অষ্টম শ্রেণি ইতিহাস – ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Rahul

আজকে আমরা এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের চতুর্থ অধ্যায়, “ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন (Unit Test) থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র – অষ্টম শ্রেণি ইতিহাস – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

1. বাংলায় ভয়ংকর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল—

  1. 1769-70 খ্রিস্টাব্দে
  2. 1770-71 খ্রিস্টাব্দে
  3. 1711-72 খ্রিস্টাব্দে
  4. 1772-73 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1769-70 খ্রিস্টাব্দে

2. 1772 খ্রিস্টাব্দে কোম্পানি ‘ইজারাদারি’ ব্যবস্থা চালু করে—

  1. অধিকার প্রতিষ্ঠার জন্য
  2. রাজস্ব আদায়ের জন্য
  3. জমিদারি দখল করার জন্য
  4. মালিকানা প্রতিষ্ঠার জন্য

উত্তর – 2. রাজস্ব আদায়ের জন্য

3. 1793 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রবর্তন করা হয়—

  1. ইজারাদারি ব্যবস্থা
  2. রায়তওয়ারি ব্যবস্থা
  3. পাঁচশালা বন্দোবস্ত
  4. চিরস্থায়ী বন্দোবস্ত

উত্তর – 4. চিরস্থায়ী বন্দোবস্ত

4. ‘চিরস্থায়ী’ বন্দোবস্তের প্রবর্তক ছিলেন—

  1. লর্ড ওয়েলেসলি
  2. লর্ড কর্নওয়ালিস
  3. লর্ড বেন্টিঙ্ক
  4. লর্ড নর্থব্রুক

উত্তর – 2. লর্ড কর্নওয়ালিস

5. ‘সূর্যাস্ত আইন’ হল নির্দিষ্ট দিনে কোম্পানিকে—

  1. রাজস্ব মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া
  2. রাজস্ব না মেটানোর প্রক্রিয়া
  3. রাজস্ব ছাড়ের প্রক্রিয়া
  4. বাড়তি রাজস্ব দেওয়ার প্রক্রিয়া

উত্তর – 1. রাজস্ব মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া

6. ‘মহল’ কথাটির অর্থ হল—

  1. জমির সমষ্টি
  2. মহলের সমষ্টি
  3. বন্দোবস্তের বিষয়
  4. গ্রামের সমষ্টি

উত্তর – 4. গ্রামের সমষ্টি

7. ‘মহলওয়ারি’ বন্দোবস্ত চালু হয়েছিল—

  1. উত্তর-পশ্চিম ভারতে
  2. পূর্ব ভারতে
  3. দক্ষিণ ভারতে
  4. পশ্চিম ভারতে

উত্তর – 1. উত্তর-পশ্চিম ভারতে

8. ‘রায়তওয়ারি’ বন্দোবস্ত করা হয়—

  1. রায়ত বা চাষির সঙ্গে
  2. জমির মালিকের সঙ্গে
  3. প্রশাসনের সঙ্গে
  4. জমিদারের সঙ্গে

উত্তর – 1. রায়ত বা চাষির সঙ্গে

9. ঔপনিবেশিক ভারতের অর্থনীতির প্রধান দিক হল—

  1. কৃষি
  2. বাণিজ্য
  3. কারিগরি শিল্প
  4. কৃষির বাণিজ্যিকীকরণ

উত্তর – 4. কৃষির বাণিজ্যিকীকরণ

10. নীলবিদ্রোহ হয়েছিল—

  1. পূর্ব ভারতে
  2. পশ্চিম ভারতে
  3. উত্তর ভারতে
  4. দক্ষিণ ভারতে

উত্তর – 1. পূর্ব ভারতে

11. বাংলার বহু কৃষক জমি হারিয়ে পরিণত হয়—

  1. জমির মালিকে
  2. ভাগচাষিতে
  3. চাষিতে
  4. শ্রমিকে

উত্তর – 2. ভাগচাষিতে

12. 1905 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে রেলপথ বসানোর জন্য ব্রিটিশ প্রশাসন খরচ করেছিল প্রায়—

  1. 360 কোটি টাকা
  2. 370 কোটি টাকা
  3. 380 কোটি টাকা
  4. 390 কোটি টাকা

উত্তর – 1. 360 কোটি টাকা

13. দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল—

  1. 1775 খ্রিস্টাব্দে
  2. 1875 খ্রিস্টাব্দে
  3. 1975 খ্রিস্টাব্দে
  4. 1905 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1875 খ্রিস্টাব্দে

14. অবশিল্পায়নের ফলে—

  1. ভারতীয় বাণিজ্যের অবনতি ঘটে
  2. ভারতীয় শিল্পের অবনতি ঘটে
  3. ভারতীয় প্রশাসনে দুর্নীতি দেখা দেয়
  4. ভারতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে

উত্তর – 2. ভারতীয় শিল্পের অবনতি ঘটে

15. প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়—

  1. মাদ্রাজে
  2. কলকাতায়
  3. বোম্বাইয়ে
  4. রিষড়ায়

উত্তর – 3. বোম্বাইয়ে

16. প্রথম পাটের কারখানা চালু হয়—

  1. রিষড়ায়
  2. বাউড়িয়ায়
  3. কলকাতায়
  4. বোম্বাইয়ে

উত্তর – 1. রিষড়ায়

17. রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়—

  1. 1852 খ্রিস্টাব্দে
  2. 1853 খ্রিস্টাব্দে
  3. 1854 খ্রিস্টাব্দে
  4. 1855 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1853 খ্রিস্টাব্দে

18. ভারতে ‘টেলিগ্রাফ’ ব্যবস্থা চালু হয়—

  1. 1851 খ্রিস্টাব্দে
  2. 1852 খ্রিস্টাব্দে
  3. 1853 খ্রিস্টাব্দে
  4. 1854 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1851 খ্রিস্টাব্দে

19. ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ হয়—

  1. 1869 খ্রিস্টাব্দে
  2. 1870 খ্রিস্টাব্দে
  3. 1871 খ্রিস্টাব্দে
  4. 1872 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1870 খ্রিস্টাব্দে

ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো

1. ‘ইজারাদারি’ বন্দোবস্ত চালু হয় ________ (দক্ষিণ ভারতে/ বাংলায়/ মধ্যপ্রদেশে)।

উত্তর – ‘ইজারাদারি’ বন্দোবস্ত চালু হয় বাংলায়

2. ‘চিরস্থায়ী’ বন্দোবস্তের প্রকৃত উদ্দেশ্য ছিল ________ (রাজস্ব আদায়/ সাম্রাজ্য বিস্তার/ জমি দখল)।

উত্তর – ‘চিরস্থায়ী’ বন্দোবস্তের প্রকৃত উদ্দেশ্য ছিল রাজস্ব আদায়

3. ‘চিরস্থায়ী’ বন্দোবস্ত চালু করেন ________ (বেন্টিঙ্ক/ কর্নওয়ালিস/ ওয়েলেসলি)।

উত্তর – ‘চিরস্থায়ী’ বন্দোবস্ত চালু করেন কর্নওয়ালিস

4. ‘সূর্যাস্ত’ আইন যে বন্দোবস্তের অঙ্গ ছিল, তা হল ________ (মহলওয়ারি/ পাঁচশালা/ চিরস্থায়ী)।

উত্তর – ‘সূর্যাস্ত’ আইন যে বন্দোবস্তের অঙ্গ ছিল, তা হল চিরস্থায়ী

5. ‘রায়ত’ হল ________ (জমির মালিক/ জমিদার/ কৃষক)।

উত্তর – ‘রায়ত’ হল কৃষক

6. ‘মহলওয়ারি’ হল ________ (দেশভিত্তিক/ গ্রামভিত্তিক/ অঞ্চলভিত্তিক)।

উত্তর – ‘মহলওয়ারি’ হল গ্রামভিত্তিক

7. ‘দাদন’ হল ________ (অগ্রিম টাকা/ বাড়তি টাকা/ মুনাফার টাকা)।

উত্তর – ‘দাদন’ হল অগ্রিম টাকা

8. বাংলার অনেক কৃষক জমি হারিয়ে ________ (বর্গাদারে/ জমিদারে/ জমির মালিকে) পরিণত হয়।

উত্তর – বাংলার অনেক কৃষক জমি হারিয়ে বর্গাদারে পরিণত হয়।

9. কৃষক সমাজের দুর্দশার সুযোগ নিয়েছিল ________ (মহাজনরা/ সাহুকাররা/ জমিদাররা)।

উত্তর – কৃষক সমাজের দুর্দশার সুযোগ নিয়েছিল মহাজনরা

10. ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়— (1853/ 1856/ 1858) খ্রিস্টাব্দে।

উত্তর – ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়— 1853 খ্রিস্টাব্দে।

11. কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায় ________ (1811/ 1812/ 1813) খ্রিস্টাব্দে।

উত্তর – কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায় 1813 খ্রিস্টাব্দে।

12. ________ ভারতে রেলপথ নির্মাণ শুরু হয় (ওয়েলেসলির আমলে/ বেন্টিঙ্কের আমলে/ ডালহৌসির আমলে)।

উত্তর – ডালহৌসির আমলে ভারতে রেলপথ নির্মাণ শুরু হয়।

13. ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের অন্যতম কারণ ছিল ________ (রাস্তা নির্মাণ/ রেলপথ নির্মাণ/ মন্দির নির্মাণ)।

উত্তর – ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের অন্যতম কারণ ছিল রেলপথ নির্মাণ

14. 1856 খ্রিস্টাব্দের শেষদিকে ভারতীয় উপমহাদেশে ________ (42/ 46/ 50)টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়েছিল।

উত্তর – 1856 খ্রিস্টাব্দের শেষদিকে ভারতীয় উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়েছিল।

15. ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ ঘটে ________ (1868/ 1869/ 1870) খ্রিস্টাব্দের মধ্যে।

উত্তর – ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ ঘটে 1870 খ্রিস্টাব্দের মধ্যে।

নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক, কোনটি ভুল লেখো

1. 1769-70 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ ও মন্বন্তর দেখা দিয়েছিল।

উত্তর – ঠিক

2. ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের ক্ষেত্রে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ চালু করেন।

উত্তর – ভুল

3. কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছামতো খাজনা আদায় করতে পারত না।

উত্তর – ঠিক

4. লর্ড কর্নওয়ালিস চেয়েছিলেন যে, বাংলায় জমিদারদের উন্নতি হোক।

উত্তর – ঠিক

5. 1792 খ্রিস্টাব্দে কোম্পানির তরফে জমিদারদের সঙ্গে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ করা হয়।

উত্তর – ভুল

6. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের অবস্থার উন্নতি হয়।

উত্তর – ভুল

7. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলা, বিহার ও ওড়িশার সমস্ত জমি জমিদারদের সম্পত্তি হয়ে পড়ে।

উত্তর – ঠিক

8. সূর্যাস্ত আইন ছিল চিরস্থায়ী বন্দোবস্তের অংশ।

উত্তর – ঠিক

9. রায়তওয়ারি বন্দোবস্তের শর্ত ছিল যে-কোনো সময়ে রায়তকে জমির রাজস্ব জমা দিতে হবে।

উত্তর – ভুল

10. ‘মহল’ কথাটির অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি।

উত্তর – ঠিক

11. চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় জমিদারদের সঙ্গে।

উত্তর – ঠিক

12. বাংলার গ্রামসমাজে কৃষকদের নানাভাবে হেনস্তা করা হত।

উত্তর – ঠিক

13. ঔপনিবেশিক আমলে গ্রামসমাজে জমিদারদের বিশেষ ভূমিকা দেখা যায় না।

উত্তর – ভুল

14. ঔপনিবেশিক আমলে কৃষির বাণিজ্যিকীকরণ প্রক্রিয়াকে বলা হয় ‘অর্থনীতির আধুনিকীকরণ’।

উত্তর – ঠিক

15. নীলচাষের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি তথা সরকার প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল।

উত্তর – ঠিক

16. সাধারণ ভারতীয় কৃষক বাণিজ্যিকীকরণ থেকে বিশেষ লাভবান হয়।

উত্তর – ঠিক

17. ‘দাক্ষিণাত্য হাঙ্গামা’ হয় 1875 খ্রিস্টাব্দে।

উত্তর – ঠিক

18. ব্রিটেনে সুতোর কাপড় ব্যবহার চালু করা হয়।

উত্তর – ভুল

19. ঔপনিবেশিক ভারতে ভারতীয় রেশম দামী ছিল।

উত্তর – ঠিক

20. 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ‘ইস্ট ইন্ডিয়া’ কোম্পানির হাত থেকে ভারতের বাণিজ্যের একচেটিয়া অধিকার চলে যায়।

উত্তর – ঠিক

21. হস্তশিল্প ধ্বংস হওয়ার ফলে শহরগুলির অবস্থা ভালো হয়।

উত্তর – ভুল

22. ব্রিটিশ সরকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে গুরুত্ব দেয়।

উত্তর – ঠিক

23. নীল বিদ্রোহের সময় খ্রিস্টান মিশনারিরা নীলচাষিদের পাশে দাঁড়িয়েছিল।

উত্তর – ঠিক

24. তাকে ‘নীল দর্পণ’ নাটকের অনুবাদের জন্য জেল ও জরিমানা করা হয়েছিল।

উত্তর – ঠিক

25. তাঁতিদের দীর্ঘস্থায়ী ক্ষোভ ছিল রেল ব্যবস্থা নিয়ে।

উত্তর – ভুল

26. টেলিগ্রাফই 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের হাত থেকে ব্রিটিশ শাসকদের রক্ষা করেছিল।

উত্তর – ঠিক

ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো

1.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. 76-এর মন্বন্তরA. ইজারাদারি ব্যবস্থা1. D
2. 1772 খ্রিস্টাব্দB. 1790 খ্রিস্টাব্দ2. A
3. দশশালা বন্দোবস্তC. চিরস্থায়ী বন্দোবস্ত3. B
4. লর্ড কর্নওয়ালিসD. 1769-70 খ্রিস্টাব্দ4. C

2.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. সূর্যাস্ত আইনA. মহলওয়ারি বন্দোবস্ত1. D
2. গাঙ্গেয় উপত্যকাB. রায়তওয়ারি বন্দোবস্ত2. A
3. উত্তর ও উত্তর পশ্চিম ভারতC. গ্রামভিত্তিক3. B
4. মহলওয়ারিD. চিরস্থায়ী বন্দোবস্ত4. C

3.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. দাদনA. নীলবিদ্রোহ1. C
2. বাংলাB. দাক্ষিণাত্য হাঙ্গামা2. A
3. আহমদনগরC. নীলচাষ3. B
4. পলাশির যুদ্ধD. 1757 খ্রিস্টাব্দ4. D

4.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. 1813 খ্রিস্টাব্দA. রেলপথ নির্মাণের সূচনা1. C
2. 1853 খ্রিস্টাব্দB. অর্থনৈতিক অবস্থার উন্নতি2. A
3. রেলপথ নির্মাণ প্রকল্পC. টেলিগ্রাফ যোগাযোগের সূচনা3. B
4. 1857 খ্রিস্টাব্দD. মহাবিদ্রোহ4. D

5.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. ব্রিটিশ সাম্রাজ্যের রত্নA. 1876 খ্রিস্টাব্দ1. B
2. পাঁচশালা বন্দোবস্তB. ভারতীয় উপনিবেশ2. D
3. ভাইয়াচারি বন্দোবস্তC. এলফিনস্টোন ও ম্যাকেনজি3. C
4. দাক্ষিণাত্য দাঙ্গা কমিশনD. ইজারাদারি বন্দোবস্ত4. A

অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে ঘটে?

1770 খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর ঘটে।

‘ইজারাদারি’ ব্যবস্থা কবে চালু হয়?

1772 খ্রিস্টাব্দে ‘ইজারাদারি’ ব্যবস্থা চালু হয়।

কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?

1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়।

কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন?

লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন।

কোম্পানি কাদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করে?

কোম্পানি জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করে।

চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম কী?

চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম জমিদারি ব্যবস্থা।

চিরস্থায়ী বন্দোবস্ত ভারতের কোথায় চালু হয়?

সুবা বাংলায় (বাংলা-বিহার-ওড়িশা) চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়।

কে, কত খ্রিস্টাব্দে সুবা বাংলা থেকে দ্বৈত শাসনের অবসান ঘটান?

1772 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস সুবা বাংলা থেকে দ্বৈত শাসনের অবসান ঘটান।

‘আবওয়াব’ কী?

‘আবওয়াব’ হল এক ধরনের বেআইনি কর।

‘সূর্যাস্ত’ আইন কোন বন্দোবস্তের সঙ্গে সম্পর্কিত?

চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে ‘সূর্যাস্ত’ আইন সম্পর্কিত।

‘রায়ত’ কাদের বলা হত?

কৃষকদের ‘রায়ত’ বলা হত।

‘মহল’ কথাটির অর্থ কী?

‘মহল’ কথাটির অর্থ গ্রামের সমষ্টি।

‘মহলওয়ারি’ বন্দোবস্ত কোথায় চালু হয়েছিল?

উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ‘মহলওয়ারি’ বন্দোবস্ত চালু হয়েছিল।

দাদন কোন্ চাষের সঙ্গে যুক্ত?

দাদন নীলচাষের সঙ্গে যুক্ত।

দাক্ষিণাত্য হাঙ্গামার সঙ্গে কিসের যোগাযোগ ছিল?

দাক্ষিণাত্য হাঙ্গামার সঙ্গে তুলো চাষের যোগাযোগ ছিল।

প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়?

প্রথম পাটের কারখানা চালু হয় পশ্চিমবঙ্গের রিষড়ায়।

রেলপথ নির্মাণের প্রকল্প কবে শুরু হয়?

1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়।

কার আমলে ভারতে রেলপথ নির্মাণ শুরু হয়?

লর্ড ডালহৌসির আমলে ভারতে রেলপথ নির্মাণ শুরু হয়।

ভারতে কবে ‘টেলিগ্রাফ’ ব্যবস্থা চালু হয়?

1851 খ্রিস্টাব্দে ভারতে ‘টেলিগ্রাফ’ ব্যবস্থা চালু হয়।

দ্বিতীয় ইঙ্গ-বর্মা যুদ্ধ কবে হয়?

1852 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ বর্মা যুদ্ধ হয়।

ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয় কবে?

1813 খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয়।

ভারতে অবশিল্পায়ন তত্ত্বের জনক কে?

ভারতে অবশিল্পায়ন তত্ত্বের জনক দাদাভাই নওরোজি।

কাকে ভারতের বৃদ্ধ মানুষ বলা হয়?

দাদাভাই নওরোজিকে ভারতের বৃদ্ধ মানুষ বলা হয়।

‘Poverty and unbritish rule in India’ গ্রন্থের লেখক কে?

দাদাভাই নওরোজি ‘Poverty and unbritish rule in India’ গ্রন্থের লেখক।

ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হত কাকে?

ভারতীয় উপনিবেশকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হত।

কবে ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয়?

1951 খ্রিস্টাব্দে ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয়।

কবে ভারতীয় রেলবোর্ড গঠিত হয়?

1905 খ্রিস্টাব্দে ভারতীয় রেলবোর্ড গঠিত হয়।

‘অ্যাকোওয়ার্থ কমিটি’ কোন্ শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল?

‘অ্যাকোওয়ার্থ কমিটি’ রেলশিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল।

ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়?

লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়।

নীল বিদ্রোহ কখন হয়?

1859-1860 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়।

‘বাংলার ওয়াট টাইলার’ কাদের বলা হয়?

বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে ‘বাংলার ওয়াট টাইলার’ বলা হয়।

নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড ক্যানিং।

নীল বিদ্রোহের একজন নেতার নাম করো।

নীল বিদ্রোহের একজন নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস।

কোন্ উপন্যাসে ছিয়াত্তরের মন্বন্তরের কাহিনির উল্লেখ আছে?

আনন্দমঠ উপন্যাসে ছিয়াত্তরের মন্বন্তরের কাহিনির উল্লেখ আছে।

ব্রিটিশ ভারতে একটি বাগিচা ফসলের নাম করো।

ব্রিটিশ ভারতে একটি বাগিচা ফসল হল—চা।

দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়?

1875 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়।

সাহুকার কারা?

গুজরাটের মহাজনদের সাহুকার বলা হয়।

প্রজাস্বত্ব আইন কবে পাস হয়?

1885 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন পাস হয়।


আজকে আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের চতুর্থ অধ্যায়, “ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

আশা করি এই আর্টিকেলটি তোমাদের/আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া, এই পোস্টটি সেইসব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিষেক বলতে কী বোঝায়? নিষেকের প্রকারভেদ

নিষেক ও দ্বিনিষেক কী? নিষেক ও দ্বিনিষেক -এর মধ্যে পার্থক্য

সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য

সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর