অষ্টম শ্রেণি ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Rahul

আজকে আমরা এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, “আঞ্চলিক শক্তির উত্থান”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন (Unit Test) থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

আঞ্চলিক শক্তির উত্থান – অষ্টম শ্রেণি ইতিহাস – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

1. ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল —

  1. বক্সারের যুদ্ধের মাধ্যমে
  2. পলাশির যুদ্ধের মাধ্যমে
  3. বিদরের যুদ্ধের মাধ্যমে
  4. দেওয়ানি লাভের মাধ্যমে

উত্তর – 2. পলাশির যুদ্ধের মাধ্যমে

2. ভারতে যার নেতৃত্বে পারসিক আক্রমণ ঘটে, তিনি হলেন —

  1. চেঙ্গিজ খান
  2. আহমদ শাহ আবদালি
  3. নাদির শাহ
  4. সফদর জং

উত্তর – 3. নাদির শাহ

3. আহমদ শাহ আবদালি দিল্লি ধ্বংস করেন —

  1. 1738-39 খ্রিস্টাব্দে
  2. 1752-53 খ্রিস্টাব্দে
  3. 1756-57 খ্রিস্টাব্দে
  4. 1768-69 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1756-57 খ্রিস্টাব্দে

4. মুর্শিদকুলিকে বাংলার নাজিম পদ দেন —

  1. ঔরঙ্গজেব
  2. ফারুখশিয়র
  3. আজিম-উস-শান
  4. শাহ আলম

উত্তর – 2. ফারুখশিয়র

5. মুর্শিদকুলি খানের নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে উত্থান ঘটে —

  1. বাংলার
  2. অযোধ্যার
  3. হায়দরাবাদের
  4. পাঞ্জাবের

উত্তর – 1. বাংলার

6. আজিম-উস-শান ছিলেন একজন —

  1. মোগল যুবরাজ
  2. অযোধ্যার নবাব
  3. হায়দরাবাদের নিজাম
  4. বাংলার নবাব

উত্তর – 1. মোগল যুবরাজ

7. ঔরঙ্গজেবের আমলে ঢাকাকে বলা হত —

  1. আলমগির নগর
  2. জাহাঙ্গির নগর
  3. শাহজাহানাবাদ
  4. তুঘলকাবাদ নগর

উত্তর – 2. জাহাঙ্গির নগর

8. মোগল আমলে উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদকে বলা হত —

  1. জাকাত
  2. পরোতি
  3. খেলাত
  4. জিজিয়া

উত্তর – 3. খেলাত

9. ‘মুর্শিদকুলি খাঁ-র অভ্যুদয়’ প্রবন্ধ রচনা করেন —

  1. জগদীশ নারায়ণ সরকার
  2. যদুনাথ সরকার
  3. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
  4. রমেশচন্দ্র মজুমদার

উত্তর – 2. যদুনাথ সরকার

10. উমিচাঁদ ছিলেন একজন —

  1. হিন্দু ব্যবসায়ী
  2. পারসি ব্যবসায়ী
  3. মুসলিম ব্যবসায়ী
  4. আরবি ব্যবসায়ী

উত্তর – 1. হিন্দু ব্যবসায়ী

11. মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী ছিলেন —

  1. রায়দুর্লভ
  2. জগৎ শেঠ
  3. রাজবল্লভ
  4. মানিক চাঁদ

উত্তর – 2. জগৎ শেঠ

12. মানিকচাঁদ ঢাকায় যে কারবার শুরু করেন, তা হল —

  1. লবণ
  2. মহাজনি
  3. নীল
  4. তাঁত

উত্তর – 2. মহাজনি

13. ‘জগৎ শেঠ’ উপাধি যিনি পেয়েছিলেন, তিনি হলেন —

  1. মানিকচাঁদ
  2. উমিচাঁদ
  3. ফতেহচাঁদ
  4. রায়দুর্লভ

উত্তর – 3. ফতেহচাঁদ

14. ‘কাটরা মসজিদ’ প্রতিষ্ঠা করেন —

  1. আলিবর্দি খান
  2. মুর্শিদকুলি খান
  3. আলিকুলি বেগ
  4. মিরজাফর

উত্তর – 2. মুর্শিদকুলি খান

15. পলাশির যুদ্ধের পর বাংলার নবাব নির্বাচিত হন —

  1. সিরাজ-উদ-দৌলা
  2. মিরজাফর
  3. মিরকাশিম
  4. আলিবর্দি খান

উত্তর – 2. মিরজাফর

16. 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব হন —

  1. আজিম-উস শান
  2. সিরাজ উদ-দৌলা
  3. আলিবর্দি খান
  4. মুর্শিদকুলি খান

উত্তর – 2. সিরাজ উদ-দৌলা

17. যাদের বাংলা আক্রমণ বর্গিহানা নামে পরিচিত ছিল, তারা হল —

  1. মারাঠা
  2. তুর্কি
  3. মোগল
  4. পাঠান

উত্তর – 1. মারাঠা

18. ‘মহারাষ্ট্র পুরাণ’ গ্রন্থের রচয়িতা হলেন —

  1. ফেলুরাম
  2. গঙ্গারাম
  3. তুকারাম
  4. বলরাম

উত্তর – 2. গঙ্গারাম

19. হায়দরাবাদ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল —

  1. 1717 খ্রিস্টাব্দে
  2. 1724 খ্রিস্টাব্দে
  3. 1739 খ্রিস্টাব্দে
  4. 1749 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1724 খ্রিস্টাব্দে

20. সম্রাট মহম্মদ শাহের কাছ থেকে মির কামার উদ্দিন খান সিদ্দিকি উপাধি লাভ করেন —

  1. নিজাম-উল-মূলক
  2. চিন কুলিজ খান
  3. আসফ ঝা
  4. আলিবর্দি খান

উত্তর – 3. আসফ ঝা

21. হায়দরাবাদ স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল —

  1. 1724 খ্রিস্টাব্দে
  2. 1740 খ্রিস্টাব্দে
  3. 1756 খ্রিস্টাব্দে
  4. 1763 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1740 খ্রিস্টাব্দে

22. অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে —

  1. 1740 খ্রিস্টাব্দে
  2. 1739 খ্রিস্টাব্দে
  3. 1722 খ্রিস্টাব্দে
  4. 1721 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1722 খ্রিস্টাব্দে

23. সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে ‘বুরহান-উল-মুলক’ উপাধি লাভ করেন —

  1. সফদর জং
  2. সুজা উদ দৌলা
  3. সাদাৎ খান
  4. জগৎ শেঠ

উত্তর – 3. সাদাৎ খান

24. বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল —

  1. 1757 খ্রিস্টাব্দে
  2. 1759 খ্রিস্টাব্দে
  3. 1764 খ্রিস্টাব্দে
  4. 1765 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1764 খ্রিস্টাব্দে

25. মোগল সম্রাট ফারুখশিয়রের ফরমান জারি হয় —

  1. 1707 খ্রিস্টাব্দে
  2. 1717 খ্রিস্টাব্দে
  3. 1765 খ্রিস্টাব্দে
  4. 1710 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1717 খ্রিস্টাব্দে

26. ব্রিটিশ কোম্পানি ফারুখশিয়রের ফরমান অনুসারে কলকাতার পার্শ্ববর্তী যে গ্রামগুলি কিনে নেওয়ার অধিকার পায় তার সংখ্যা —

  1. 42টি
  2. 38টি
  3. 30টি
  4. 35টি

উত্তর – 2. 38টি

27. ইস্ট ইন্ডিয়া হাউস অবস্থিত —

  1. প্যারিসে
  2. দিল্লিতে
  3. লন্ডনে
  4. রাশিয়াতে

উত্তর – 3. লন্ডনে

28. আলিবর্দি খানের বক্সি বা সেনাপতি ছিলেন —

  1. মিরজুমলা
  2. মীরমদন
  3. মিরজাফর
  4. মিরকাশিম

উত্তর – 3. মিরজাফর

29. ‘সিরাজ উদ-দৌলা’ গ্রন্থের রচয়িতা ছিলেন —

  1. অক্ষয়কুমার বড়াল
  2. অক্ষয়কুমার মৈত্রেয়
  3. অক্ষয়কুমার সিনহা
  4. অক্ষয়কুমার বিশ্বাস

উত্তর – 2. অক্ষয়কুমার মৈত্রেয়

30. খোজা ওয়াজিদ ছিলেন একজন —

  1. পারসি বণিক
  2. ইসলামীয় বণিক
  3. আর্মেনীয় বণিক
  4. ফারসি বণিক

উত্তর – 3. আর্মেনীয় বণিক

31. সিরাজ উদ-দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেন —

  1. 1756 খ্রিস্টাব্দের 20 জুন
  2. 1754 খ্রিস্টাব্দের 15 মার্চ
  3. 1756 খ্রিস্টাব্দের 11 নভেম্বর
  4. 1756 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর

উত্তর – 1. 1756 খ্রিস্টাব্দের 20 জুন

32. কলকাতা দখলের পর সিরাজ উদ-দৌলা কলকাতার নাম রাখেন —

  1. আলিপুর
  2. আলিনগর
  3. আলিবাদ
  4. আলিগঞ্জ

উত্তর – 2. আলিনগর

33. ‘অন্ধকূপ হত্যা’ ঘটনাটি রটিয়েছিলেন —

  1. ড্রেক
  2. হলওয়েল
  3. ওয়াটসন
  4. মীরমদন

উত্তর – 2. হলওয়েল

34. পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল —

  1. 1757 খ্রিস্টাব্দের 22 মার্চ
  2. 1757 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি
  3. 1757 খ্রিস্টাব্দের 23 জুন
  4. 1757 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি

উত্তর – 3. 1757 খ্রিস্টাব্দের 23 জুন

35. সফদর জং মারা যাওয়ার পর অযোধ্যার শাসক হন —

  1. মিরকাশিম
  2. সুজা উদ-দৌলা
  3. নজম উদ-দৌলা
  4. সিরাজ উদ-দৌলা

উত্তর – 2. সুজা উদ-দৌলা

36. নবাব পদ পাওয়ার জন্য মিরকাশিম কোম্পানিকে দেন —

  1. 36 লক্ষ টাকা
  2. 29 লক্ষ টাকা
  3. 13 লক্ষ টাকা
  4. 15 লক্ষ টাকা

উত্তর – 2. 29 লক্ষ টাকা

37. মিরকাশিম-এর আমলে বাংলার রাজধানী হয় —

  1. ঢাকা
  2. কলকাতা
  3. মুঙ্গের
  4. অযোধ্যা

উত্তর – 3. মুঙ্গের

38. বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট ছিলেন —

  1. ফারুখশিয়র
  2. মোহাম্মদ শাহ
  3. দ্বিতীয় শাহ আলম
  4. দ্বিতীয় আকবর

উত্তর – 3. দ্বিতীয় শাহ আলম

39. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানির অধিকার লাভ করে —

  1. 1764 খ্রিস্টাব্দে
  2. 1765 খ্রিস্টাব্দে
  3. 1770 খ্রিস্টাব্দে
  4. 1773 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1765 খ্রিস্টাব্দে

40. 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয় —

  1. ব্রিটিশ কোম্পানি ও সুজা উদদৌলার মধ্যে
  2. ব্রিটিশ কোম্পানি ও মিরকাশিমের মধ্যে
  3. ব্রিটিশ কোম্পানি ও সাদাৎ খানের মধ্যে
  4. ব্রিটিশ কোম্পানি ও মিরজাফরের মধ্যে

উত্তর – 1. ব্রিটিশ কোম্পানি ও সুজা উদদৌলার মধ্যে

41. ছিয়াত্তরের মন্বন্তর ঘটেছিল —

  1. 1776 খ্রিস্টাব্দে
  2. 1772 খ্রিস্টাব্দে
  3. 1770 খ্রিস্টাব্দে
  4. 1775 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1770 খ্রিস্টাব্দে

42. ‘মন্বন্তর’ প্রবন্ধটির রচয়িতা ছিলেন —

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. অক্ষয়কুমার মৈত্রেয়
  4. রাজা রামমোহন রায়

উত্তর – 3. অক্ষয়কুমার মৈত্রেয়

43. লর্ড ওয়েলেসলির আগ্রাসী নীতিটি হল —

  1. স্বত্ববিলোপ নীতি
  2. অধীনতামূলক মিত্রতা নীতি
  3. শ্বেতাঙ্গ নীতি
  4. অন্ধকূপ হত্যা

উত্তর – 2. অধীনতামূলক মিত্রতা নীতি

44. স্বত্ববিলোপ নীতির প্রবর্তক ছিলেন —

  1. লর্ড ডালহৌসি
  2. লর্ড ওয়েলেসলি
  3. লর্ড কর্নওয়ালিস
  4. লর্ড ডালহৌসি

উত্তর – 1. লর্ড ডালহৌসি

45. অধীনতামূলক মিত্রতা নীতি সর্বপ্রথম গ্রহণ করে —

  1. অযোধ্যা
  2. হায়দরাবাদ
  3. বাংলা
  4. পাঞ্জাব

উত্তর – 2. হায়দরাবাদ

46. টিপু সুলতানের রাজধানী ছিল —

  1. শ্রীরঙ্গপত্তনম
  2. ম্যাঙ্গালোর
  3. ত্রিবাঙ্কুর
  4. ঢাকা

উত্তর – 1. শ্রীরঙ্গপত্তনম

47. মহীশূর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে যুদ্ধ হয়েছিল —

  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. দুটি

উত্তর – 2. চারটি

48. ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল —

  1. আগ্রা ও দিল্লি
  2. চন্দননগর ও পন্ডিচেরি
  3. সুরাট ও দিউ
  4. আগ্রা ও দিউ

উত্তর – 2. চন্দননগর ও পন্ডিচেরি

49. 1782 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল —

  1. বেসিনের চুক্তি
  2. সলবাইয়ের চুক্তি
  3. শ্রীরঙ্গপত্তনমের চুক্তি
  4. আলিনগরের চুক্তি

উত্তর – 2. সলবাইয়ের চুক্তি

50. কোম্পানির সঙ্গে মারাঠাদের যুদ্ধ হয়েছিল —

  1. দুটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি

উত্তর – 2. তিনটি

51. পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল —

  1. 1849 খ্রিস্টাব্দে
  2. 1845 খ্রিস্টাব্দে
  3. 1835 খ্রিস্টাব্দে
  4. 1853 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1849 খ্রিস্টাব্দে

52. লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে যে রাজ্যটি গ্রাস করেন তা হল —

  1. পাঞ্জাব
  2. বেরার
  3. অযোধ্যা
  4. হায়দরাবাদ

উত্তর – 3. অযোধ্যা

53. দ্বৈতশাসন প্রবর্তন করেন —

  1. লর্ড ক্লাইভ
  2. ওয়ারেন হেস্টিংস
  3. কার্টিয়ার
  4. লর্ড ডাফরিস

উত্তর – 1. লর্ড ক্লাইভ

54. দ্বৈতশাসনের অবসান ঘটান —

  1. লর্ড কর্নওয়ালিস
  2. ওয়ারেন হেস্টিংস
  3. জন নেপিয়ার
  4. লর্ড ক্যানিং

উত্তর – 2. ওয়ারেন হেস্টিংস

ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো

1. _______ (1900/ 1707 / 1717) খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান।

উত্তর – 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান।

2. মুর্শিদকুলি খান-কে পাকাপাকিভাবে বাংলার দেওয়ান পদে আসীন করেন _______ (মোহম্মদ শাহ/ঔরঙ্গজেব/ফারুখশিয়র)।

উত্তর – মুর্শিদকুলি খান-কে পাকাপাকিভাবে বাংলার দেওয়ান পদে আসীন করেন ফারুখশিয়র

3. সুবা বাংলার কোষাগার ও টাকশাল যার নিয়ন্ত্রণে চলত তিনি হলেন _______ (জগৎ শেঠ/জগৎ গোঁসাই/উমিচাঁদ)।

উত্তর – সুবা বাংলার কোষাগার ও টাকশাল যার নিয়ন্ত্রণে চলত তিনি হলেন জগৎ শেঠ

4. আলিবর্দি খান মারা যান _______ (1700/1756 /1760) খ্রিস্টাব্দে।

উত্তর – আলিবর্দি খান মারা যান 1756 খ্রিস্টাব্দে।

5. বাংলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক লুঠতরাজ চালাত _______ (তুর্কিরা/আরবীয়রা/বর্গিরা)।

উত্তর – বাংলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক লুঠতরাজ চালাত বর্গিরা

6. সম্রাট ফারুখশিয়র মির কামার উদ্দিন-খান সিদ্দিকিকে উপাধি দেন _______ (নিজাম-উল-মুলক/বুরহান-উল-মুলক/শবেরাত-উল-মুলক)।

উত্তর – সম্রাট ফারুখশিয়র মির কামার উদ্দিন-খান সিদ্দিকিকে উপাধি দেন নিজাম-উল-মুলক

7. সুজা উদ-দৌলা অযোধ্যার শাসক হন _______ (1754/1764/1774) খ্রিস্টাব্দে।

উত্তর – সুজা উদ-দৌলা অযোধ্যার শাসক হন 1754 খ্রিস্টাব্দে।

8. ফারুখশিয়রের ফরমান মোতাবেক বাণিজ্যিক অধিকার লাভ করে _______ (ফরাসিরা/ইংরেজরা/ওলন্দাজরা)।

উত্তর – ফারুখশিয়রের ফরমান মোতাবেক বাণিজ্যিক অধিকার লাভ করে ইংরেজরা

9. বাংলার নবাবের _______ (মুর্শিদাবাদের/কলকাতার/পলাশির) টাকশাল প্রয়োজনমতো কোম্পানি ব্যবহার করতে পারবে।

উত্তর – বাংলার নবাবের মুর্শিদাবাদের টাকশাল প্রয়োজনমতো কোম্পানি ব্যবহার করতে পারবে।

10. ব্রিটিশ কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার জন্য _______ (জায়গির/দস্তক/ওয়াজির) লাভ করে।

উত্তর – ব্রিটিশ কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার জন্য দস্তক লাভ করে।

11. _______ (মোহনলাল/মীরমদন/মিরজাফর) পলাশির যুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন।

উত্তর – মিরজাফর পলাশির যুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন।

12. পলাশি যুদ্ধ পরবর্তীকালে ব্রিটিশ কোম্পানির অর্থ আত্মসাৎ-কে _______ (পলাশির উদ্যোগ/পলাশির লুণ্ঠন/পলাশির উৎকোচ) বলা হয়।

উত্তর – পলাশি যুদ্ধ পরবর্তীকালে ব্রিটিশ কোম্পানির অর্থ আত্মসাৎ-কে পলাশির লুণ্ঠন বলা হয়।

13. মিরকাশিম _______ (28/29/30) লক্ষ টাকার সম্পদের বিনিময়ে বাংলার নবাব হন।

উত্তর – মিরকাশিম 29 লক্ষ টাকার সম্পদের বিনিময়ে বাংলার নবাব হন।

14. মিরকাশিম তাঁর রাজধানী করেন _______ -এ (মুর্শিদাবাদ/ পাটনা/মুঙ্গের)।

উত্তর – মিরকাশিম তাঁর রাজধানী করেন মুঙ্গের -এ।

15. দেশীয় বণিকদের ওপর থেকে বাণিজ্য শুল্ক তুলে নেন _______ (মিরজাফর/মিরকাশিম/ফারুখশিয়র)।

উত্তর – দেশীয় বণিকদের ওপর থেকে বাণিজ্য শুল্ক তুলে নেন মিরকাশিম

16. কাটোয়া-র যুদ্ধে মিরকাশিম পরাজিত হন _______ -এর কাছে (ব্রিটিশ কোম্পানি/সাদাৎ খান/নিজাম-উল-মুলক)।

উত্তর – কাটোয়া-র যুদ্ধে মিরকাশিম পরাজিত হন ব্রিটিশ কোম্পানি -এর কাছে।

17. _______ (মোহাম্মদ শাহ/ফারুখশিয়র/দ্বিতীয় শাহ আলম) রবার্ট ক্লাইভকে দেওয়ানির সনদ দেন।

উত্তর – দ্বিতীয় শাহ আলম রবার্ট ক্লাইভকে দেওয়ানির সনদ দেন।

18. দেওয়ানির বদলে কোম্পানি শাহ আলমকে বার্ষিক _______ (26/27/28) লক্ষ টাকা দিতে অঙ্গীকার করে।

উত্তর – দেওয়ানির বদলে কোম্পানি শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা দিতে অঙ্গীকার করে।

19. দ্বৈতশাসন ব্যবস্থা অনুসারে ব্রিটিশ কোম্পানি পেয়েছিল / দায়িত্বহীন _______ (অর্থনৈতিক/ রাজনৈতিক/ সামন্ততান্ত্রিক) ক্ষমতা।

উত্তর – দ্বৈতশাসন ব্যবস্থা অনুসারে ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা।

20. বাংলায় _______ (1170/1176/1186) সনে ভয়াবহ মন্বন্তর ঘটে।

উত্তর – বাংলায় 1176 সনে ভয়াবহ মন্বন্তর ঘটে।

21. ভারতের দেশীয় রাজদরবারে কোম্পানির প্রতিনিধিরা _______ (রেসিডেন্ট/সিপাহসালার/ রাজপ্রতিনিধি) নামে পরিচিত ছিল।

উত্তর – ভারতের দেশীয় রাজদরবারে কোম্পানির প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল।

22. _______ (রঞ্জিত সিংহ/মহাদজি সিন্ধিয়া/টিপু সুলতান) অধীনতামূলক মিত্রতা নীতির বিরোধিতা করলে যুদ্ধ শুরু হয়।

উত্তর – টিপু সুলতান অধীনতামূলক মিত্রতা নীতির বিরোধিতা করলে যুদ্ধ শুরু হয়।

23. _______ (1792/1794/1799) খ্রিস্টাব্দে মহীশূর ব্রিটিশ কোম্পানির অধীনস্থ হয়।

উত্তর – 1799 খ্রিস্টাব্দে মহীশূর ব্রিটিশ কোম্পানির অধীনস্থ হয়।

24. ভারতে উপনিবেশ ও বাণিজ্যকে নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে _______ (20/30/40) বছর ধরে সংঘাত চলেছিল।

উত্তর – ভারতে উপনিবেশ ও বাণিজ্যকে নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে 20 বছর ধরে সংঘাত চলেছিল।

25. পন্ডিচেরির ফরাসি গভর্নর ছিলেন _______ (আলবুকার্ক/ক্যাব্রাল/ডুপ্লে)।

উত্তর – পন্ডিচেরির ফরাসি গভর্নর ছিলেন আলবুকার্ক

26. _______ (সগোলির/ইয়ান্দাবু/বন্দিবাস)-এর যুদ্ধে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে।

উত্তর – বন্দিবাস -এর যুদ্ধে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে।

27. 1782 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ও মারাঠাদের মধ্যে _______ (সলবাই-এর/সুরাটের শ্রীরঙ্গ-পত্তমের) স্বাক্ষরিত হয় চুক্তি।

উত্তর – 1782 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ও মারাঠাদের মধ্যে সলবাই-এর স্বাক্ষরিত হয় চুক্তি।

28. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধকালে পেশোয়া ছিলেন _______ (নারায়ণ রাও / প্রথম বালাজি বাজীরাও / দ্বিতীয় বাজীরাও)।

উত্তর – তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধকালে পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজীরাও

29. দ্বিতীয় বাজীরাও ছিলেন মারাঠাদের _______ (প্রথম/পঞ্চম/শেষ) পেশোয়া।

উত্তর – দ্বিতীয় বাজীরাও ছিলেন মারাঠাদের শেষ পেশোয়া।

30. _______ (1839/1846/1849) খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়।

উত্তর – 1846 খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়।

31. _______ (প্রথম/দ্বিতীয়/তৃতীয়) ইঙ্গ-শিখ যুদ্ধের মধ্য দিয়ে পাঞ্জাব কোম্পানির অধিকারে চলে যায়।

উত্তর – দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধের মধ্য দিয়ে পাঞ্জাব কোম্পানির অধিকারে চলে যায়।

32. ডালহৌসি সর্বপ্রথম _______ (সাতারা/সম্বলপুর/ঝাঁসি)-তে স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে দখল নেন।

উত্তর – ডালহৌসি সর্বপ্রথম সাতারা -তে স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে দখল নেন।

নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক, কোনটি ভুল লেখো

1. সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর দ্রুত মোগল সাম্রাজ্যের শক্তি নষ্ট হতে থাকে।

উত্তর – ঠিক

2. আহমদ শাহ আবদালির আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়েছিল।

উত্তর – ঠিক

3. আঞ্চলিক শক্তিগুলির মধ্যে বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, পাঞ্জাব ছিল প্রধান।

উত্তর – ভুল

4. বাংলা সুবার দেওয়ান ছিলেন মুর্শিদকুলি খান।

উত্তর – ঠিক

5. 1740 খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খানকে বাংলার নাজিমপদ দেওয়া হয়।

উত্তর – ভুল

6. ঔরঙ্গজেবের সময়ে যুবরাজ ছিলেন ফারুখশিয়র।

উত্তর – ভুল

7. খোজা ওয়াজিদ ছিলেন একজন আর্মেনীয় বণিক।

উত্তর – ঠিক

8. সুবা বাংলার টাকশাল জগৎশেঠের পরোক্ষ নিয়ন্ত্রণে চলত।

উত্তর – ঠিক

9. মোগল সম্রাটের কাছ থেকে উমিচাঁদ জগৎশেঠ উপাধি পান।

উত্তর – ভুল

10. আলিবর্দি খান ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী ও দাম্ভিক নবাব।

উত্তর – ভুল

11. 1742 থেকে 1752 খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা ও ওড়িশায় আক্রমণ চালায়।

উত্তর – ঠিক

12. আসফ ঝা হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন।

উত্তর – ঠিক

13. সাদাৎ খান নিজাম-উল-মুলক উপাধি লাভ করেন।

উত্তর – ভুল

14. সুজা উদ-দৌলা অযোধ্যার শাসক ছিলেন।

উত্তর – ঠিক

15. ফারুখশিয়রের ফরমান জারি হয় বাংলার 1176 সনে।

উত্তর – ভুল

16. ইউরোপীয় বণিকদের জন্য বাংলার অর্থনীতি সমৃদ্ধ হয়।

উত্তর – ঠিক

17. সিরাজের সেনাবাহিনী কলকাতার ফলতা কুঠি আক্রমণ করেছিল।

উত্তর – ভুল

18. অন্ধকূপ হত্যার জন্য মিরজাফরকে দায়ী করা হয়।

উত্তর – ভুল

19. ব্রিটিশ কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজ উদ-দৌলা আলিনগরের সন্ধি করেন।

উত্তর – ঠিক

20. পলাশির যুদ্ধে মিরজাফর পরাজিত হন।

উত্তর – ভুল

21. 1760 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলার নবাবপদে মিরকাশিমকে বহাল করে।

উত্তর – ঠিক

22. মিরকাশিম ছিলেন ব্রিটিশ কোম্পানির বশংবদ।

উত্তর – ভুল

23. 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে।

উত্তর – ঠিক

24. বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি বাংলা সুবার দেওয়ানি লাভ করে।

উত্তর – ঠিক

25. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি ভারতীয় শক্তি।

উত্তর – ভুল

26. 1765-1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈতশাসন চলেছিল।

উত্তর – ঠিক

27. মহীশূরের শাসক ছিলেন দ্বিতীয় বাজীরাও।

উত্তর – ভুল

28. শ্রীরঙ্গপত্তনম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যান।

উত্তর – ঠিক

29. দক্ষিণ ভারতে তিনটি ইঙ্গ-ফরাসি যুদ্ধ হয়েছিল।

উত্তর – ঠিক

30. লর্ড ডালহৌসি অপশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।

উত্তর – ঠিক

নিচে আপনার অনুরোধ অনুযায়ী প্রথম ছবিটির তথ্যগুলো দ্বিতীয় ছবিটির ফরম্যাটে সাজানো হলো। এখানে সকল সংখ্যা ইংরেজিতে রূপান্তর করা হয়েছে এবং বাকি লেখা বাংলায় রাখা হয়েছে।

ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো

1.

ক-স্তম্ভখ-স্তম্ভউত্তর
1. 1757 খ্রিস্টাব্দA. সলবাইয়ের সন্ধি1. C.
2. 1764 খ্রিস্টাব্দB. ছিয়াত্তরের মন্বন্তর2. D.
3. 1770 খ্রিস্টাব্দC. পলাশির যুদ্ধ3. B.
4. 1782 খ্রিস্টাব্দD. বক্সারের যুদ্ধ4. A.

2.

ক-স্তম্ভখ-স্তম্ভউত্তর
1. মুর্শিদকুলি খানA. নাজিম1. A.
2. ফতেহচাঁদB. জগৎ শেঠ2. B.
3. মিরজাফরC. বক্সি3. C.
4. খোজা ওয়াজিদD. আরমেনীয় ব্যবসায়ী4. D.

3.

ক-স্তম্ভখ-স্তম্ভউত্তর
1. অযোধ্যাA. জোসেফ দুপ্লে1. D.
2. হায়দরাবাদB. দ্বিতীয় বাজীরাও2. C.
3. মারাঠাC. নিজাম-উল-মুলক3. B.
4. পণ্ডিচেরিD. বুরহান-উল-মুলক4. A.

4.

ক-স্তম্ভখ-স্তম্ভউত্তর
1. অধীনতামূলক মিত্রতাA. বাংলায়1. C.
2. স্বত্ববিলোপB. ডালহৌসি2. B.
3. দ্বৈতশাসনC. ওয়েলেসলি3. D.
4. বর্গিহানাD. ক্লাইভ4. A.

5.

ক-স্তম্ভখ-স্তম্ভউত্তর
1. যুবরাজA. মোহাম্মদ শাহ1. C.
2. কুমারB. মুর্শিদকুলি খান2. B.
3. দেওয়ানC. সিরাজ উদ-দৌলা3. D.
4. আসফ ঝাD. মির কামার উদ্দিন4. A.

অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

কোন্ যুদ্ধে জয়লাভ করে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল?

পলাশির যুদ্ধে জয়লাভ করে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটেছিল।

কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান?

1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান।

কার নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটেছিল?

আহমদ শাহ আবদালির নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটেছিল।

কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন?

1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন।

আহমদ শাহ আবদালি কবে দিল্লি আক্রমণ করেন?

1756 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি দিল্লি আক্রমণ করেন।

কবে মুর্শিদকুলি খানকে বাংলার নাজিমপদ দেওয়া হয়?

1717 খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খানকে বাংলার নাজিমপদ দেওয়া হয়।

কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটেছিল?

মুর্শিদকুলি খানের নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটেছিল।

কোন্ নগরকে জাহাঙ্গীরনগর বলা হত?

ঢাকাকে জাহাঙ্গীরনগর বলা হত।

‘মুর্শিদকুলি খাঁ-র অভ্যুদয়’ প্রবন্ধ কার রচনা?

‘মুর্শিদকুলি খাঁ-র অভ্যুদয়’ প্রবন্ধ যদুনাথ সরকারের রচনা।

মোগল আমলের বাংলার একজন আর্মেনীয় ব্যবসায়ীর নাম লেখো।

মোগল আমলের বাংলার একজন আর্মেনীয় ব্যবসায়ীর নাম হলো খোজা ওয়াজিদ।

জগৎ শেঠ কে ছিলেন?

জগৎ শেঠ ছিলেন মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী।

কাদের ‘বণিকরাজা’ বলা হত?

বাংলার বণিকদের ‘বণিকরাজা’ বলা হত।

মানিকচাঁদ কোথায় মহাজনি কারবার শুরু করেন?

মানিকচাঁদ ঢাকায় মহাজনি কারবার শুরু করেন।

হিরাপদ শাহ কোথাকার বাসিন্দা ছিলেন?

হিরাপদ শাহ রাজস্থানের বাসিন্দা ছিলেন।

কাটরা মসজিদ কোথায় অবস্থিত?

কাটরা মসজিদ মুর্শিদাবাদে অবস্থিত।

মোগল সম্রাটের কাছ থেকে কে প্রথম জগৎশেঠ উপাধি লাভ করেন?

ফতেহচাঁদ মোগল সম্রাটের কাছ থেকে প্রথম জগৎশেঠ উপাধি লাভ করেন।

কবে মুর্শিদকুলি খান মারা যান?

1727 খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান মারা যান।

আলিবর্দি খানের মৃত্যুর পর কে বাংলার নবাব হন?

আলিবর্দি খানের মৃত্যুর পর তাঁর দৌহিত্র সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন।

‘মহারাষ্ট্র পুরাণ’ কার রচনা?

‘মহারাষ্ট্র পুরাণ’ বাঙালি কবি গঙ্গারামের রচনা।

সম্রাট ঔরঙ্গজেব কাকে ‘চিন কুলিচ খান’ উপাধি দেন?

সম্রাট ঔরঙ্গজেব মির কামার উদ্দিন খান সিদ্দিকিকে ‘চিন কুলিচ খান’ উপাধি দেন।

নিজাম-উল-মুলক উপাধি কার ছিল?

নিজাম-উল-মুলক উপাধি মির কামার উদ্দিন খান সিদ্দিকির ছিল।

কবে হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়?

1724 খ্রিস্টাব্দে হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়।

কবে নিজাম শাসনাধীন স্বাধীন হায়দরাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে?

1740 খ্রিস্টাব্দে নিজাম শাসনাধীন স্বাধীন হায়দরাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে।

কবে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয়?

1722 খ্রিস্টাব্দে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয়।

কার নেতৃত্বে অযোধ্যা রাজ্যটি আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে?

সাদাৎ খানের নেতৃত্বে অযোধ্যা রাজ্যটি আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।

কে সাদাৎ খানকে ‘বুরহান-উল-মুলক’ উপাধি দেন?

মোগল সম্রাট মোহাম্মদ শাহ সাদাৎ খানকে ‘বুরহান-উল-মুলক’ উপাধি দেন।

সাদাৎ খানের পর কে অযোধ্যার শাসক হন?

সাদাৎ খানের পর অযোধ্যার শাসক হন সফদর জং।

কবে সুজা-উদ-দৌলা অযোধ্যার শাসক হন?

1754 খ্রিস্টাব্দে সুজা-উদ-দৌলা অযোধ্যার শাসক হন।

ইংরেজরা কবে ফারুখশিয়রের ফরমান লাভ করে?

1717 খ্রিস্টাব্দে ইংরেজরা ফারুখশিয়রের ফরমান লাভ করে।

কত টাকার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে?

বাৎসরিক তিন হাজার টাকার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে।

ইস্ট ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত?

ইস্ট ইন্ডিয়া হাউস লন্ডনে অবস্থিত।

কে কলকাতার নাম দেন আলিনগর?

সিরাজ-উদ-দৌলা কলকাতার নাম দেন আলিনগর।

কবে পলাশির যুদ্ধ হয়েছিল?

1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশির যুদ্ধ হয়েছিল।

পলাশির যুদ্ধের পর কে বাংলার নবাব হন?

পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মিরজাফর।

কবে মিরকাশিম বাংলার নবাব হন?

1760 খ্রিস্টাব্দে মিরকাশিম বাংলার নবাব হন।

কোথায় মিরকাশিম রাজধানী স্থানান্তরিত করেন?

মিরকাশিম রাজধানী স্থানান্তরিত করেন মুঙ্গেরে।

কবে বক্সারের যুদ্ধ হয়েছিল?

1764 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে বক্সারের যুদ্ধ হয়েছিল।

কবে ব্রিটিশ কোম্পানি দেওয়ানির অধিকার লাভ করে?

1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি দেওয়ানির অধিকার লাভ করে।

কবে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

দেওয়ানির বিনিময়ে ব্রিটিশ কোম্পানি মোগল সম্রাটকে বার্ষিক কত টাকা দিতে অঙ্গীকার করে?

দেওয়ানির বিনিময়ে ব্রিটিশ কোম্পানি মোগল সম্রাটকে বার্ষিক 26 লক্ষ টাকা দিতে অঙ্গীকার করে।

বাংলায় দ্বৈতশাসন কে প্রবর্তন করেন?

লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন।

কবে দ্বৈতশাসনের অবসান ঘটে?

1772 খ্রিস্টাব্দে দ্বৈতশাসনের অবসান ঘটে।

দ্বৈতশাসনের অবসান কে করেন?

ওয়ারেন হেস্টিংস দ্বৈতশাসনের অবসান করেন।

‘ছিয়াত্তরের মন্বন্তর’ কবে হয়েছিল?

1770 খ্রিস্টাব্দে (1176 বঙ্গাব্দে) ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল।

অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?

লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন।

কোন্ দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল?

দেশীয় রাজ্য হায়দরাবাদ সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল।

স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?

লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন।

কোন্ দেশীয় রাজ্যে স্বত্ববিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয়েছিল?

সাতারা রাজ্যে স্বত্ববিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয়েছিল।

মহীশূরের রাজধানী কোথায় ছিল?

মহীশূরের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তমে।

‘মহীশূর শার্দূল’ কাকে বলা হয়?

টিপু সুলতানকে ‘মহীশূর শার্দূল’ বলা হয়।

পণ্ডিচেরির ফরাসি গভর্নর কে ছিলেন?

জোসেফ দুপ্লে ছিলেন পণ্ডিচেরির ফরাসি গভর্নর।

কবে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।

কবে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।

শেষতম মারাঠা পেশোয়া কে ছিলেন?

শেষতম মারাঠা পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজীরাও।

কবে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

1846 খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

কবে মহীশূর ব্রিটিশ শাসনাধীন হয়েছিল?

1799 খ্রিস্টাব্দে মহীশূর ব্রিটিশ শাসনাধীন হয়েছিল।

কবে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল?

1849 খ্রিস্টাব্দে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল।

মোগল রাষ্ট্রের অধীন তিনটি প্রধান আঞ্চলিক শক্তির নাম লেখো।

মোগল রাষ্ট্রের অধীন তিনটি প্রধান আঞ্চলিক শক্তির নাম—বাংলা, হায়দরাবাদ ও অযোধ্যা।

বাংলার নবাবির আমলের দুজন ধনী ব্যবসায়ীর নাম লেখো।

বাংলার নবাবির আমলের দুজন ধনী ব্যবসায়ীর নাম উমিচাঁদ ও খোজা ওয়াজিদ।

কোন্ কোন্ সময়ে কারা বাংলায় আক্রমণ চালায়?

1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা ও ওড়িশার বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালায়।

কে, কবে হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন?

মির কামার উদ্-দিন খান সিদ্দিকি 1724 খ্রিস্টাব্দে হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন।

বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন?

বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম।

কবে, কাদের মধ্যে বিদেরার যুদ্ধ হয়?

1759 খ্রিস্টাব্দে ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে বিদেরার যুদ্ধ হয়।

কবে, কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল?

1757 খ্রিস্টাব্দের 23 জুন ব্রিটিশ কোম্পানির বাহিনী ও সিরাজ-উদ-দৌলার বাহিনীর মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল।

ব্রিটিশ কোম্পানি কবে, কার কাছ থেকে দেওয়ানি লাভ করে?

ব্রিটিশ কোম্পানি 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে।

ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র দুটির নাম লেখো।

ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র দুটির নাম চন্দননগর ও পণ্ডিচেরি।

কবে কাদের মধ্যে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

1782 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সঙ্গে মারাঠাদের সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

কবে কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

1802 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সঙ্গে মারাঠাদের বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

কোন্ যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়?

চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়।

বক্সি কথাটির অর্থ কী?

বক্সি কথাটির অর্থ হলো সেনাপতি।


আজকে আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, “আঞ্চলিক শক্তির উত্থান”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

আশা করি এই আর্টিকেলটি তোমাদের/আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া, এই পোস্টটি সেইসব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিষেক বলতে কী বোঝায়? নিষেকের প্রকারভেদ

নিষেক ও দ্বিনিষেক কী? নিষেক ও দ্বিনিষেক -এর মধ্যে পার্থক্য

সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য

সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর