জিব্বেরেলিন হরমোনের প্রধান কাজগুলি লেখো।

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জিব্বেরেলিন হরমোনের প্রধান কাজগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জিব্বেরেলিন হরমোনের প্রধান কাজগুলি লেখো।

জিব্বেরেলিন হরমোনের প্রধান কাজগুলি লেখো।

জিব্বেরেলিন হরমোনের কাজ –

1. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ – বীজ বা মুকুল যখন সুপ্তাবস্থায় (Dormant) থাকে, তখন সাময়িকভাবে তার অঙ্কুরোদগম ঘটে না। এই সময়কালে জিব্বেরেলিন হরমোন α-অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে এবং বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে।

জিব্বেরেলিনের প্রভাবে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ

2. পর্বমধ্যের দৈর্ঘ্যবৃদ্ধি – এই হরমোন বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটিয়ে সমগ্র উদ্ভিদটির দৈর্ঘ্যবৃদ্ধিতে সাহায্য করে। টম্যাটো, লেটুস শাক, আখ প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে পর্বমধ্যের বৃদ্ধি ঘটাতে জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করা হয়। জিব্বেরেলিনের প্রভাবে পর্বমধ্যের বৃদ্ধি ঘটানোকে বোল্টিং বলে। এ ছাড়া এই হরমোন মটর, ধান, ভুট্টা প্রভৃতি উদ্ভিদের বংশগত খর্বতা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

3. ফলের বৃদ্ধি – জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করে দ্রুত ফলের বৃদ্ধি ঘটানো সম্ভব হয়। স্ট্রবেরি উদ্ভিদে জিব্বেরেলিন প্রয়োগ করে তাড়াতাড়ি ফুল ও ফল উৎপাদন করা হয়। ফল পাকার আগে জিব্বেরেলিন প্রয়োগ করলে ফল পাকতে বিলম্ব ঘটে।

4. পুষ্প প্রস্ফুটন ও লিঙ্গপ্রকাশ – জিব্বেরেলিন উদ্ভিদে (স্ট্রবেরি) নির্দিষ্ট সময়ের পূর্বেই ফুল ফোটাতে সাহায্য করে। জিব্বেরেলিন উদ্ভিদে (ভুট্টা) পুরুষ ফুল উৎপাদনকে ত্বরান্বিত করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জিব্বেরেলিন হরমোনের প্রধান কাজগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয়

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। - ব্যাখ্যা করো।

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। – ব্যাখ্যা করো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয়

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। – ব্যাখ্যা করো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো

নাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান