এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সাইটোকাইনিন হরমোনের উৎপত্তিস্থল কোথায়? এই হরমোনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সাইটোকাইনিন হরমোনের উৎপত্তিস্থল কোথায়? এই হরমোনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো।
সাইটোকাইনিন হরমোনের উৎপত্তিস্থল –
- বর্ধনশীল ফল ও ভাজক কলার কোশ।
- অপরিণত বীজ ও সস্য, যেমন – আম, আপেল, ভুট্টা, এ ছাড়াও নারকেলের তরল সস্য ও ভুট্টার সস্য।
- পালং শাক ও পাইনের চারাতে।
- Ginkgo biloba (জিঙ্কো বিলোবা)-র বীজে, কুলের ফুল ও ফলের নির্যাসেও সাইটোকাইনিন পাওয়া যায়।
সাইটোকাইনিনের বৈশিষ্ট্য –
- সাইটোকাইনিন কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N) দ্বারা গঠিত পিউরিন বর্গভুক্ত নাইট্রোজেনঘটিত ক্ষারীয় হরমোন যার রাসায়নিক নাম 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন; সংকেত-C10H9N5O।
- সাইটোকাইনিন ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে সর্বমুখে পরিবাহিত হয়। পরিবহণ মূলত জাইলেম দ্বারা হয়।
- এটি জলে দ্রাব্য এবং উৎপত্তিস্থল বা অন্যত্র কার্যকারী হয়।
- সাইটোকাইনিন উদ্ভিদের সাইটোকাইনেসিসে অংশ নেয়।
- সাইটোকাইনিন সংশ্লেষ – অ্যাডেনিন → রাইবোজ মনোফসফেট → ইনোসিনিক অ্যাসিড → সাইটোকাইনিন।
- কোশীয় সাইটোপ্লাজমে প্রোটিন সংশ্লেষের দ্বারা হরমোনটি কাজ করে আর কাজের শেষে সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় হরমোনটি নষ্ট হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সাইটোকাইনিন হরমোনের উৎপত্তিস্থল কোথায়? এই হরমোনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment