গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয়

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি দশম শ্রেণির জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ”-এর “পরিবেশদূষণ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।

গ্রিনহাউস প্রভাব (Greenhouse Effect) কী?

যে বিশেষ পদ্ধতিতে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলি (যেমন – CO₂, CH₄, CFC, N₂O ইত্যাদি) সৌরকিরণকে পৃথিবীপৃষ্ঠে আবদ্ধ করে রাখে এবং পৃথিবী থেকে বিকিরিত তাপকে মহাশূন্যে ফেরত যেতে বাধা দেয়, যার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত থাকে, সেই অবস্থাকে গ্রিনহাউস প্রভাব বা Greenhouse Effect বলে।

বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয়

বায়ুমণ্ডলে উপস্থিত প্রধান গ্রিনহাউস গ্যাসগুলি নিম্নরূপ –

কার্বন ডাই-অক্সাইড (CO₂)

এটি মুখ্য গ্রিনহাউস গ্যাস যা বায়ুমণ্ডলে প্রায় শতকরা 0.03% পরিমাণে উপস্থিত থাকে। অত্যধিক হারে জীবাশ্ম জ্বালানির দহন, বৃক্ষচ্ছেদন এবং জীবদেহের শ্বসনকার্যের জন্য বায়ুমণ্ডলে CO₂ -এর পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে CO₂ -এর ভারসাম্য বিনষ্ট হচ্ছে, ফলস্বরূপ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং (Global Warming) সৃষ্টি হয়।

মিথেন (CH₄)

কৃষিক্ষেত্রে বিভিন্ন জৈবসার বিয়োজিত হয়ে এবং কয়লাখনি থেকে CH₄ উৎপন্ন হয়। বিশ্ব উষ্ণায়নে এর অবদান প্রায় 16%, কারণ CO₂ -এর তুলনায় মিথেনের তাপধারণ ক্ষমতা প্রায় 22 গুণ বেশি।

নাইট্রাস অক্সাইড (N₂O)

এটি একটি শক্তিশালী নাইট্রোজেনঘটিত গ্রিনহাউস গ্যাস, যা কৃষিজমিতে ব্যবহৃত বিভিন্ন নাইট্রোজেনঘটিত সার, জীবাশ্ম জ্বালানির দহন ইত্যাদির মাধ্যমে তৈরি হয়ে বায়ুমণ্ডলে মেশে। কার্বন ডাই-অক্সাইডের তুলনায় এর তাপধারণ ক্ষমতা প্রায় 270 গুণ বেশি হয়।

ক্লোরোফ্লুরোকার্বন (CFC)

শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (AC), রেফ্রিজারেটর, ফোম তৈরি ইত্যাদির কারখানা থেকে CFC গ্যাস নির্গত হয় এবং বাতাসে মেশে। বিশ্ব উষ্ণায়নে CFC-র ভূমিকা প্রায় 13%, আর CO₂ -এর তুলনায় এর তাপধারণ ক্ষমতা প্রায় 12,000-20,000 গুণ বেশি হয়।

ওজোন (O₃)

সূর্যালোকের উপস্থিতিতে যানবাহনের ধোঁয়ায় উপস্থিত হাইড্রোকার্বন, নাইট্রোজেন অক্সাইডসমূহ, CO₂ প্রভৃতি ট্রোপোস্ফিয়ারে ওজোন সৃষ্টি করে। বিশ্ব উষ্ণায়নে এর অবদান প্রায় 7%। CO₂ -এর তুলনায় এর তাপধারণ ক্ষমতা প্রায় 20 গুণ বেশি।

Also Read, গ্রিনহাউস প্রভাব বা বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ঘটনা কমানোর উপায় সম্পর্কে আলোচনা করো।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।” — নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় পরিবেশদূষণ সংক্রান্ত এই প্রশ্নটি প্রায়ই আসে।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। - ব্যাখ্যা করো।

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। – ব্যাখ্যা করো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে? নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশনের পার্থক্য লেখো।

নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয়

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। – ব্যাখ্যা করো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো

নাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান