এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রসিং ওভার কাকে বলে? কায়াজমা কাকে বলে?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ক্রসিং ওভার কাকে বলে?
মিয়োসিস কোশ বিভাজনের প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায় যে পদ্ধতিতে সমসংস্থ ক্রোমোজোম জোড়ার দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমাটিন অংশের বিনিময়ের ফলে জিনের নতুন সজ্জাবিন্যাস গঠিত হয় এবং নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের উৎপত্তি ঘটে, তাকে ক্রসিং ওভার বলে।
কায়াজমা কাকে বলে?
ক্রসিং ওভারের সময় মিয়োসিস-I -এর ডিপ্লোটিন উপদশায় বাইভ্যালেন্ট ক্রোমোজোমদ্বয়ের দুটি নন-সিস্টার ক্রোমাটিড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ‘X’ আকৃতিবিশিষ্ট যে গঠনের সৃষ্টি করে, তাকে কায়াজমা বলে। এই কায়াজমার মাধ্যমে ক্রোমাটিডের খন্ডাংশগুলির আদানপ্রদান সংঘটিত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ক্রসিং ওভার কাকে বলে? কায়াজমা কাকে বলে?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment