আজকে আমরা এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের তৃতীয় অধ্যায়, “ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন (Unit Test) থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

সঠিক উত্তরটি নির্বাচন করো
1. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে ছিল—
- একটি শাসক গোষ্ঠী
- একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান
- একটি বিদেশি গোষ্ঠী
- একটি শোষক গোষ্ঠী
উত্তর – 2. একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান
2. মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা—এই তিনটি বাণিজ্য-ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল—
- ব্রিটিশ ব্যবস্থা
- প্রেসিডেন্সি ব্যবস্থা
- ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা
- বিদেশি ব্যবস্থা
উত্তর – 3. ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা
3. গ্রীষ্মকালে ব্রিটিশ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল—
- সুরাট
- উটকামুন্দ
- মাদ্রাজ
- কলকাতা
উত্তর – 2. উটকামুন্দ
4. কোম্পানি দেওয়ানি লাভ করে—
- 1765 খ্রিস্টাব্দে
- 1772 খ্রিস্টাব্দে
- 1773 খ্রিস্টাব্দে
- 1784 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1765 খ্রিস্টাব্দে
5. বাংলা, বিহার, ওড়িশা, আসাম ও ত্রিপুরা নিয়ে গড়ে ওঠে—
- প্রেসিডেন্সি
- মাদ্রাজ প্রেসিডেন্সি
- বাংলা প্রেসিডেন্সি
- ব্রিটিশ প্রেসিডেন্সি
উত্তর – 3. বাংলা প্রেসিডেন্সি
6. 1773 খ্রিস্টাব্দে প্রণীত হয়—
- পিটের ভারতশাসন আইন
- ভারতশাসন আইন
- নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন
- রেগুলেটিং অ্যাক্ট
উত্তর – 4. রেগুলেটিং অ্যাক্ট
7. পিটের ভারতশাসন আইন অনুযায়ী তৈরি হয়—
- বোর্ড অব্ কন্ট্রোল
- বোর্ড অব্ ডিরেক্টরস
- এডুকেশন বোর্ড
- বিশ্ববিদ্যালয় আইন
উত্তর – 1. বোর্ড অব্ কন্ট্রোল
8. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন—
- লর্ড ওয়েলেসলি
- লর্ড বেন্টিঙ্ক
- লর্ড কর্নওয়ালিস
- লর্ড ওয়ারেন হেস্টিংস
উত্তর – 4. লর্ড ওয়ারেন হেস্টিংস
9. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন—
- স্যার এলিজা ইম্পে
- স্যার উইলিয়াম জোন্স
- বিটন সাহেব
- উইলিয়াম কেরি
উত্তর – 1. স্যার এলিজা ইম্পে
10. ‘কর্নওয়ালিস কোড’ চালু হয়—
- 1792 খ্রিস্টাব্দে
- 1793 খ্রিস্টাব্দে
- 1794 খ্রিস্টাব্দে
- 1795 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1793 খ্রিস্টাব্দে
11. ব্রিটিশ আমলে থানা ব্যবস্থা চালু হয়—
- 1792 খ্রিস্টাব্দে
- 1793 খ্রিস্টাব্দে
- 1794 খ্রিস্টাব্দে
- 1795 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1793 খ্রিস্টাব্দে
12. দারোগা ব্যবস্থার পাকাপাকি বিলোপ করা হয়—
- 1810 খ্রিস্টাব্দে
- 1811 খ্রিস্টাব্দে
- 1812 খ্রিস্টাব্দে
- 1813 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1812 খ্রিস্টাব্দে
13. সিভিল সার্ভিস ব্যবস্থা চালু রাখেন—
- লর্ড ডালহৌসি
- লর্ড ওয়েলেসলি
- লর্ড কর্নওয়ালিস
- লর্ড বেন্টিঙ্ক
উত্তর – 3. লর্ড কর্নওয়ালিস
14. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়—
- 1799 খ্রিস্টাব্দে
- 1800 খ্রিস্টাব্দে
- 1801 খ্রিস্টাব্দে
- 1802 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1800 খ্রিস্টাব্দে
15. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়—
- 1780 খ্রিস্টাব্দে
- 1781 খ্রিস্টাব্দে
- 1782 খ্রিস্টাব্দে
- 1784 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1781 খ্রিস্টাব্দে
16. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন—
- উইলিয়াম কেরি
- এলিজা ইম্পে
- উইলিয়াম জোন্স
- মার্শম্যান
উত্তর – 3. উইলিয়াম জোন্স
17. শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়—
- 1799 খ্রিস্টাব্দে
- 1800 খ্রিস্টাব্দে
- 1801 খ্রিস্টাব্দে
- 1802 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1800 খ্রিস্টাব্দে
18. কলকাতায় সংস্কৃত কলেজের ভিত্তি প্রতিষ্ঠা করেন—
- বিদ্যাসাগর
- ডেভিড হেয়ার
- লর্ড কর্নওয়ালিস
- হেম্যান হোরাস উইলসন
উত্তর – 4. হেম্যান হোরাস উইলসন
19. কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়—
- 1800 খ্রিস্টাব্দে
- 1824 খ্রিস্টাব্দে
- 1817 খ্রিস্টাব্দে
- 1900 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1817 খ্রিস্টাব্দে
20. মেকলের প্রতিবেদন প্রকাশিত হয়—
- 1800 খ্রিস্টাব্দে
- 1805 খ্রিস্টাব্দে
- 1815 খ্রিস্টাব্দে
- 1835 খ্রিস্টাব্দে
উত্তর – 4. 1835 খ্রিস্টাব্দে
21. ‘কাউন্সিল অব্ এডুকেশন’ তৈরি হয়—
- 1842 খ্রিস্টাব্দে
- 1843 খ্রিস্টাব্দে
- 1844 খ্রিস্টাব্দে
- 1945 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1843 খ্রিস্টাব্দে
22. উডের ডেসপ্যাচ প্রকাশ করেন—
- উইলিয়াম পিট
- চার্লস ম্যাসন
- চার্লস উড
- উইলিয়াম কেরি
উত্তর – 3. চার্লস উড
23. বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন—
- বিটন সাহেব
- লর্ড ডালহৌসি
- জেমস্ রেমেল
- লর্ড ওয়েলেসলি
উত্তর – 1. বিটন সাহেব
24. পলাশির যুদ্ধ হয়—
- 1757 খ্রিস্টাব্দে
- 1758 খ্রিস্টাব্দে
- 1759 খ্রিস্টাব্দে
- 1760 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1757 খ্রিস্টাব্দে
25. ইজারাদারি বন্দোবস্ত চালু হয়—
- মেদিনীপুর জেলায়
- নদিয়া জেলায়
- মুর্শিদাবাদে জেলায়
- দক্ষিণ 24 পরগণা জেলায়
উত্তর – 2. নদিয়া জেলায়
ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো
1. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তৈরি করেছিল __________ (বাণিজ্যকেন্দ্র/শিবির/ঘাঁটি)।
উত্তর – ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তৈরি করেছিল ঘাঁটি।
2. শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল __________ (কলকাতা/মাদ্রাজ/বোম্বাই)।
উত্তর – শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ।
3. ব্রিটিশ কোম্পানি নিজামতের অধিকার পায়— __________ (1771 খ্রিস্টাব্দে/1772 খ্রিস্টাব্দে/1773 খ্রিস্টাব্দে)।
উত্তর – ব্রিটিশ কোম্পানি নিজামতের অধিকার পায়— 1772 খ্রিস্টাব্দে।
4. বাংলা প্রেসিডেন্সিকে বলা হত __________ (বাংলা/ফোর্ট উইলিয়াম দুর্গ/ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি)।
উত্তর – বাংলা প্রেসিডেন্সিকে বলা হত ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি।
5. 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস করেন __________ (উইলিয়াম পিট/জেমস উইলিয়াম/জেমস প্রিন্সেপ)।
উত্তর – 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস করেন উইলিয়াম পিট।
6. কোম্পানি সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে— __________ (1771 খ্রিস্টাব্দে/1772 খ্রিস্টাব্দে/1773 খ্রিস্টাব্দে)।
উত্তর – কোম্পানি সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে— 1772 খ্রিস্টাব্দে।
7. দেওয়ানি বিচার ব্যবস্থায় পরিবর্তন আনেন __________ (লর্ড বেন্টিঙ্ক/লর্ড ডালহৌসি/ওয়ারেন হেস্টিংস)।
উত্তর – দেওয়ানি বিচার ব্যবস্থায় পরিবর্তন আনেন ওয়ারেন হেস্টিংস।
8. কর্নওয়ালিস কোড প্রকাশিত হয় __________ (1790 খ্রিস্টাব্দে/1790 খ্রিস্টাব্দে/1793 খ্রিস্টাব্দে)।
উত্তর – কর্নওয়ালিস কোড প্রকাশিত হয় 1793 খ্রিস্টাব্দে।
9. বাংলায় মন্বন্তর হয় __________ (1770 খ্রিস্টাব্দে/1711 খ্রিস্টাব্দে/1772 খ্রিস্টাব্দে)।
উত্তর – বাংলায় মন্বন্তর হয় 1770 খ্রিস্টাব্দে।
10. সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন __________ (কর্নওয়ালিস/ডালহৌসি/ওয়েলেসলি)।
উত্তর – সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন কর্নওয়ালিস।
11. ফোর্ট উইলিয়াম কলেজের অনুকরণে ইংল্যান্ডে তৈরি হয় __________ (অক্সফোর্ড/হেইলবেরি কলেজ/সেন্ট টমাস কলেজ)।
উত্তর – ফোর্ট উইলিয়াম কলেজের অনুকরণে ইংল্যান্ডে তৈরি হয় হেইলবেরি কলেজ।
12. বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন __________ (উইলিয়াম জোনস/উইলিয়াম কেরি/জোনাথন ডানকান)।
উত্তর – বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন জোনাথন ডানকান।
13. শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন __________ (উইলিয়াম কেরি/উইলিয়াম জোনস/লর্ড বেন্টিঙ্ক)।
উত্তর – শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি।
14. হিন্দু কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ উদ্যোগ ছিল __________ (লর্ড ডালহৌসির/ডেভিড হেয়ারের/মার্শম্যানের)।
উত্তর – হিন্দু কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ উদ্যোগ ছিল ডেভিড হেয়ারের।
15. ‘কাউন্সিল অফ এডুকেশন’ তৈরি হয় __________ (1841 খ্রিস্টাব্দে/1842 খ্রিস্টাব্দে/1843 খ্রিস্টাব্দে)।
উত্তর – ‘কাউন্সিল অফ এডুকেশন’ তৈরি হয় 1843 খ্রিস্টাব্দে।
16. মাদ্রাজ প্রেসিডেন্সিতে শিক্ষার প্রসার ঘটে— __________ (ইংরেজ/খ্রিস্টান মিশনারি/ভারতীয়)-দের উদ্যোগে।
উত্তর – মাদ্রাজ প্রেসিডেন্সিতে শিক্ষার প্রসার ঘটে— খ্রিস্টান মিশনারি-দের উদ্যোগে।
17. ব্রিটিশ আমলে নারীশিক্ষার অন্যতম পথপ্রদর্শক ছিলেন __________ (ডিরোজিও/রামমোহন/বেথুন)।
উত্তর – ব্রিটিশ আমলে নারীশিক্ষার অন্যতম পথপ্রদর্শক ছিলেন বেথুন।
18. ফ্র্যাঙ্কল্যান্ডের পর জমি জরিপের কাজের দায়িত্ব নেন __________ (হগ ক্যামেরন/জেমস রেনেল/টলেমি)।
উত্তর – ফ্র্যাঙ্কল্যান্ডের পর জমি জরিপের কাজের দায়িত্ব নেন জেমস রেনেল।
19. ইজারাদারি বন্দোবস্তের অন্য নাম ছিল __________ (একশালা বন্দোবস্ত/পাঁচশালা বন্দোবস্ত/দশশালা বন্দোবস্ত)।
উত্তর – ইজারাদারি বন্দোবস্তের অন্য নাম ছিল পাঁচশালা বন্দোবস্ত।
নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক, কোনটি ভুল লেখো
1. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে ছিল একটি প্রশাসনিক সংস্থা।
উত্তর – ভুল
2. বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে ব্রিটিশ কোম্পানির ঘাঁটি বানানোকে কেন্দ্র করে।
উত্তর – ঠিক
3. ব্রিটিশ কোম্পানি 1775 খ্রিস্টাব্দে নিজামতের অধিকার পায়।
উত্তর – ভুল
4. 1784 খ্রিস্টাব্দে পিট প্রণীত ভারতশাসন আইন চালু হয়।
উত্তর – ঠিক
5. পিটের আইনের অনুসারেই তৈরি হয় ‘বোর্ড অব্ কন্ট্রোল’।
উত্তর – ঠিক
6. কোম্পানির আমলে মোগল শাসনব্যবস্থাই বলবৎ ছিল।
উত্তর – ভুল
7. নতুন বিচারব্যবস্থা চালু হয় 1772 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক
8. কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে বিধিবদ্ধ আইন চালু করেন 1793 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক
9. 1784 খ্রিস্টাব্দে প্রচলিত হয় পিটের ভারতশাসন আইন।
উত্তর – ঠিক
10. 1793 খ্রিস্টাব্দে পুলিশ থানা ব্যবস্থা চালু হয়।
উত্তর – ঠিক
11. ব্রিটিশরা পৃথক শাসনব্যবস্থার জন্য সেনাবাহিনী তৈরি করেছিল।
উত্তর – ভুল
12. ব্রিটিশরা সিপাহিবাহিনী গঠন করেছিল মোগল সেনাবাহিনীর ধাঁচে।
উত্তর – ঠিক
13. লর্ড ডালহৌসি সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন।
উত্তর – ভুল
14. সিভিল সার্ভেন্টদের উন্নতির ব্যবস্থা করেছিলেন কর্নওয়ালিস।
উত্তর – ঠিক
15. সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণের জন্য 1801 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়।
উত্তর – ভুল
16. সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত প্রার্থীদেরই হেইলবেরি কলেজে যোগ দিতে হত।
উত্তর – ঠিক
17. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে।
উত্তর – ঠিক
18. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1782 খ্রিস্টাব্দে।
উত্তর – ভুল
19. কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক
20. শ্রীরামপুরে ব্যাপটিস্ট্ মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক
21. কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক
22. কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1820 খ্রিস্টাব্দে।
উত্তর – ভুল
23. 1840 খ্রিস্টাব্দে শিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উত্তর – ভুল
24. 1843 খ্রিস্টাব্দে বাংলায় ‘কাউন্সিল অব্ এডুকেশন’ তৈরি হয়।
উত্তর – ঠিক
25. চার্লস উডের প্রতিবেদন উড্স্ ডেসপ্যাচ নামে পরিচিত।
উত্তর – ঠিক
26. 1854 খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাই প্রেসিডেন্সির বহু স্কুলেই মাতৃভাষায় পড়াশোনার ব্যবস্থা ছিল।
উত্তর – ভুল
27. বেথুন সাহেবের নেতৃত্বে নারীশিক্ষার বিস্তার শুরু হয়।
উত্তর – ঠিক
28. 1760 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কল্যান্ড 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন।
উত্তর – ঠিক
29. 1765 খ্রিস্টাব্দে জেমস রেনেল বাংলার নদীপথগুলির জরিপ করেন।
উত্তর – ভুল
30. 1765 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়।
উত্তর – ভুল
31. 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে ‘কম্পট্রোলিং কাউন্সিল অব্ রেভিনিউ’ নামের একটি কমিটি গঠন করা হয়।
উত্তর – ঠিক
32. 1790 খ্রিস্টাব্দে কোম্পানি দশশালা বন্দোবস্ত চালু করে।
উত্তর – ঠিক
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো
1.
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
| 1. মাদ্রাজ | A. 1817 খ্রিস্টাব্দ | 1. D. |
| 2. হিন্দু কলেজ | B. ওটাকামুন্দ | 2. A. |
| 3. গ্রীষ্মকাল | C. বোম্বাই প্রেসিডেন্সি | 3. B. |
| 4. সুরাট | D. ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা | 4. C. |
2.
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
| 1. 1772 খ্রিস্টাব্দ | A. নিজামতের অধিকার | 1. A. |
| 2. ওয়ারেন হেস্টিংস | B. পিটের ভারত শাসন আইন | 2. D. |
| 3. সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি | C. স্যার এলিজা ইম্পে | 3. C. |
| 4. 1784 খ্রিস্টাব্দ | D. ভারতীয় বিচার ব্যবস্থার সংস্কার | 4. B. |
3.
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
| 1. 1791 খ্রিস্টাব্দ | A. বেনারস হিন্দু কলেজ | 1. A. |
| 2. 1793 খ্রিস্টাব্দ | B. থানা ব্যবস্থা | 2. B. |
| 3. ইস্ট ইন্ডিয়া কোম্পানি | C. সিপাহিবাহিনী | 3. C. |
| 4. সেন্ট জর্জ | D. মাদ্রাজ | 4. D. |
4.
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
| 1. সিভিল সার্ভিস | A. লর্ড কর্নওয়ালিস | 1. A. |
| 2. হেইলবেরি কলেজ | B. ইংল্যান্ড | 2. B. |
| 3. জোনাথন ডানকান | C. বেনারস সংস্কৃত কলেজ | 3. C. |
| 4. এশিয়াটিক সোসাইটি | D. উইলিয়াম জোন্স | 4. D. |
5.
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
| 1. হিন্দু কলেজ | A. ডেভিড হেয়ার | 1. A. |
| 2. মেকলের প্রতিবেদন | B. 1835 খ্রিস্টাব্দ | 2. B. |
| 3. 1854 খ্রিস্টাব্দ | C. উডের প্রতিবেদন | 3. C. |
| 4. বেথুন সাহেব | D. বেথুন স্কুল | 4. D. |
6.
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
| 1. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি | A. 1800 খ্রিস্টাব্দ | 1. C. |
| 2. 1765 খ্রিস্টাব্দ | B. 1793 খ্রিস্টাব্দ | 2. D. |
| 3. কর্নওয়ালিস কোড | C. বণিকসংস্থা | 3. B. |
| 4. ফোর্ট উইলিয়াম কলেজ | D. দেওয়ানি লাভ | 4. A. |
অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
বাংলা প্রেসিডেন্সি কী নামে পরিচিত ছিল?
বাংলা প্রেসিডেন্সি ‘ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি’ নামে পরিচিত ছিল।
গভর্নর জেনারেল কাকে বলা হত?
1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুযায়ী তিনটি প্রেসিডেন্সির প্রধানকে গভর্নর জেনারেল বলা হত।
কবে কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়?
1772 খ্রিস্টাব্দে দেওয়ানি ও নিজামতের দায়িত্ব পেয়ে কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়।
কোম্পানি সমগ্র ভারতে মোট ক-টি সুপ্রিমকোর্ট তৈরি করেছিল?
কোম্পানি সমগ্র ভারতে মোট 3টি (কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ) সুপ্রিমকোর্ট তৈরি করেছিল।
কত খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পিরিয়াল কোর্ট স্থাপিত হয়?
1774 খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পিরিয়াল কোর্ট স্থাপিত হয়।
কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?
1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।
ভারতের কোন অঞ্চলে প্রথম আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে উঠেছিল?
1843 খ্রিস্টাব্দে সিন্ধুপ্রদেশে প্রথম আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে উঠেছিল।
কবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে?
1812 খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে।
ভারতের আধুনিক বিশ্ববিদ্যালয় কবে গড়ে উঠেছিল?
1857 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল।
কার আমলে সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞানকে আবশ্যিক করা হয়েছিল?
লর্ড হার্ডিঞ্জের আমলে সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞানকে আবশ্যিক করা হয়েছিল।
কে বেনারসে হিন্দু কলেজ স্থাপন করেন?
জোনাথন ডানকান বেনারসে হিন্দু কলেজ স্থাপন করেন।
কোন ঘটনাকে ‘Judicial murder’ বলা হয়?
মহারাজ নন্দকুমারের ফাঁসির ঘটনাকে ‘Judicial murder’ বলা হয়।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল।
ঠগি দস্যুদের দমন করেন কে?
কর্নেল স্লিম্যান ঠগি দস্যুদের দমন করেন।
বাংলায় Council of Education কবে তৈরি হয়?
1843 খ্রিস্টাব্দে বাংলায় ‘Council of Education’ তৈরি হয়।
কে, কবে ‘এশিয়িয়াটিক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?
1784 খ্রিস্টাব্দে, স্যার উইলিয়াম জোন্স ‘এশিয়াটিক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন।
কবে, কার আমলে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়?
1800 খ্রিস্টাব্দে, লর্ড ওয়েলেসলির আমলে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়।
ভারতে পুলিশি ব্যবস্থা গড়ে তোলার পিছনে কর্নওয়ালিসের অবদান কী ছিল?
ভারতের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য লর্ড কর্নওয়ালিস এক সুষ্ঠু পুলিশি ব্যবস্থা গড়ে তোলেন।
কবে পিট প্রণীত ভারতশাসন আইন প্রবর্তিত হয়?
1784 খ্রিস্টাব্দে পিট প্রণীত ভারতশাসন আইন প্রবর্তিত হয়।
ভারতবর্ষের ইতিহাসে 1772 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
1772 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসনব্যবস্থার বদলে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে।
ভারতের বিচারব্যবস্থার ক্ষেত্রে 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে কী ঘটে?
1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচারব্যবস্থায় নানা পরিবর্তন ঘটে।
‘কর্নওয়ালিস কোড’ প্রচলিত হওয়ার ফলে কী সুবিধা হয়?
‘কর্নওয়ালিস কোড’ প্রচলিত হওয়ার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়।
বাংলার মন্বন্তর কবে দেখা যায়?
1770 খ্রিস্টাব্দে (1176 বঙ্গাব্দ) বাংলার মন্বন্তর দেখা যায়।
কে ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন?
লর্ড কর্নওয়ালিস ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন।
কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?
1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
কবে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়?
1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়।
কারা হিন্দু কলেজ প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগী হয়েছিলেন?
স্যার এডওয়ার্ড হাইড ইস্ট ও ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগী হয়েছিলেন।
কবে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে আবশ্যক বলে ঘোষণা করা হয়?
1844 খ্রিস্টাব্দে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে আবশ্যক বলে ঘোষণা করা হয়।
মেকলের প্রতিবেদন কবে প্রকাশিত হয়?
1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি মেকলের প্রতিবেদন প্রকাশিত হয়।
কবে ‘কাউন্সিল অব এডুকেশন’ তৈরি হয়?
1843 খ্রিস্টাব্দে ‘কাউন্সিল অব এডুকেশন’ তৈরি হয়।
কবে স্কুলে মাতৃভাষায় পড়াশোনার ব্যবস্থা করা হয়?
1853 খ্রিস্টাব্দে স্কুলে মাতৃভাষায় পড়াশোনার ব্যবস্থা করা হয়।
বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন?
লর্ড বিটন বা বেথুন সাহেব বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন।
বাংলার নদীপথের মানচিত্র কে তৈরি করেন?
জেমস রেনেল বাংলার নদীপথের মানচিত্র তৈরি করেন।
কবে থেকে বাংলার জমি জরিপ করে রাজস্ব আদায় করার জন্য কোম্পানি তৎপর হয়ে ওঠে?
1764 খ্রিস্টাব্দের পর কোম্পানি বাংলার জমি-জরিপ করে রাজস্ব আদায় করার জন্য তৎপর হয়ে ওঠে।
দশশালা বন্দোবস্ত কবে চালু হয়?
1790 খ্রিস্টাব্দে দশশালা বন্দোবস্ত চালু হয়।
আজকে আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের তৃতীয় অধ্যায়, “ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।
আশা করি এই আর্টিকেলটি তোমাদের/আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া, এই পোস্টটি সেইসব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।





মন্তব্য করুন