অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Rahul

আজকে আমরা এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়, “ইতিহাসের ধারণা”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন (Unit Test) থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

ইতিহাসের ধারণা – অষ্টম শ্রেণি ইতিহাস – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

1. ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তির সূচনা হয়েছিল –

  1. পলাশির যুদ্ধের পর
  2. বক্সারের যুদ্ধের পর
  3. বিদরের যুদ্ধের পর
  4. ঘঘরার যুদ্ধের পর

উত্তর – 1. পলাশির যুদ্ধের পর

2. “সব দেশের ইতিহাস এক নয়” এ কথা বলেছিলেন –

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. যদুনাথ সরকার

উত্তর – 1. রবীন্দ্রনাথ ঠাকুর

3. হায়দার আলি যে রাজ্যের অধিপতি ছিলেন তা হল –

  1. হায়দরাবাদ
  2. মহীশূর
  3. পাঞ্জাব
  4. অযোধ্যা

উত্তর – 2. মহীশূর

4. ফারুকশিয়র ছিলেন –

  1. বাংলার নবাব
  2. মারাঠা পেশোয়া
  3. মোগল সম্রাট
  4. মহীশূরের অধিপতি

উত্তর – 3. মোগল সম্রাট

5. দ্বিতীয় শাহ আলম ছিলেন –

  1. মোগল সম্রাট
  2. মারাঠা সর্দার
  3. কুষাণ সম্রাট
  4. গুপ্ত সম্রাট

উত্তর – 1. মোগল সম্রাট

6. পলাশির যুদ্ধ হয়েছিল –

  1. 1526 খ্রিস্টাব্দে
  2. 1757 খ্রিস্টাব্দে
  3. 1857 খ্রিস্টাব্দে
  4. 1905 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1757 খ্রিস্টাব্দে

7. ইস্ট ইন্ডিয়া কোম্পানি আফিম রপ্তানি করত –

  1. আফ্রিকায়
  2. চিনদেশে
  3. পারস্যে
  4. ইংল্যান্ডে

উত্তর – 2. চিনদেশে

8. ‘রাজাবলি’ নামে ইতিহাস বইটি লেখেন –

  1. কালীকৃষ্ণ ন্যায়রত্ন
  2. ধনঞ্জয় তর্কবাগীশ
  3. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  4. জেমস মিল

উত্তর – 3. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

9. ‘History of British India’ বইটি লেখেন –

  1. জেমস মিল
  2. উইলিয়াম হান্টার
  3. জন মার্শাল
  4. উইলিয়াম ওয়েডারবার্ন

উত্তর – 1. জেমস মিল

10. জেমস মিলের দৃষ্টিতে ‘অন্ধকারময় যুগ’ হল –

  1. হিন্দু যুগ
  2. মুসলিম যুগ
  3. ব্রিটিশ যুগ
  4. প্রাচীন যুগ

উত্তর – 2. মুসলিম যুগ

11. ঔরঙ্গজেব মারা যান –

  1. 1707 খ্রিস্টাব্দে
  2. 1709 খ্রিস্টাব্দে
  3. 1756 খ্রিস্টাব্দে
  4. 1785 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1707 খ্রিস্টাব্দে

12. দিল্লির প্রথম মহিলা সুলতান ছিলেন –

  1. নূরজাহান
  2. রাজিয়া
  3. হজরত মহল
  4. গুলবদন বেগম

উত্তর – 2. রাজিয়া

13. অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার ছিলেন –

  1. উইলিয়াম ওয়েডারবার্ন
  2. জুডিথ ব্রাউন
  3. হেনরি কটন
  4. জন মর্লি

উত্তর – 1. উইলিয়াম ওয়েডারবার্ন

14. সাম্রাজ্যবাদের সঙ্গে যোগাযোগ স্পষ্ট –

  1. গণতন্ত্রবাদের
  2. সমাজতন্ত্রবাদের
  3. উপনিবেশবাদের
  4. রাজতন্ত্রবাদের

উত্তর – 3. উপনিবেশবাদের

ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো

1. _________ (সাদাত খাঁ/হায়দর আলি/ফারুখশিয়ার) ছিলেন মহীশূরের শাসক।

উত্তর – হায়দর আলি ছিলেন মহীশূরের শাসক।

2. অধুনা শব্দের অর্থ _________ (আজ/সমসাময়িক/সম্প্রতি)।

উত্তর – অধুনা শব্দের অর্থ সম্প্রতি

3. ‘রাজাবলি’ নামে ইতিহাস বই লেখা হয়েছিল _________ (1810/1808/1802) খ্রিস্টাব্দে।

উত্তর – ‘রাজাবলি’ নামে ইতিহাস বই লেখা হয়েছিল 1808 খ্রিস্টাব্দে।

4. জেমস মিল ভারতের ইতিহাসকে _________ (দুটি/তিনটি/চারটি) ভাগে ভাগ করেন।

উত্তর – জেমস মিল ভারতের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেন।

5. পলাশির যুদ্ধকে _________ (প্রাচীন/মধ্য/আধুনিক) যুগের মধ্যে ফেলা হয়।

উত্তর – পলাশির যুদ্ধকে আধুনিক যুগের মধ্যে ফেলা হয়।

6. রাজিয়াকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করে যান _________ (ইলতুৎমিস/ফিরোজ শাহ/হায়দর আলি)।

উত্তর – রাজিয়াকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করে যান ইলতুৎমিস

7. আজাদ হিন্দ ফৌজের সম্মানে _________ (জার্মানি/জাপান/ইতালি) ডাকটিকিট প্রবর্তন করে।

উত্তর – আজাদ হিন্দ ফৌজের সম্মানে জাপান ডাকটিকিট প্রবর্তন করে।

8. ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব _________ (গান্ধিজির/সুভাষচন্দ্রের/হিউমের)।

উত্তর – ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমের

নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক, কোনটি ভুল লেখো

রবীন্দ্রনাথের মতোই ভারতবর্ষের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

উত্তর – ঠিক

নীলকর সাহেবরা নীলচাষিকে নীল চাষে বাধ্য করত না।

উত্তর – ভুল

“বাঙালির ইতিহাস লিখতে হবে বাঙালিকেই”—এ কথা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তর – ভুল

বাংলা প্রেসিডেন্সি থেকে মোগল সম্রাটদের মুদ্রা প্রচলন করা হতো না।

উত্তর – ভুল

সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন সিধু-কানু।

উত্তর – ঠিক

চিনের ক্যান্টন প্রদেশে ছিল আফিমের ইউরোপীয় ফ্যাক্টরি।

উত্তর – ঠিক

ভারতের ইতিহাসকে প্রাচীন ও আধুনিক যুগে ভাগ করা হয়।

উত্তর – ভুল

অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীকার হলেন উইলিয়াম ওয়েডারবার্ন।

উত্তর – ঠিক

পলাশির যুদ্ধ অপেক্ষা রাজিয়ার সিংহাসন আরোহণ কম অতীত।

উত্তর – ভুল

রাজা এবং প্রজাদের কথা বলার জন্যই ‘রাজাবলি’ লেখা হয়।

উত্তর – ভুল

জেমস মিল রচনা করেন ‘ব্রিটিশ ভারতের ইতিহাস’।

উত্তর – ঠিক

চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন বৌদ্ধধর্মাবলম্বী।

উত্তর – ভুল

ঔরঙ্গজেব মারা যান 1807 খ্রিস্টাব্দে।

উত্তর – ভুল

যুগ বলতে একটা দীর্ঘ সময়কে বোঝায়।

উত্তর – ঠিক

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী বিশ্লেষণের দ্বন্দ্ব দেখা দেয়।

উত্তর – ঠিক

সাম্রাজ্যবাদ হলো একটি প্রক্রিয়া।

উত্তর – ঠিক

সঠিক জোড়টিতে দাগ দাও

1. সঠিক জোড়টি নির্বাচন করো
(i) মোগলঔরঙ্গজেব
(ii) ব্রিটিশজোসেফ ডুপ্লে
(iii) ফরাসিরজার ড্রেক
(iv) ওলন্দাজফারুখশিয়র
উত্তর – (i) মোগল ➤ ঔরঙ্গজেব
2. সঠিক জোড়টি নির্বাচন করো
(i) সুলতান মামুদভারতবর্ষের সুলতান
(ii) রবীন্দ্রনাথভারতবর্ষের ইতিহাস
(iii) লর্ড কার্জনভারতবর্ষের গভর্নর জেনারেল
(iv) বঙ্কিমচন্দ্রব্রিটিশ ভারতবর্ষের ইতিহাস
উত্তর – (iii) লর্ড কার্জন ➤ ভারতবর্ষের গভর্নর জেনারেল
3. সঠিক জোড়টি নির্বাচন করো
(i) ফারুখশিয়রফরাসি মুদ্রা
(ii) দ্বিতীয় শাহ আলমআরবি মুদ্রা
(iii) হায়দর আলিরোমান মুদ্রা
(iv) সাদাত খানসোনার মুদ্রা
উত্তর – (iv) সাদাত খান ➤ সোনার মুদ্রা
4. সঠিক জোড়টি নির্বাচন করো
(i) ওয়াহাবিতিতুমির
(ii) মুন্ডাসিধু-কানহু
(iii) সাঁওতালবিরসা
(iv) হায়দরাবাদহিউম
উত্তর – (i) ওয়াহাবি ➤ তিতুমির
5. সঠিক জোড়টি নির্বাচন করো –
(i) মধ্যযুগকলিঙ্গ যুদ্ধ
(ii) আধুনিক যুগপলাশির যুদ্ধ
(iii) প্রাচীন যুগরাজিয়ার সিংহাসনলাভ
(iv) জেমস মিলমধ্যযুগ
উত্তর – (ii) আধুনিক যুগ ➤ পলাশির যুদ্ধ
6. সঠিক জোড়টি নির্বাচন করো
(i) 1808 খ্রিষ্টাব্দেমৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(ii) 1757 খ্রিষ্টাব্দেঔরঙ্গজেবের মৃত্যু
(iii) 1817 খ্রিষ্টাব্দেপলাশির যুদ্ধ
(iv) 1707 খ্রিষ্টাব্দেইলতুৎমিসের মৃত্যু
উত্তর – (i) 1808 খ্রিষ্টাব্দে ➤ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
7. সঠিক জোড়টি নির্বাচন করো
(i) রাজাবলিঅ্যালান অক্টোভিয়ান হিউম
(ii) বাঙালির ইতিহাসমৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(iii) ব্রিটিশ ভারতের ইতিহাসউইলিয়াম ওয়েডারবার্ন
(iv) সাম্রাজ্যবাদউপনিবেশবাদ
উত্তর – (iv) সাম্রাজ্যবাদ ➤ উপনিবেশবাদ
8. সঠিক জোড়টি নির্বাচন করো
(i) রাশিয়াইংল্যান্ড
(ii) আফিমচিন
(iii) নীলজাপান
(iv) যুধিষ্ঠিররামায়ণ
উত্তর – (ii) আফিম ➤ চিন
9. সঠিক জোড়টি নির্বাচন করো
(i) সুলতানইলতুৎমিস
(ii) নবাবহায়দর আলি
(iii) সম্রাটসিরাজ উদদৌলা
(iv) গভর্নর জেনারেলক্লাইভ
উত্তর – (i) সুলতান ➤ ইলতুৎমিস

অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 

কোন শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে?

অধুনা শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে।

অধুনা শব্দটির অর্থ কী?

অধুনা শব্দটির অর্থ সম্প্রতি বা নতুন।

কবে পলাশির যুদ্ধ হয়েছিল?

1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল।

‘রাজাবলি’ নামে ইতিহাস বইটি কে লেখেন?

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ‘রাজাবলি’ নামে ইতিহাস বইটি লেখেন।

কবে ‘রাজাবলি’ ইতিহাস বইটি লেখা হয়েছিল?

1808 খ্রিস্টাব্দে ‘রাজাবলি’ ইতিহাস বইটি লেখা হয়েছিল।

‘History of British India’ গ্রন্থটি কে রচনা করেন?

ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ‘History of British India’ গ্রন্থটি রচনা করেন।

কবে ‘History of British India’ বইটি লেখা হয়েছিল?

1817 খ্রিস্টাব্দে ‘History of British India’ বইটি লেখা হয়েছিল।

জেমস মিল কোন্ যুগকে ‘অন্ধকারময় যুগ’ বলেছেন?

জেমস মিল মধ্যযুগকে ‘অন্ধকারময় যুগ’ বলেছেন।

চন্দ্রগুপ্ত মৌর্য কোন্ ধর্মাবলম্বী ছিলেন?

চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মাবলম্বী ছিলেন।

বিম্বিসার কোন্ ধর্মাবলম্বী ছিলেন?

বিম্বিসার বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন।

কবে ঔরঙ্গজেব মারা যান?

1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান।

পলাশির যুদ্ধকে কোন্ যুগের অন্তর্ভুক্ত করা হয়?

পলাশির যুদ্ধকে আধুনিক যুগের অন্তর্ভুক্ত করা হয়।

প্রাচীন ভারতের কোন্ সম্রাট কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন?

প্রাচীন ভারতের মৌর্যসম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন।

ইলতুৎমিস কাকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করেন?

নিজ কন্যা রাজিয়া-কে ইলতুৎমিস দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করেন।

জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?

জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ান হিউম।

হিউমের জীবনী কে রচনা করেন?

উইলিয়াম ওয়েডারবার্ন হিউমের জীবনী রচনা করেন।

ব্রিটিশ সরকারের কাছে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি কী ছিল?

ব্রিটিশ সরকারের কাছে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি ছিল হাঙ্গামা বা উৎপাত।

কোন্ দেশের কাপড়ের কলের জন্য বাংলায় নীল চাষ করা হত?

ইংল্যান্ডের কাপড়ের কলের জন্য বাংলায় নীল চাষ করা হত।

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোন্ আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয়?

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদের আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয়।

ভারত বিভাজন কবে ঘটেছিল?

1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজন ঘটেছিল।


আজকে আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়, “ইতিহাসের ধারণা”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

আশা করি এই আর্টিকেলটি তোমাদের/আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া, এই পোস্টটি সেইসব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

আঞ্চলিক শক্তির উত্থান – অষ্টম শ্রেণি ইতিহাস – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান – বিষয়সংক্ষেপ

ইতিহাসের ধারণা - অষ্টম শ্রেণি ইতিহাস - ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

ইতিহাসের ধারণা – অষ্টম শ্রেণি ইতিহাস – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ইতিহাস – আঞ্চলিক শক্তির উত্থান – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ইতিহাসের ধারণা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর