ব’ বলে।

যোজক কাকে বলে? পৃথিবীর মানচিত্রে কোথায় কোথায় যোজক দেখা যায়, তার তালিকা তৈরি করো।

যোজক (Isthmus/Channel) এবং প্রণালী (Strait) – যে প্রশস্ত জলভাগ দু’টি পাশাপাশি থাকা স্থলভাগকে বিভক্ত করে এবং দু’টি বৃহৎ জলভাগকে সংযুক্ত করে তাকে চ্যানেল (Channel) বলে। উদাহরণ – ইংলিশ চ্যানেল দক্ষিণ ইংল্যান্ড এবং উত্তর ফ্রান্সকে বিভক্ত করেছে এবং উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
যে সংকীর্ণ জলভাগ দু’টি সাগরকে যুক্ত করে এবং দু’টি বৃহৎ স্থলভাগকে বিভক্ত করে তাকে প্রণালী বা Strait বলে। উদাহরণ – জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে যুক্ত করেছে এবং উত্তর আফ্রিকাকে দক্ষিণ ইবেরিয়ান উপদ্বীপ থেকে বিচ্ছিন্ন করেছে।

যোজক ও প্রণালীঅবস্থান
পক্‌ প্রণালীভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত।
সুয়েজ যোজকএশিয়া ও আফ্রিকার মাঝে অবস্থিত।
জিব্রাল্টার প্রণালীইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত।
বেরিং প্রণালীউত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশের মাঝে অবস্থিত।
পানামা যোজকউত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত।

পশ্চিম কর্ডিলেরার অন্তর্গত পর্বতগুলির নাম লেখো।

উত্তর আমেরিকার পশ্চিম কর্ডিলেরার অন্তর্গত পর্বতগুলি হলো –

  • রকি পর্বতমালা – পৃথিবীবিখ্যাত নবীন ভঙ্গিল পর্বতশ্রেণি হলো রকি। রকি পর্বতশ্রেণি উত্তরে আলাস্কাতে এন্ডিকট রেঞ্জ বা ব্রুকস, মধ্যভাগে রকি এবং দক্ষিণে মেক্সিকোতে সিয়েরা মাদ্রে পর্বত নামে পরিচিত।
  • মধ্যভাগের পর্বতশ্রেণির উত্তরাংশ আলাস্কা, মধ্যাংশ কাসকেড ও সেলকার্ক এবং সর্ব দক্ষিণে ক্যালিফোর্নিয়াতে সিয়েরা নেভাদা নামে পরিচিত।
  • পশ্চিমের পর্বতশ্রেণির উত্তরাংশকে আলাস্কাতে সেন্ট ইলিয়াস এবং দক্ষিণাংশকে কোস্ট রেঞ্জ বলা হয়।
পশ্চিম কর্ডিলেরার অন্তর্গত পর্বতমালা

উত্তর আমেরিকার আগ্নেয়গিরিগুলির পরিচয় দাও।

উত্তর আমেরিকার পশ্চিমে কর্ডিলেরার দক্ষিণ দিকে মেক্সিকো ও মধ্য আমেরিকায় অনেকগুলি আগ্নেয়গিরি দেখা যায়। এদের মধ্যে মেক্সিকোর সর্বোচ্চ বিন্দু-ওরিজাবা (5,700 মিটার), পোপোক্যাটিপেটল (5,450 মিটার) ও কোলিমা (3,883 মিটার) প্রভৃতি উল্লেখযোগ্য। প্রসঙ্গত উল্লেখ্য, এই আগ্নেয়গিরিগুলি ‘প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা’ (Pacific Ring of Fire)-র অন্তর্গত। এছাড়া এই পার্বত্য অঞ্চলে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেইথফুল গিজার আছে। গিজারটি প্রায় 60 মিনিট অন্তর 60 মিটার ওপরে ফোয়ারার মতো গরম জল উৎক্ষেপণ করে।

সমুদ্রস্রোত কীভাবে উত্তর আমেরিকার জলবায়ুকে প্রভাবিত করে?

সমুদ্রস্রোতের প্রভাব –

  • শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্ব উপকূলভাগ প্রায় সারাবছরই বরফাবৃত থাকে।
  • আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলের জলবায়ু উষ্ণ প্রকৃতির।
  • এই মহাদেশের নিউফাউন্ডল্যান্ড উপকূলের শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হওয়ার ফলে ঘন কুয়াশার সৃষ্টি হয়।
  • প্রশান্ত মহাসাগরের শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার দক্ষিণ-পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া উপকূলভাগের জলবায়ু শীতল প্রকৃতির।

উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমির বর্ণনা দাও।

অবস্থান – ফরাসি শব্দ প্রেইরি-এর অর্থ ‘বিস্তীর্ণ তৃণভূমি’। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে যে নাতিশীতোষ্ণ তৃণভূমি গড়ে উঠেছে, তা প্রেইরি তৃণভূমি নামে পরিচিত। পশ্চিমে রকি পার্বত্য অঞ্চল থেকে পূর্বে হ্রদ অঞ্চলের মধ্যভাগ পর্যন্ত এটি বিস্তৃত।

বৈশিষ্ট্য –

  • এখানে আলফালফা, হে, ক্লোভার প্রভৃতি তৃণ জন্মায়।
  • পশ্চিমে বৃষ্টিপাত কম বলে ক্ষুদ্র তৃণ এবং পূর্বদিকে বৃষ্টিপাত বেশি বলে দীর্ঘ তৃণ জন্মায়।
  • যেখানে একটু বেশি জল পাওয়া যায় সেখানে বার্চ, উইলো গাছ দেখা যায়।

গুরুত্ব –

  • এই তৃণভূমি পশুচারণক্ষেত্র হিসেবে বিখ্যাত।
  • পশুপালনের জন্য এখানে দুগ্ধশিল্প উন্নতিলাভ করেছে।
  • প্রেইরি অঞ্চলে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম চাষ হয়। তাই একে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলা হয়।
প্রেইরি তৃণভূমি

উত্তর আমেরিকা মহাদেশের সমভাবাপন্ন ও চরম প্রকৃতির জলবায়ুযুক্ত শহরগুলির নামের তালিকা তৈরি করো।

সমভাবাপন্নচরমভাবাপন্ন
নিউইয়র্কউইনিপেগ
ওয়াশিংটন ডি. সি.মন্টানা
অটোয়াকেন্টাকি
ফ্লোরিডাওকলাহোমা
আলাবামাকানসাস
ক্যালিফোর্নিয়াকলোরাডো
লস অ্যাঞ্জেলেসকুইবেক
সান ফ্রান্সিসকোআলবার্টা
ব্রিটিশ কলম্বিয়াঅ্যারিজোনা
নিউ জার্সিসাসকাটচেওয়ান

শীতকালে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলি নৌপরিবহণযোগ্য নয় কেন?

শীতকালে দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় সেখানে গ্রীষ্মকাল বিরাজ করে। ঠিক সেইসময়ে উত্তর গোলার্ধে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয়। এমনকি সুমেরুবৃত্ত (66½° উঃ) থেকে সুমেরু বিন্দু (90° উঃ) পর্যন্ত ওই সময় সম্পূর্ণভাবে অন্ধকারাচ্ছন্ন থাকে। ফলে, উত্তর আমেরিকার উত্তরাংশের তাপমাত্রা একটানা অনেকদিন ধরে হিমাঙ্কের নিচে চলে যায়। ফলে, তুষারপাত হয় এবং নদী, হ্রদ সহ বিভিন্ন জলাশয়ের জল বরফে পরিণত হয়। নদীর জল তীব্র শীতলতার জন্য শুষ্ক কঠিন বরফে পরিণত হওয়ায় নদীগুলিতে কোনো যানবাহন চলাচল করতে পারে না।

বরফের ফলে বিঘ্ন পরিবহণ

ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মিসিসিপি-মিসৌরির জল বরফে পরিণত হয় কেন?

মিসিসিপি-মিসৌরি নদী ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও ওই নদীর জল জমে বরফে পরিণত হয়, কারণ –

  • পর্বতের অনুপস্থিতি – উত্তর আমেরিকার উত্তরভাগে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কোনো পর্বত না থাকায় শীতল মেরু বায়ু অবাধে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
  • মেরু বায়ু – মেরু বায়ু প্রকৃতিগতভাবে হিমশীতল হওয়ায় তা যখন মিসিসিপি-মিসৌরি নদীর ওপর দিয়ে প্রবাহিত হয় তা উষ্ণতার ব্যাপক হ্রাস ঘটায়, ফলে নদীর জল জমে বরফে পরিণত হয়।
শীতকালে বরফাকৃত মাসিপিসি নদী

উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা দেখা যায় কেন?

উত্তর আমেরিকার উত্তর-পূর্বে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে মেরু অঞ্চল থেকে আসা শীতল ল্যাব্রাডর স্রোত ও ক্রান্তীয় অঞ্চল থেকে আসা উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হওয়ায় উষ্ণ উপসাগরীয় স্রোতের উষ্ণ-আর্দ্র বায়ুর জলীয় বাষ্প শীতল ল্যাব্রাডর স্রোতের শীতল বায়ুর সংস্পর্শে দ্রুত ঘনীভূত হয়ে যায় এবং চারদিকে কুয়াশার সৃষ্টি করে। তাই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা দেখা যায়।

সমুদ্রস্রোতের প্রভাব

উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল দুগ্ধশিল্পে উন্নত কেন?

উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল দুগ্ধশিল্পে উন্নত কারণ –

  • বিস্তীর্ণ তৃণভূমি – উত্তর আমেরিকার প্রেইরি অন্যতম একটি তৃণভূমি অঞ্চল যা পশুচারণের পক্ষে উপযুক্ত।
  • পশুখাদ্য – এখানে আলফালফা, হে, ক্লোভার, ভুট্টা প্রভৃতি প্রচুর পরিমাণে জন্মায়। এগুলি পশুদের প্রধান খাদ্য। তাই এই তৃণভূমি অঞ্চল পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত। এই সমস্ত পশুর ওপর নির্ভর করেই এখানে দুগ্ধশিল্প উন্নতি লাভ করেছে।
  • উন্নত সংরক্ষণ ব্যবস্থা – দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নতমানের হিমাগারও গড়ে উঠেছে।
  • চাহিদা – এখানে উৎপন্ন দুগ্ধজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে।

নিউইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া শহরের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির, কিন্তু কানসাস, উইনিপেগ, ওকলাহোমা শহরের জলবায়ু চরমভাবাপন্ন কেন?

নিউইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া প্রভৃতি শহরগুলি সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় আর্দ্র সমুদ্র বায়ুর প্রভাবে এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির অর্থাৎ উষ্ণতাও খুব বেশি নয় এবং শীতও খুব বেশি নয়। অপরপক্ষে কানসাস, উইনিপেগ, ওকলাহোমা প্রভৃতি শহরগুলি মহাদেশের মধ্যভাগে অবস্থিত হওয়ায় সমুদ্র বায়ুর প্রভাব দেখা যায় না। ফলে, এখানে গরমে খুব গরম ও শীতে খুব ঠান্ডা পড়ে। অর্থাৎ, জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির হয়।

কোন্ অঞ্চলকে ‘মৃত্যু উপত্যকা’ বলে ও কেন?

উত্তর আমেরিকার মধ্যভাগের পর্বতশ্রেণির সর্ব দক্ষিণে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদার দক্ষিণ-পূর্বদিকের উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম (56°C) ও সমগ্র পশ্চিম গোলার্ধে সবচেয়ে নিচু অঞ্চল। এখানে সোনা পাওয়া যায়—এই গুজব থেকে বহু লোক সোনা সংগ্রহের উদ্দেশ্যে আসে। কিন্তু অক্সিজেনের অভাবে বহু লোকের মৃত্যু হয় বলে, এই উপত্যকাকে ‘মৃত্যু উপত্যকা’ (Death Valley) বলে।

মৃত্যু উপত্যকা

রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়া সৃষ্টি হয় কেন?

বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর চিনুক নামে একপ্রকার উষ্ণ বায়ু ওপর থেকে নিচের দিকে নামতে থাকে। এই নিম্নগামী বায়ু যত নিচে নামতে থাকে ততই উষ্ণতা বৃদ্ধি পায় এবং জলীয় বাষ্প ধারণক্ষমতা বাড়তে থাকে। ফলে, এই বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত তেমন হয় না বললেই চলে। এই কারণে রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়া সৃষ্টি হয়।


আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য’ থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই কমন আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের প্রস্তুতির জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো। তাছাড়া, আপনার প্রিয়জনের সাথে আমাদের এই পোস্টটি শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

দক্ষিণ আমেরিকা - পম্পাস অঞ্চল - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

দক্ষিণ আমেরিকা - পম্পাস অঞ্চল - অষ্টম শ্রেণি ভূগোল - অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

দক্ষিণ আমেরিকা - আমাজন অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – আমাজন অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – আমাজন অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – আমাজন অববাহিকা – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – আমাজন অববাহিকা – টীকা