মাইটোসিসকে সমবিভাজন কি? মাইটোসিস কোশ বিভাজনে প্রোফেজ এবং টেলোফেজ দশার বিপরীতমুখী ঘটনা

Souvick

Home » মাইটোসিসকে সমবিভাজন কি? মাইটোসিস কোশ বিভাজনে প্রোফেজ এবং টেলোফেজ দশার বিপরীতমুখী ঘটনা

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? মাইটোসিস কোশ বিভাজনে প্রোফেজ এবং টেলোফেজ দশায় ঘটা তিনটি বিপরীতমুখী ঘটনা উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? মাইটোসিস কোশ বিভাজনে প্রোফেজ এবং টেলোফেজ দশায় ঘটা তিনটি বিপরীতমুখী ঘটনা উল্লেখ করো।

মাইটোসিসকে সমবিভাজন বলে কেন?

অথবা, মাইটোসিসকে সদৃশ বিভাজন বলে কেন?

মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত মাতৃকোশ এবং অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। উভয়েই সমআকৃতিবিশিষ্ট এবং মাতৃকোশ ও অপত্যকোশের ক্রোমোজোমগুলি সমগুণসম্পন্ন হওয়ার জন্য মাইটোসিস কোশ বিভাজনকে সমবিভাজন বলে।

মাইটোসিস কোশ বিভাজন

মাইটোসিস কোশ বিভাজনে প্রোফেজ এবং টেলোফেজ দশায় ঘটা তিনটি বিপরীতমুখী ঘটনা উল্লেখ করো।

মাইটোসিস কোশ বিভাজনে প্রোফেজ ও টেলোফেজ দশায় ঘটা বিপরীতমুখী ঘটনাগুলি হল –

  • মাইটোসিস কোশ বিভাজনের প্রোফেজ দশায় নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন ঘটে, কিন্তু টেলোফেজ দশায় নিউক্লিয়াসের অভ্যন্তরে জলযোজন ঘটে।
  • প্রোফেজ দশায় নিউক্লিয়োলাস এবং নিউক্লিয় পর্দার ক্রমশ অবলুপ্তি ঘটে, কিন্তু টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়োলাসের পুনরাবির্ভাব ঘটে।
  • প্রোফেজ দশায় ক্রোমাটিন জালিকার স্পাইরালাইজেশন এবং ঘনীভবন বা কনডেনসেশন ঘটে, কিন্তু টেলোফেজ দশায় ক্রোমোজোমের ডিস্পাইরালাইজেশন ঘটে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? মাইটোসিস কোশ বিভাজনে প্রোফেজ এবং টেলোফেজ দশায় ঘটা তিনটি বিপরীতমুখী ঘটনা উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – বিষয়সংক্ষেপ