DNA এবং RNA কী? DNA এবং RNA -এর মধ্যে পার্থক্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “DNA এবং RNA কী? DNA এবং RNA -এর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

DNA এবং RNA কী? DNA এবং RNA -এর মধ্যে পার্থক্য লেখো।

DNA এবং RNA কী? 

DNA (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) – নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোমে উপস্থিত দ্বিতন্ত্রী, প্যাঁচালো, অসংখ্য নিউক্লিয়োটাইডযুক্ত নিউক্লিক অ্যাসিড যা বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে, তাকে DNA (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) বলে।

RNA (রাইবোনিউক্লিক অ্যাসিড) – RNA হল একতন্ত্রী, কম নিউক্লিয়োটাইডযুক্ত নিউক্লিক অ্যাসিড যা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।

DNA এবং RNA -এর মধ্যে পার্থক্য লেখো।

DNA (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) এবং RNA (রাইবোনিউক্লিক অ্যাসিড) -এর মধ্যে পার্থক্য –

DNARNA
নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোম, সাইটোপ্লাজমসহ কিছু কোশীয় অঙ্গাণু, যেমন – মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টে DNA অবস্থিত।নিউক্লিয়াসে খুব সামান্য পরিমাণ RNA থাকে, সাইটোপ্লাজমে বেশিরভাগ RNA অবস্থিত।
DNA প্যাঁচানো এবং দ্বিতন্ত্রী গঠনবিশিষ্ট হয়।RNA সরু সুতোর ন্যায়, একতন্ত্রী গঠনবিশিষ্ট হয়।
DNA -এর শর্করা হল ডি-অক্সিরাইবোজ প্রকৃতির, কারণ এর 2নং কার্বন পরমাণুতে কোনো অক্সিজেন থাকে না।RNA -এর শর্করা হল রাইবোজ প্রকৃতির।
DNA -তে উপস্থিত পিউরিন বেসগুলি হল – অ্যাডেনিন ও গুয়ানিন এবং পিরিমিডিন বেসগুলি হল থাইমিন ও সাইটোসিন।RNA -তে উপস্থিত পিউরিন বেসগুলি হল অ্যাডেনিন ও গুয়ানিন এবং পিরিমিডিন বেসগুলি হল ইউরাসিল ও সাইটোসিন।
জীবদেহে বংশগত বৈশিষ্ট্য এক জনু থেকে পরবর্তী জনুতে বহন করে এবং কোশের যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করে।প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “DNA এবং RNA কী? DNA এবং RNA -এর মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ কী? যানবাহন থেকে নির্গত ধোঁয়া কীভাবে বায়ুকে দূষিত করে?

কলকারখানাযুক্ত অঞ্চলের বৃষ্টি অধিক আম্লিক হওয়ার কারণ ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ

দূষণ কাকে বলে? দূষণের প্রকারভেদগুলি কী কী? এবং তাদের সংজ্ঞা দাও।

দূষণ কাকে বলে ও দূষণের প্রকারভেদ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ লেখো।

গ্রিনহাউস গ্যাস কী? গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়