জনন কাকে বলে? জীবদেহে জননের তাৎপর্যগুলি

Souvick

Home » জনন কাকে বলে? জীবদেহে জননের তাৎপর্যগুলি

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জনন কাকে বলে? জীবদেহে জননের তাৎপর্যগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জনন কাকে বলে? জীবদেহে জননের তাৎপর্যগুলি উল্লেখ করো।

জনন কাকে বলে? জীবদেহে জননের তাৎপর্যগুলি উল্লেখ করো।

যে জৈবনিক পদ্ধতিতে জীব তার নিজ প্রকৃতি এবং সত্তাবিশিষ্ট এক বা একাধিক অপত্য জীব সৃষ্টি করে নিজ অস্তিত্ব বজায় রাখে এবং জীবজগতে নিজেদের ভারসাম্য বজায় রাখে, তাকে জনন বলে।

জীবদেহে জননের তাৎপর্য –

  • অস্তিত্ব বজায় রাখা – জনন পদ্ধতিতে জীব তার প্রজাতির সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নিজ অস্তিত্ব টিকিয়ে রাখে।
  • সংখ্যা বৃদ্ধি – জননের মাধ্যমে যে-কোনো জীব তার প্রজাতির সদস্যদের সংখ্যা বৃদ্ধি করে।
  • বংশগত বৈশিষ্ট্য বজায় রাখা – জননের মাধ্যমে জীব তার নিজস্ব বংশগত বৈশিষ্ট্যগুলিকে বংশপরম্পরায় বজায় রাখে।
  • প্রকরণ – যৌন জননের মাধ্যমে অপত্যের মধ্যে জনিতৃ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে। এর ফলে প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদের সৃষ্টি হয়।
  • অভিব্যক্তি – যৌন জননের মাধ্যমে সৃষ্টি হওয়া ভেদ অভিব্যক্তির মূল সোপান।
  • ভারসাম্য বজায় রাখা – জননের ফলে কোনো প্রজাতির মৃত্যুজনিত সদস্য সংখ্যার হ্রাসের ফলে যে শূন্যতা সৃষ্টি হয় তার পূরণ ঘটে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জনন কাকে বলে? জীবদেহে জননের তাৎপর্যগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ ও সহজ ক্রসের মাধ্যমে ব্যাখ্যা করো। অথবা, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? একটি পরীক্ষার মাধ্যমে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম দেখাও।

অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম

মেন্ডেলকে 'সুপ্রজননবিদ্যার জনক' বলা হয় কেন? সংকরায়ণ পরীক্ষাটিতে মেন্ডেলের সাফল্যলাভের কারণগুলি উল্লেখ করো।

মেন্ডেলকে ‘সুপ্রজননবিদ্যার জনক’ বলা হয় কেন? সংকরায়ণ পরীক্ষাটিতে মেন্ডেলের সাফল্যলাভের কারণ

মানব বিকাশ কী? মানব বিকাশের সদ্যোজাত দশার বৈশিষ্ট্যগুলি কী কী?

মানব বিকাশ কী? মানব বিকাশের সদ্যোজাত দশার বৈশিষ্ট্য

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – বিষয়সংক্ষেপ