এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ফ্লেক্সন এবং এক্সটেনশন পেশি কাকে বলে? ফ্লেক্সন এবং এক্সটেনশনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ফ্লেক্সন এবং এক্সটেনশন পেশি কাকে বলে?
ফ্লেক্সন পেশি –
ফ্লেক্সন – যে পদ্ধতিতে পেশি, দুটি অস্থি ভাঁজ করতে বা কাছে আনতে সাহায্য করে, এই পদ্ধতিকে বলা হয় ফ্লেক্সন।

এক্সটেনশন পেশি –
এক্সটেনশন যে পদ্ধতিতে পেশি, ভাঁজ করা অঙ্গকে সোজা হতে অর্থাৎ, দেহের কাছের অঙ্গকে দূরে সরে যেতে সহায়তা করে, সেই পদ্ধতিকে এক্সটেনশন বলে।

ফ্লেক্সন এবং এক্সটেনশনের মধ্যে পার্থক্য লেখো।
ফ্লেক্সন এবং এক্সটেনশনের মধ্যে পার্থক্য –
| বিষয় | ফ্লেক্সন | এক্সটেনশন |
| ক্রিয়ার বৈশিষ্ট্য | ফ্লেক্সন প্রক্রিয়ায় দুটি অস্থি পরস্পরের কাছে চলে আসে। | এক্সটেনশন প্রক্রিয়ায় ভাঁজ হয়ে যাওয়া অস্থি দুটি পরস্পরের থেকে দূরে চলে যায়। |
| পেশির প্রকৃতি | ফ্লেক্সন প্রক্রিয়ায় যে পেশিগুলি অংশগ্রহণ করে তাদের ফ্লেক্সর পেশি বলে। | এক্সটেনশন প্রক্রিয়ায় যে পেশিগুলি অংশগ্রহণ করে তাদের এক্সটেনশর পেশি বলে। |
| উদাহরণ | ফ্লেক্সন প্রক্রিয়ায় অংশ-গ্রহণকারী বাইসেপস পেশি হাতের কনুই ভাঁজ হতে সাহায্য করে। | এক্সটেনশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ট্রাইসেপস পেশি ভাঁজ হওয়া হাত প্রসারিত করতে সাহায্য করে। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ফ্লেক্সন এবং এক্সটেনশন পেশি কাকে বলে? ফ্লেক্সন এবং এক্সটেনশনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment