অষ্টম শ্রেণি ইতিহাস – সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Rahul

আজকে আমরা এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের অষ্টম অধ্যায়, “সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন (Unit Test) থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ-অষ্টম শ্রেণি ইতিহাস-অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

1. সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষা স্বীকৃত হয়—

  1. 1835 খ্রিস্টাব্দে
  2. 1836 খ্রিস্টাব্দে
  3. 1837 খ্রিস্টাব্দে
  4. 1838 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1837 খ্রিস্টাব্দে

2. মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান শুরু করেছিলেন—

  1. স্যার সৈয়দ আহমদ খান
  2. বদরুদ্দিন তৈয়াবজি
  3. সৈয়দ জামালউদ্দিন আল আফগান
  4. মোহাম্মদ আলি জিন্নাহ

উত্তর – 1. স্যার সৈয়দ আহমদ খান

3. স্যার সৈয়দ আহমদের মৃত্যু হয়—

  1. 1898 খ্রিস্টাব্দে
  2. 1898 খ্রিস্টাব্দে
  3. 1998 খ্রিস্টাব্দে
  4. 1999 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1898 খ্রিস্টাব্দে

4. বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হয়—

  1. 1905 খ্রিস্টাব্দে
  2. 1906 খ্রিস্টাব্দে
  3. 1907 খ্রিস্টাব্দে
  4. 1908 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1905 খ্রিস্টাব্দে

5. ঢাকায় মহামেডান এডুকেশন কনফারেন্স-এর অধিবেশন বসে—

  1. 1905 খ্রিস্টাব্দে
  2. 1906 খ্রিস্টাব্দে
  3. 1907 খ্রিস্টাব্দে
  4. 1908 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1906 খ্রিস্টাব্দে

6. অল ইন্ডিয়া মুসলিম লিগ প্রথম গড়ে ওঠে—

  1. কলকাতায়
  2. পুনায়
  3. ঢাকায়
  4. হায়দরাবাদে

উত্তর – 3. ঢাকায়

7. জাতীয় আন্দোলন থেকে মুসলিম সম্প্রদায়ের সরে থাকার প্রবণতা পরিচিত হয়—

  1. সাম্প্রদায়িকতা নামে
  2. জাতীয়তাবাদ নামে
  3. সাম্রাজ্যবাদ নামে
  4. উপনিবেশবাদ নামে

উত্তর – 1. সাম্প্রদায়িকতা নামে

8. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়—

  1. 1931 খ্রিস্টাব্দে
  2. 1932 খ্রিস্টাব্দে
  3. 1933 খ্রিস্টাব্দে
  4. 1934 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1932 খ্রিস্টাব্দে

9. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন—

  1. মোহাম্মদ ইকবাল
  2. মদনমোহন মালব্য
  3. র‍্যামসে ম্যাকডোনাল্ড
  4. চৌধুরী রহমত আলি

উত্তর – 3. র‍্যামসে ম্যাকডোনাল্ড

10. মুসলিম লিগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়—

  1. 1920 খ্রিস্টাব্দে
  2. 1930 খ্রিস্টাব্দে
  3. 1940 খ্রিস্টাব্দে
  4. 1950 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1940 খ্রিস্টাব্দে

11. ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্তাঁ হামারা’—এই দেশাত্মবোধক কবিতাটির রচয়িতা হলেন—

  1. মোহাম্মদ ইকবাল
  2. শওকত আলি
  3. মোহাম্মদ আলি
  4. মহাত্মা গান্ধি

উত্তর – 1. মোহাম্মদ ইকবাল

12. মুসলিম লিগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন—

  1. চৌধুরী রহমত আলি
  2. খাজা আব্দুল রহিম
  3. মোহাম্মদ আলি জিন্নাহ
  4. মোহাম্মদ ইকবাল

উত্তর – 3. মোহাম্মদ আলি জিন্নাহ

13. দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক হলেন—

  1. মহাত্মা গান্ধি
  2. স্যার সৈয়দ আহমদ খান
  3. মোহাম্মদ আলি জিন্নাহ
  4. খাজা আব্দুল রহিম

উত্তর – 2. স্যার সৈয়দ আহমদ খান

14. সিমলা অধিবেশন অনুষ্ঠিত হয়—

  1. 1942 খ্রিস্টাব্দে
  2. 1944 খ্রিস্টাব্দে
  3. 1945 খ্রিস্টাব্দে
  4. 1946 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1945 খ্রিস্টাব্দে

15. ‘ভারত শাসন আইন’ পাস হয়—

  1. 1935 খ্রিস্টাব্দে
  2. 1937 খ্রিস্টাব্দে
  3. 1939 খ্রিস্টাব্দে
  4. 1940 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1935 খ্রিস্টাব্দে

16. ক্রিপস মিশনের ভারতে আগমন ঘটে—

  1. 1940 খ্রিস্টাব্দে
  2. 1941 খ্রিস্টাব্দে
  3. 1942 খ্রিস্টাব্দে
  4. 1943 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1942 খ্রিস্টাব্দে

17. ক্যাবিনেট মিশন ভারতে আসে—

  1. 1946 খ্রিস্টাব্দে
  2. 1947 খ্রিস্টাব্দে
  3. 1948 খ্রিস্টাব্দে
  4. 1949 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1946 খ্রিস্টাব্দে

18. মাউন্টব্যাটেন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন—

  1. 1947 খ্রিস্টাব্দের 3 জুন
  2. 1948 খ্রিস্টাব্দের 3 জুন
  3. 1949 খ্রিস্টাব্দের 3 জুন
  4. 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি

উত্তর – 1. 1947 খ্রিস্টাব্দের 3 জুন

19. স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়—

  1. 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট
  2. 1948 খ্রিস্টাব্দের 15 আগস্ট
  3. 1949 খ্রিস্টাব্দের 14 আগস্ট
  4. 1950 খ্রিস্টাব্দের 2 আগস্ট

উত্তর – 1. 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট

20. স্বাধীন ভারত রাষ্ট্রের জন্ম হয়—

  1. 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট
  2. 1948 খ্রিস্টাব্দের 14 আগস্ট
  3. 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট
  4. 1940 খ্রিস্টাব্দের 15 আগস্ট

উত্তর – 3. 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট

ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো

1. সিপাহি বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ______________ (1855/1856/1857) খ্রিস্টাব্দে।

উত্তর – সিপাহি বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে।

2. ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সিপাহি বিদ্রোহের ______________ (70/80/90) বছর পরে।

উত্তর – ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সিপাহি বিদ্রোহের 90 বছর পরে।

3. উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে জাতীয়তাবাদের উন্মেষের কাল বলা হয় ______________ (উত্তর-মধ্য/উত্তর-পশ্চিম/উত্তর-দক্ষিণ) ভারতকে।

উত্তর – উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে জাতীয়তাবাদের উন্মেষের কাল বলা হয় উত্তর-মধ্য ভারতকে।

4. বাংলা ও ভারতের যে দুটি সম্প্রদায়েরই মানুষ ছিলেন ______________ (হিন্দু/মুসলমান/শিখ)।

উত্তর – বাংলা ও ভারতের যে দুটি সম্প্রদায়েরই মানুষ ছিলেন মুসলমান

5. ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগের পর্যায়কে অনিল শীল বলেছেন ______________ (আন্দোলনের/দাঙ্গার/বিদ্রোহের)।

উত্তর – ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগের পর্যায়কে অনিল শীল বলেছেন দাঙ্গার

6. জাতীয় কংগ্রেস তাকে একটি ______________ দল বলেছেন (ধর্মনিরপেক্ষ/সাম্প্রদায়িক/ধর্মান্ধ)।

উত্তর – জাতীয় কংগ্রেস তাকে একটি ধর্মনিরপেক্ষ দল বলেছেন।

7. আলিগড় আন্দোলনের অবিসংবাদিত নেতা ছিলেন ______________ (সৈয়দ আহমেদ খান/মহম্মদ আলি/আগা খান)।

উত্তর – আলিগড় আন্দোলনের অবিসংবাদিত নেতা ছিলেন সৈয়দ আহমদ খান

8. বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল ______________ (1904/1905/1906) খ্রিস্টাব্দে।

উত্তর – বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল 1905 খ্রিস্টাব্দে।

9. 1906 খ্রিস্টাব্দে ঢাকায় ______________ (স্বদেশি/বয়কট/মুসলিম লিগ) আন্দোলনের সূত্রপাত হয়।

উত্তর – 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম লিগ আন্দোলনের সূত্রপাত হয়।

10. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়েছিল ______________ (1905/1906/1907) খ্রিস্টাব্দে।

উত্তর – মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে।

11. গণপতি ও শিবাজি উৎসবের সূচনা করেছিলেন ______________ (মদনমোহন মালব্য/বালগঙ্গাধর তিলক/মতিলাল নেহরু)।

উত্তর – গণপতি ও শিবাজি উৎসবের সূচনা করেছিলেন বালগঙ্গাধর তিলক

12. ______________ (মিশরের/তুরস্কের/পারস্যের) সুলতানকে মুসলিমরা খলিফা বলে মনে করত।

উত্তরতুরস্কের সুলতানকে মুসলিমরা খলিফা বলে মনে করত।

13. মন্টেগু-চেমসফোর্ড সংস্কারবিধি চালু হয়েছিল ______________ (1919/1920/1921) খ্রিস্টাব্দে।

উত্তর – মন্টেগু-চেমসফোর্ড সংস্কারবিধি চালু হয়েছিল 1919 খ্রিস্টাব্দে।

14. খলিফা পদের অবসান ঘটেছিল ______________ (1922/1923/1924) খ্রিস্টাব্দে।

উত্তর – খলিফা পদের অবসান ঘটেছিল 1924 খ্রিস্টাব্দে।

15. ______________ (মদনমোহন মালব্য/মতিলাল নেহরু/চিত্তরঞ্জন দাশ) ছিলেন গোঁড়া হিন্দুত্ববাদী নেতা।

উত্তরমদনমোহন মালব্য ছিলেন গোঁড়া হিন্দুত্ববাদী নেতা।

16. 1930 খ্রিস্টাব্দে ______________ (কংগ্রেস/মুসলিম লিগ/স্বরাজ্য) দলের সভাপতি ছিলেন মোহাম্মদ ইকবাল।

উত্তর – 1930 খ্রিস্টাব্দে মুসলিম লিগ দলের সভাপতি ছিলেন মোহাম্মদ ইকবাল।

17. প্রথম ‘পাকিস্তান’ প্রস্তাব উত্থাপন করেন ______________ (মোহাম্মদ ইকবাল/চৌধুরী রহমত আলি/সৈয়দ আহমদ খান)।

উত্তর – প্রথম ‘পাকিস্তান’ প্রস্তাব উত্থাপন করেন চৌধুরী রহমত আলি

18. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ নীতি ঘোষণা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ______________ (র‍্যামসে ম্যাকডোনাল্ড/লর্ড লিনলিথগো/স্ট্যাফোর্ড ক্রিপস)।

উত্তর – ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ নীতি ঘোষণা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড

19. 1940 খ্রিস্টাব্দে মুসলিম লিগের অধিবেশন বসেছিল ______________ (করাচিতে/লাহোরে/লখনউতে)।

উত্তর – 1940 খ্রিস্টাব্দে মুসলিম লিগের অধিবেশন বসেছিল লাহোরে

20. ______________ (1944/1945/1946) খ্রিস্টাব্দে সিমলায় লিগ ও কংগ্রেসের বৈঠক হয়।

উত্তর1945 খ্রিস্টাব্দে সিমলায় লিগ ও কংগ্রেসের বৈঠক হয়।

21. ‘সারে জাঁহাসে আচ্ছা, হিন্দুস্থান হামারা’—দেশাত্মবোধক কবিতাটি রচনা করেছিলেন ______________ (রহমত আলি/মোহাম্মদ আলি/মোহাম্মদ ইকবাল)।

উত্তর – ‘সারে জাঁহাসে আচ্ছা, হিন্দুস্থান হামারা’—দেশাত্মবোধক কবিতাটি রচনা করেছিলেন মোহাম্মদ ইকবাল

22. অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হয়েছিল ______________ (1920/1922/1924) খ্রিস্টাব্দে।

উত্তর – অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে।

23. মন্টেগু-চেমসফোর্ড সংস্কারবিধি ______________ (1919/1922/1930) খ্রিস্টাব্দে চালু হয়েছিল।

উত্তর – মন্টেগু-চেমসফোর্ড সংস্কারবিধি 1919 খ্রিস্টাব্দে চালু হয়েছিল।

24. কংগ্রেসের সম্প্রীতিবাদী নেতা হলেন ______________ (শৌকত আলি/মোহাম্মদ আলি/বদরুদ্দিন তৈয়াবজি)।

উত্তর – কংগ্রেসের সম্প্রীতিবাদী নেতা হলেন শৌকত আলি

25. 1945 খ্রিস্টাব্দে সিমলার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন ______________ (লর্ড লিনলিথগো/স্ট্যাফোর্ড ক্রিপস/লর্ড ওয়াভেল)।

উত্তর – 1945 খ্রিস্টাব্দে সিমলার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন লর্ড ওয়াভেল

নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক, কোনটি ভুল লেখো

1. বাংলা ও পাঞ্জাবে মোট জনসংখ্যার অর্ধেক ছিল মুসলমান।

উত্তর – ঠিক

2. 1835 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষা সরকারি ভাষার স্বীকৃতি পায়।

উত্তর – ভুল

3. কংগ্রেসের সঙ্গে সৈয়দ আহমেদের কোনো বিরোধ ছিল না।

উত্তর – ভুল

4. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে।

উত্তর – ঠিক

5. প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ব্রিটেনের বিরুদ্ধে অস্ত্রধারণ করে।

উত্তর – ঠিক

6. 1930 খ্রিস্টাব্দে তুরস্কের খলিফা পদের অবসান ঘটে।

উত্তর – ঠিক

7. হিন্দু মহাসভা ছিল একটি নরমপন্থী সংগঠন।

উত্তর – ভুল

8. মুসলিম লিগের সিমলা বৈঠকে ‘পাকিস্তান’ প্রস্তাব গৃহীত হয়।

উত্তর – ভুল

9. চৌধুরি রহমত আলি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

উত্তর – ভুল

10. মুসলিম সমাজের ধর্মগুরুকে বলা হত খলিফা।

উত্তর – ঠিক

11. মুসলমানদের মধ্যে প্রথম হাইকোর্টের বিচারপতি হন সৈয়দ মাহমুদ।

উত্তর – ঠিক

12. মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষার হার ছিল কম।

উত্তর – ঠিক

13. স্যার সৈয়দ আহমদ জাতীয়তা বিরোধী মানুষ ছিলেন।

উত্তর – ভুল

14. জামালউদ্দিন আল আফগানি ছিলেন গোঁড়া উপনিবেশ বিরোধী ব্যক্তিত্ব।

উত্তর – ঠিক

15. মদনমোহন মালব্য ছিলেন গোঁড়া হিন্দুত্ববাদী নেতা।

উত্তর – ঠিক

16. মন্টেগু-চেসফোর্ড সংস্কার বিধি প্রবর্তিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে।

উত্তর – ঠিক

17. ভারতের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন মোহাম্মদ ইকবাল।

উত্তর – ভুল

18. ভারতশাসন আইন চালু হয়েছিল 1935 খ্রিস্টাব্দে।

উত্তর – ঠিক

19. মতিলাল নেহেরু ছিলেন স্বরাজপন্থী নেতা।

উত্তর – ঠিক

20. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়েছিল 1935 খ্রিস্টাব্দে।

উত্তর – ভুল

21. 1940 খ্রিস্টাব্দে মুসলিম লিগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়।

উত্তর – ঠিক

22. 1942 খ্রিস্টাব্দের 8 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়।

উত্তর – ঠিক

23. লর্ড ওয়াভেলের সভাপতিত্বে সিমলা বৈঠক অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে।

উত্তর – ঠিক

24. এ কে ফজলুল হক কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন।

উত্তর – ঠিক

25. ব্রিটিশ সরকার ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 খ্রিস্টাব্দে অনুমোদন করেছিল।

উত্তর – ঠিক

ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো

1.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. বদরুদ্দিন তয়েবজি(a) আলিগড় আন্দোলন1 → (d)
2. সৈয়দ আহমেদ খান(b) কৃষক প্রজা পার্টি2 → (a)
3. ফজলুল হক(c) স্বরাজ্যপন্থী নেতা3 → (b)
4. মোতিলাল নেহরু(d) কংগ্রেস নেতা4 → (c)

2.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. আনন্দমঠ(a) 1898 খ্রিস্টাব্দ1 → (d)
2. সৈয়দ আহমেদের মৃত্যু(b) 1932 খ্রিস্টাব্দ2 → (a)
3. সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণা(c) 1935 খ্রিস্টাব্দ3 → (b)
4. ভারত শাসন আইন পাস(d) 1872 খ্রিস্টাব্দ4 → (c)

3.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. 1885 খ্রিস্টাব্দ(a) লর্ড ওয়াভেল1 → (c)
2. মুসলিম লিগের লাহোর অধিবেশন(b) স্যার সিরিল র‍্যাডক্লিফ2 → (d)
3. সিমলার বৈঠক(c) জাতীয় কংগ্রেস3 → (a)
4. ভারত-পাকিস্তান সীমান্ত(d) পাকিস্তান প্রস্তাব4 → (b)

4.

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভউত্তর
1. দ্বিজাতি তত্ত্বের জনক(a) থিওডর বেক1 → (c)
2. কৃষক প্রজা পার্টির সদস্য(b) পবিত্র ভূমি2 → (d)
3. আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ(c) সৈয়দ আহমেদ খান3 → (a)
4. পাকিস্তান(d) এ কে ফজলুল হক4 → (b)

অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

সুলতানি আমলের পর ভারতে কারা রাজত্ব করে?

সুলতানি আমলের পর ভারতে রাজত্ব করে মোগলরা।

কত খ্রিস্টাব্দে ইংরেজি ভাষা সরকারি ভাষার স্বীকৃতি পায়?

1837 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষা সরকারি ভাষার স্বীকৃতি পায়।

আলিগড় আন্দোলন কে শুরু করেন অথবা, আলিগড় আন্দোলনের জনক কে?

স্যার সৈয়দ আহমদ খান আলিগড় আন্দোলন শুরু করেন।

মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে স্থাপন করেন?

স্যার সৈয়দ আহমদ খান মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন।

ভারতের দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়?

স্যার সৈয়দ আহমদকে ভারতের দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়।

‘The Indian Mussalmans’ গ্রন্থের লেখক কে?

‘The Indian Mussalmans’ গ্রন্থের লেখক হলেন উইলিয়াম হান্টার।

‘আধুনিক ভারতের হাদিস’ বলা হয় কোন গ্রন্থকে?

‘The Indian Mussalmans’ গ্রন্থকে ‘আধুনিক ভারতের হাদিস’ বলা হয়।

মহামেডান এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

1886 খ্রিস্টাব্দে মহামেডান এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠিত হয়।

কে জাতীয় কংগ্রেসকে একটি “হিন্দু সংগঠন” বলেছিলেন?

স্যার সৈয়দ আহমেদ জাতীয় কংগ্রেসকে একটি “হিন্দু সংগঠন” বলেছিলেন।

কত খ্রিস্টাব্দে ‘মুসলিম লিগ’ স্থাপিত হয়?

1906 খ্রিস্টাব্দে ‘মুসলিম লিগ’ স্থাপিত হয়।

কার সভাপতিত্বে মুসলিম লিগ গড়ে ওঠে?

ভিকার-উল-মুলক-এর সভাপতিত্বে মুসলিম লিগ গড়ে ওঠে।

মুসলিম লিগের প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা কে ছিলেন?

ঢাকার নবাব সলিমউল্লাহ মুসলিম লিগের প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা ছিলেন।

সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন?

ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন।

সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কবে ঘোষিত হয়?

1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়।

মুসলিম লিগ কবে নিষ্কৃতি দিবস পালন করে?

22 ডিসেম্বর, 1939 খ্রিস্টাব্দে মুসলিম লিগ নিষ্কৃতি দিবস পালন করে।

সিমলা বৈঠক কবে হয়?

25 জুন, 1945 খ্রিস্টাব্দে সিমলা বৈঠক হয়।

সিমলা বৈঠকে কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন?

মৌলানা আবুল কালাম আজাদ সিমলা বৈঠকে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন।

‘ওয়াভেল পরিকল্পনা’ ঘোষিত হয় কবে?

1945 খ্রিস্টাব্দে ‘ওয়াভেল পরিকল্পনা’ ঘোষিত হয়।

ক্যাবিনেট মিশন বা মন্ত্রীমিশন কবে গঠিত হয়?

1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন বা মন্ত্রীমিশন গঠিত হয়।

মুসলিম লিগ কংগ্রেসের বিরুদ্ধে কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়?

16 আগস্ট, 1946 খ্রিস্টাব্দে মুসলিম লিগ কংগ্রেসের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়।

‘Now or Never’ পুস্তিকাটি কে প্রকাশ করেন?

রহমত আলি ‘Now or Never’ পুস্তিকাটি প্রকাশ করেন।

মুসলিম লিগের লাহোর অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছিল?

1940 খ্রিস্টাব্দে মুসলিম লিগের লাহোর অধিবেশন হয়েছিল।

মুসলিম লিগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব কে করেন?

মোহাম্মদ আলি জিন্না মুসলিম লিগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন।

‘রাজাজীর সূত্র’ বা ‘সি.আর. ফর্মুলা’-র উদ্ভাবক কে?

চক্রবর্তী রাজা গোপালাচারী হলেন ‘রাজাজীর সূত্র’ বা ‘সি.আর. ফর্মুলা’-র উদ্ভাবক।

বাংলায় ‘কৃষক প্রজাপার্টি’-র প্রতিষ্ঠাতা কে?

ফজলুল হক বাংলায় ‘কৃষক প্রজাপার্টি’-র প্রতিষ্ঠাতা।

‘শের-ই-বঙ্গাল’ কাকে বলা হত?

ফজলুল হককে ‘শের-ই-বঙ্গাল’ বলা হত।

কার নেতৃত্বে ভারতের বর্ডার কমিশন গঠিত হয়?

স্যার সিরিল র‍্যাডক্লিফ-এর নেতৃত্বে ভারতের বর্ডার কমিশন গঠিত হয়।

সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়েছিল?

1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়েছিল।

1944 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলি জিন্নাহ-র কাছে সমঝোতা প্রস্তাব কে পেশ করেন?

চক্রবর্তী রাজা গোপালাচারী 1944 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলি জিন্নাহ-র কাছে সমঝোতা প্রস্তাব পেশ করেন।

1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে ‘পাকিস্তান’ প্রস্তাবের খসড়া কে প্রস্তুত করেন?

স্যার সিকন্দার হায়াৎ খান 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে ‘পাকিস্তান’ প্রস্তাবের খসড়া প্রস্তুত করেন।

ক্যাবিনেট মিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিল?

1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল।

কলকাতার দাঙ্গা কবে শুরু হয়েছিল?

1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট কলকাতার দাঙ্গা শুরু হয়েছিল।

‘ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট’ কত খ্রিস্টাব্দে অনুমোদিত হয়?

1947 খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট’ অনুমোদিত হয়।

ভারতে অন্তর্বর্তী সরকার কার নেতৃত্বে গঠিত হয়?

পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে 12 জন মন্ত্রী নিয়ে ভারতের অন্তর্বর্তী সরকার গঠিত হয় (1946 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর)।

অন্তর্বর্তীকালীন সরকারে মুসলিম লিগের কতজন সদস্য যোগ দেন?

অন্তর্বর্তীকালীন সরকারে মুসলিম লিগের পাঁচজন সদস্য যোগ দেন।

‘ভারত ছাড়ো’ আন্দোলন কবে শুরু হয়?

1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলন শুরু হয়।


আজকে আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ইতিহাসের অষ্টম অধ্যায়, “সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ”-এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই ধরনের প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসে।

আশা করি এই আর্টিকেলটি তোমাদের/আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নির্দ্বিধায় টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া, এই পোস্টটি সেইসব বন্ধু বা প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিষেক বলতে কী বোঝায়? নিষেকের প্রকারভেদ

নিষেক ও দ্বিনিষেক কী? নিষেক ও দ্বিনিষেক -এর মধ্যে পার্থক্য

সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য

সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর