হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলাদের চেয়ে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন?

Souvick

Home » হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলাদের চেয়ে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলাদের চেয়ে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” -এর “কয়েকটি সাধারণ জিনগত রোগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলাদের চেয়ে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন?

হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলাদের চেয়ে পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন?

অথবা, পুরুষদের ক্ষেত্রে কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ কেন ঘটে?
অথবা, ‘হিমোফিলিয়া ক্রিস-ক্রস উত্তরাধিকার নীতি অনুসরণ করে।’ – ব্যাখ্যা করো।
অথবা, ‘হিমোফিলিয়া রোগের বাহক কখনো পুরুষ হয় না।’ – ব্যাখ্যা করো।

হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি X ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন জিন হওয়ায় মহিলাদের ক্ষেত্রে হেটেরোজাইগাস (Xh+Xh) অবস্থায় জিনটি মোটেও প্রকাশ পায় না। তবে সে বাহক হওয়ার দরুন তার 50% পুত্রসন্তানে জিনটি সঞ্চারিত হওয়ার সম্ভাবনা থাকে।

পুরুষের ক্ষেত্রে যেহেতু Y ক্রোমোজোম হিমোফিলিয়ার কোনো জিন বহন করে না, তাই হেমিজাইগাস (XhY) অবস্থায় এই জিনটির প্রকাশ ঘটার ফলে তারা হিমোফিলিয়ায় আক্রান্ত হয়। সংগত কারণে রোগটির প্রকাশ পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়।

পুরুষরা কখনও এই রোগের বাহক হয় না। এক্ষেত্রে মায়ের জেনেটিক বৈশিষ্ট্যটি তার পুত্রসন্তান মারফত নাতনিতে সঞ্চারিত হওয়ায় এটি ক্রিস-ক্রস উত্তরাধিকার নীতি (Criss-cross inheritance) অনুসরণ করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে এবং বিষয়টি আপনারা সহজে বুঝতে পেরেছেন। মাধ্যমিক পরীক্ষা বা জীবনবিজ্ঞান সংক্রান্ত আপনাদের অন্য কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর