‘সত্যই সে ভুলে নাই!’—কে, কাকে, কীভাবে মনে রেখেছে? | পথের পাঁচালী

Souvick

Home » ‘সত্যই সে ভুলে নাই!’—কে, কাকে, কীভাবে মনে রেখেছে? | পথের পাঁচালী

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো— “‘সত্যই সে ভুলে নাই!’—কে, কাকে, কীভাবে মনে রেখেছে?” স্কুল স্তরের বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নোত্তরটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

'সত্যই সে ভুলে নাই!'—কে, কাকে, কীভাবে মনে রেখেছে?

‘সত্যই সে ভুলে নাই!’—কে, কাকে, কীভাবে মনে রেখেছে?

অপু মনে রেখেছে, তার দিদি দুর্গাকে।

অপুরা ট্রেনে চেপে গ্রাম ত্যাগ করে চলেছে, সেখানে পড়ে থাকে দিদির স্মৃতি। সবাই হয়তো দুর্গাকে ভুলে গেছে কিন্তু দিদির কথা উত্তরকালেও অপু ভোলেনি। উত্তরকালে যখনই গতির পুলকে তার সারা দেহ শিউরে উঠত, সমুদ্রগামী জাহাজের ডেক থেকে প্রতিক্ষণে নীলাকাশের নব নব মায়ারূপ চোখে পড়ত, হয়তো দ্রাক্ষাকুঞ্জবেষ্টিত কোন্ নীল পর্বতসানু সমুদ্রের বিলীন দিগন্তরেখায় দূর থেকে ক্ষীণ হয়ে দেখা দিত তখনই অপুর মনে পড়ত দিদির কথা। মনে পড়ত এক ঘনবর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরোনো কোঠার অন্ধকার ঘরে রোগশয্যায় শুয়ে দিদি বলছে—’অপু সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি’? এমনভাবে অপু তার দিদিকে মনে রেখেছিল।

আরও পড়ুন – ‘দুর্গা তাহাকে আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল’— দুর্গা কখন এমন করেছিল নিজের ভাষায় লেখো।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “‘সত্যই সে ভুলে নাই!’—কে, কাকে, কীভাবে মনে রেখেছে?” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই শিক্ষামূলক পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ