‘এ সকল কথাই সে আজ পড়িয়াছে।’—কোন্ কথা সে পড়েছে? কোন্ ছবি তার মনকে মুগ্ধ করেছে?

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো— “‘এ সকল কথাই সে আজ পড়িয়াছে।’—কোন্ কথা সে পড়েছে? কোন্ ছবি তার মনকে মুগ্ধ করেছে?” স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

'এ সকল কথাই সে আজ পড়িয়াছে।'—কোন্ কথা সে পড়েছে? কোন্ ছবি তার মনকে মুগ্ধ করেছে?

‘এ সকল কথাই সে আজ পড়িয়াছে।’—কোন্ কথা সে পড়েছে? কোন্ ছবি তার মনকে মুগ্ধ করেছে?

অপু মাছ ধরতে গিয়ে সুরেশদার কাছ থেকে আনা বইয়ে পড়েছে যে, অনেক দিন আগে ফ্রান্সের বুকে বিদেশি সৈন্যবাহিনী চেপে বসেছে, দেশ বিপন্ন, রাজা শক্তিহীন, চারদিকে অরাজকতা চলছে; এমন সংকটের সময়ে লোরেন প্রদেশের ক্ষুদ্র এক গ্রামের দরিদ্র কৃষকের মেয়ে মেষ চরাতে চরাতে আকাশের দিকে চোখ তুলে নির্জনে দেশের দুর্দশার কথা চিন্তা করত। দিনের পর দিন এমন ভাবতে ভাবতে তার মনে হল যেন দেবী মেরি তাকে বলছে যে, সে-ই ফ্রান্সের রক্ষাকর্ত্রী, সে যেন রাজসৈন্য জড়ো করে, দেশকে বিদেশি শত্রুদের হাত থেকে মুক্ত করে। এরপর সেই কুমারীর নেতৃত্বে নবতেজদৃপ্ত ফরাসি বাহিনী শত্রুদের দেশ থেকে বিতাড়িত করে এবং সেই নারী দেশের রাজাকে সিংহাসনে বসান। অথচ অজ্ঞানান্ধ লোক তাকেই ডাইনি সন্দেহ করে জীবন্ত পুড়িয়ে মারে—এসব গল্পের কথাই সেদিন অপু পড়েছিল।

সেই বিকেলে শান্ত সেই নদীর ধারে গল্পটা ভাবতে ভাবতে অপূর্বভাবে তার মন পূর্ণ হয়ে উঠত। তার মনের দৃষ্টিতে ভেসে উঠত একটি ছবি—একদিকে দুর্ধর্ষ বিদেশি শত্রু, নিষ্ঠুরতা, জয়লালসার দর্প, রক্তস্রোত; অন্যদিকে এক সরলা, দিব্যভাবময়ী পল্লীবালিকা। এই ছবিই অপুর বালকমনকে মুগ্ধ করত।

আরও পড়ুন – ‘হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল!’—কখন, কোন্ অনুভূতিতে অপুর মন ভরে গিয়েছিল?


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন— “‘এ সকল কথাই সে আজ পড়িয়াছে।’—কোন্ কথা সে পড়েছে? কোন্ ছবি তার মনকে মুগ্ধ করেছে?” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়কমেলার পরিচয় দাও। এই প্রসঙ্গে অপুর মনোভাবের পরিচয় দাও।

নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়কমেলার পরিচয় দাও। এই প্রসঙ্গে অপুর মনোভাবের পরিচয় দাও।

'হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল!'—কখন, কোন্ অনুভূতিতে অপুর মন ভরে গিয়েছিল?

‘হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল!’—কখন, কোন্ অনুভূতিতে অপুর মন ভরে গিয়েছিল?

'সত্যই সে ভুলে নাই!'—কে, কাকে, কীভাবে মনে রেখেছে?

‘সত্যই সে ভুলে নাই!’—কে, কাকে, কীভাবে মনে রেখেছে? | পথের পাঁচালী

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়কমেলার পরিচয় দাও। এই প্রসঙ্গে অপুর মনোভাবের পরিচয় দাও।

‘এ সকল কথাই সে আজ পড়িয়াছে।’—কোন্ কথা সে পড়েছে? কোন্ ছবি তার মনকে মুগ্ধ করেছে?

‘হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল!’—কখন, কোন্ অনুভূতিতে অপুর মন ভরে গিয়েছিল?

‘সত্যই সে ভুলে নাই!’—কে, কাকে, কীভাবে মনে রেখেছে? | পথের পাঁচালী

‘দুর্গা তাহাকে আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল’— দুর্গা কখন এমন করেছিল নিজের ভাষায় লেখো।