এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “CSF এবং মেনিনজেস -এর অবস্থান ও কাজ লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

CSF এবং মেনিনজেস -এর অবস্থান ও কাজ লেখো।
CSF এবং মেনিনজেস -এর অবস্থান ও কাজ-
CSF –
CSF -এর অবস্থান – সার অ্যারাকনয়েড স্থানে, মস্তিষ্কের গহ্বরে এবং সুষুম্নাকান্ডের নিউরোসিলে বর্ণহীন, স্বচ্ছ, সামান্য ক্ষারীয় CSF থাকে। মানবদেহে প্রায় 150 ml CSF থাকে।
CSF -এর কাজ –
- CSF কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে এবং বাইরে থাকার ফলে কুশনের ন্যায় কাজ করে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে।
- CSF কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোশগুলিকে পুষ্টি ও অক্সিজেন প্রদান করে এবং তাদের বিপাকজাত বর্জ্য পদার্থের রেচনে সাহায্য করে।
- মস্তিষ্ককে ভাসমান অবস্থায় থাকতে সাহায্য করে এর ওজনের আপাত হ্রাস ঘটায়।
- মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের বিভিন্ন স্থানে উৎপন্ন রেচন বস্তু ও CO₂ -এর পরিবহণে সাহায্য করে।
মেনিনজেস –
মেনিনজেস -এর অবস্থান – কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের (মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড) বাইরে এটি থাকে। মেনিনজেস ত্রিস্তরীয়-বাইরের দিক থেকে ভিতরের দিকে ডুরামেটার, অ্যারাকনয়েড এবং পিয়ামেটার।
মেনিনজেস -এর কাজ – মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে রক্ষা করা।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “CSF এবং মেনিনজেস -এর অবস্থান ও কাজ লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment