এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল আলোচনা করো।
উচ্চগতিসম্পন্ন জলপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে জলবিদ্যুৎ শক্তি বলে।
কোনো নদী বা জলপ্রপাতের জলকে একটি উঁচু জলাধারে সঞ্চিত করা হয়। এক্ষেত্রে জলাধারটিকে কোনো নদীর উচ্চ অববাহিকায় রাখা হয় যাতে প্রাকৃতিক পার্বত্য অঞ্চল তিনদিকের প্রতিবন্ধক বা দেয়ালের কাজ করে এবং নিম্ন অববাহিকার দিকটিতে একটি বাঁধ নির্মাণ করে জলের প্রবাহকে আটকে রাখা হয়। এই জলাধার থেকে একটি নির্গম সুড়ঙ্গের মধ্যে জলের ধারাকে উচ্চগতিতে বিদ্যুৎ উৎপাদন কক্ষে পৌঁছে দেওয়া হয়। কয়েকটি জলকপাট -এর মাধ্যমে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়। উচ্চবেগ সম্পন্ন জলধারার সাহায্যে টারবাইনের ব্লেড ঘুরিয়ে জেনারেটরের সাহায্যে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হয়। জলাধারে আটকে থাকা জলের অভিকর্ষীয় স্থিতিশক্তি জলের প্রবাহের জন্য গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং এই গতিশক্তিই টারবাইনের ব্লেডে হস্তান্তরিত হয় ও তড়িৎচুম্বকীয় আবেশের মাধ্যমে তড়িৎশক্তিতে পরিণত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment