এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধের বিভিন্ন দিকগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব।
এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ”-এর একটি বিশেষ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জেনেটিক কাউন্সেলিং কাকে বলে?
জেনেটিক কাউন্সেলিং (Genetic Counseling) – কোনো ব্যক্তির বা তার পরিবারের বংশগত রোগের জিনগত তথ্য বিশ্লেষণ করে এবং জিনগত পরীক্ষানিরীক্ষার মাধ্যমে, পরবর্তী প্রজন্মের ওই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও জিনগতভাবে সুস্থ সন্তানলাভ বিষয়ে পরামর্শদাতা কর্তৃক বৈজ্ঞানিক পরামর্শদানকে জেনেটিক কাউন্সেলিং বলে।
বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং-এর ভূমিকা
বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং-এর বিভিন্ন দিকগুলি নিচে আলোচনা করা হলো –
- বংশগত রোগ নির্ণয় – জেনেটিক কাউন্সেলিং-এর মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তির পরীক্ষা করে বংশে কোনো জিনগত রোগের ইতিহাস, রোগ সৃষ্টিকারী জিনের প্রকৃতি ও অবস্থান জানা যায়।
- রোগের কারণ বিশ্লেষণ – আক্রান্ত ব্যক্তিকে রোগের কারণ এবং রোগের সম্ভাব্য ফলাফল সম্পর্কে স্পষ্টভাবে বোঝানো হয়।
- পরবর্তী প্রজন্মে রোগ সঞ্চারণের সম্ভাবনা নির্ণয় – ব্যক্তি যদি রোগের বাহক হন, তবে তার জীবনসঙ্গীর জিনগত অবস্থা নির্ণয়ের মাধ্যমে পরবর্তী প্রজন্মে রোগ প্রকাশের সম্ভাবনা সম্পর্কে রোগীকে ধারণা দেওয়া। বিশেষত বিবাহের পূর্বে দম্পতির পেডিগ্রি (Pedigree) বিশ্লেষণ করে তাদের সন্তানের মধ্যে রোগটির সম্ভাবনা ও তীব্রতা নির্ণয় করা।
- দম্পতিকে সুস্থ সন্তানলাভে সাহায্য – জেনেটিক কাউন্সেলর দম্পতিকে সঠিক পরামর্শ প্রদান করেন যাতে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ইত্যাদি রোগাক্রান্ত সন্তান না জন্মায়। তারা প্রয়োজনে রোগীকে কৃত্রিম উপায়ে গর্ভধারণ বা দত্তক নেওয়ারও পরামর্শ দিয়ে থাকেন।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধের বিভিন্ন দিকগুলি লেখো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment