বিবর্তন সম্পর্কে ডারউইনের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

Home » বিবর্তন সম্পর্কে ডারউইনের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বিবর্তন সম্পর্কে ডারউইনের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বিবর্তন সম্পর্কে ডারউইনের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো।

বিবর্তন সম্পর্কে ডারউইনের মতবাদ (Darwin’s Theory of Evolution)

চার্লস ডারউইন 1859 খ্রিস্টাব্দে তাঁর গ্রন্থ On the Origin of Species by Means of Natural Selection-এ বিবর্তনের সপক্ষে কিছু মতবাদ প্রকাশ করেন, যা ডারউইনবাদ (Darwinism) হিসেবে পরিচিত।

ডারউইনের মতবাদের মূল বিষয়গুলি হলো –

  • অত্যধিক জন্মহার (Prodigality of reproduction) – জীব নিজের অনুরূপ বংশধর সৃষ্টি করতে পারে। জীবের বংশবৃদ্ধি সাধারণত জ্যামিতিক হারে ঘটে। ডারউইন হিসেব করে দেখিয়েছেন একজোড়া হাতি থেকে 750 বছরে 19 মিলিয়ন (19,000,000) বংশধর সৃষ্টি হতে পারে। একটি স্ত্রী স্যালমন মাছ এক প্রজনন ঋতুতে 24 মিলিয়ন ডিম পাড়ে।
  • সীমিত আহার ও বাসস্থান (Constancy of food and space) – ভূপৃষ্ঠের আয়তন সীমিত হওয়ায় জীবের খাদ্য ও বাসস্থানও সীমিত।
  • অস্তিত্বের জন্য জীবনসংগ্রাম (Struggle for existence) – জীবের সংখ্যাবৃদ্ধির সঙ্গে খাদ্য ও বাসস্থান সীমিত হওয়ার কারণে অপত্যদের মধ্যে বাঁচার জন্য সংগ্রাম শুরু হয়, একে অস্তিত্বের জন্য লড়াই বা জীবনসংগ্রাম বলে। জীবনসংগ্রাম তিন প্রকারের হয় –
    • অন্তঃপ্রজাতি সংগ্রাম (Intraspecific struggle) – একই প্রজাতির জীবের মধ্যে খাদ্যের বা বাসস্থানের জন্য সংগ্রাম।
    • আন্তঃপ্রজাতি সংগ্রাম (Interspecific struggle) – ভিন্ন প্রজাতির জীবদের মধ্যকার সংগ্রাম।
    • পরিবেশীয় সংগ্রাম (Environmental struggle) – খরা, বন্যা, শীত, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি পরিবেশীয় প্রতিকূলতার বিরুদ্ধে জীবকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়।
  • প্রকরণ (Variation) – পৃথিবীতে দুটি জীব কখনোই এক হয় না। যত সামান্যই হোক না কেন তাদের মধ্যে অঙ্গসংস্থানিক, শারীরবৃত্তীয় ইত্যাদি কোনো-না-কোনো পার্থক্য থেকে যায়, একে প্রকরণ বলে। জীবনসংগ্রামে যাদের প্রকরণ সুবিধাজনক তারা অগ্রাধিকার পায়।
  • যোগ্যতমের উদবর্তন (Survival of the fittest) – অনুকূল প্রকরণযুক্ত জীব জীবনসংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার যোগ্য হিসেবে বিবেচিত হয়। জীবনসংগ্রামে জয়ী প্রাণী ও উদ্ভিদের বংশধরগণও সুবিধাজনক প্রকরণ উত্তরাধিকার সূত্রে লাভ করে। এইভাবে সুবিধাজনক প্রকরণগুলির প্রজননিক সাফল্য লাভ করার ঘটনাকে যোগ্যতমের উদবর্তন বলা হয়।
  • প্রাকৃতিক নির্বাচন (Natural Selection) – জীবনসংগ্রামে জয়ী জীবেরা অনুকূল প্রকরণ সমন্বিত হওয়ায় অধিকতর প্রাকৃতিক আনুকূল্য লাভ করে এবং অধিকতর প্রজননের অর্থাৎ বংশবিস্তারের সুযোগ পায়। এর ফলে আপন জীব সম্প্রদায়ের ওপর এদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এই প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন বলে।
  • নতুন প্রজাতির উৎপত্তি (Origin of new species) – যে জীব প্রজাতি জীবনসংগ্রামে জয়ী হয়, তাদের অনুকূল প্রকরণ বংশপরম্পরায় পরবর্তী জনুতে বাহিত হতে থাকে এবং বংশপরম্পরায় ক্রমান্বয়ে পুঞ্জীভূত হতে হতে কালক্রমে নতুন প্রজাতির উদ্ভব ঘটে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বিবর্তন সম্পর্কে ডারউইনের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ