এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “’ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে।’ – এই উক্তিটির সপক্ষে যুক্তি দাও। ইনসুলিনবিরোধী দুটি হরমোনের নাম এবং গ্লুকাগন হরমোনের কাজ লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

‘ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে।’ – এই উক্তিটির সপক্ষে যুক্তি দাও।
অথবা, ইনসুলিন এবং গ্লুকাগনকে অ্যান্টাগোনাস্টিক হরমোন কেন বলা হয়?
রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা বৃদ্ধি পেলে ইনসুলিন কোশপর্দার ভেদ্যতা বাড়িয়ে গ্লুকোজকে কোশে প্রবেশ করতে সাহায্য করে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। অন্যদিকে রক্তে শর্করার পরিমাণ কমে গেলে গ্লুকাগন গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। তাই বলা যায় যে, ‘ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে’।
ইনসুলিনবিরোধী দুটি হরমোনের নাম এবং গ্লুকাগন হরমোনের কাজ লেখো।।
ইনসুলিনবিরোধী দুটি হরমোনের নাম হল –
- অগ্ন্যাশয়ের α কোশ নিঃসৃত গ্লুকাগন এবং
- অ্যাড্রিনাল কর্টেক্স নিঃসৃত গ্লুকোকটিকয়েড।
গ্লুকাগন হরমোনের কাজগুলি হল –
- গ্লুকাগন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজে পরিণত করে।
- গ্লুকাগন নিয়োগ্লুকোজেনেসিস পদ্ধতিতে অ-শর্করা থেকে শর্করা উৎপাদনে সাহায্য করে।
- কিটোন বডির উৎপাদন বৃদ্ধি করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “’ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে।’ – এই উক্তিটির সপক্ষে যুক্তি দাও। ইনসুলিনবিরোধী দুটি হরমোনের নাম এবং গ্লুকাগন হরমোনের কাজ লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment