অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।

Souvick

Home » অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো— “অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।” এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।

অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।

অপু ও দুর্গা চিরদিনই অজানাকে জানার, অদেখাকে দেখার পিয়াসি। একবার তারা বাছুর খুঁজতে খুঁজতে নবাবগঞ্জের পাকা রাস্তায় উপস্থিত হয়। সেই রাস্তার ওপারে মাঠের পরেই রেলের রাস্তা। তখন তারা ঠিক করে যে রেলের রাস্তা দেখতে যাবে। যদিও তারা জানত যে রেলের রাস্তা অনেক দূর তবুও তারা প্রথমেই দমে যায় না। তারা, পাকা রাস্তা থেকে নেমে দুপুর রোদে মাঠ, বিল, জলা ভেঙে দক্ষিণ দিকে ছুট দেয়। নবাবগঞ্জের লাল রাস্তা, রোয়ার মাঠ, জলসত্রতলা সব পেরিয়ে তারা এগোতে থাকে। কিন্তু একটা বড়ো জলার সামনে এসে দুর্গা পথ হারিয়ে ফেলে। কোনো গ্রাম তার চোখে পড়ে না। শুধু ধানখেত, জলা আর বেতঝোপ দেখতে পায় তারা। সেই বেতঝোপের মধ্য দিয়ে তারা চলতে পারে না, পা পুঁতে যায় পাঁকে। অন্যদিকে রৌদ্রের তেজে শীতকালেও তারা ঘামতে থাকে। দুর্গার গায়ের কাপড় নানা জায়গায় কাঁটা লেগে ছিঁড়ে যায়। শেষ অবধি তাদের পক্ষে বাড়ি ফেরাটাই মুশকিল হয়ে যায়। রেলের রাস্তা দেখার আশা ছেড়ে জল ভেঙে, ধানখেত পার হয়ে আবার পাকা রাস্তায় ফিরে আসে তারা। এইভাবে প্রথমবারের চেষ্টায় রেলের রাস্তা দেখার সাধ তাদের অপূর্ণই থেকে যায়।

Also Read, অপু ও দুর্গা যে বনভোজনের আয়োজন করেছিল, তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ