এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জনন কাকে বলে? জীবদেহে জননের তাৎপর্যগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জনন কাকে বলে? জীবদেহে জননের তাৎপর্যগুলি উল্লেখ করো।
যে জৈবনিক পদ্ধতিতে জীব তার নিজ প্রকৃতি এবং সত্তাবিশিষ্ট এক বা একাধিক অপত্য জীব সৃষ্টি করে নিজ অস্তিত্ব বজায় রাখে এবং জীবজগতে নিজেদের ভারসাম্য বজায় রাখে, তাকে জনন বলে।
জীবদেহে জননের তাৎপর্য –
- অস্তিত্ব বজায় রাখা – জনন পদ্ধতিতে জীব তার প্রজাতির সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নিজ অস্তিত্ব টিকিয়ে রাখে।
- সংখ্যা বৃদ্ধি – জননের মাধ্যমে যে-কোনো জীব তার প্রজাতির সদস্যদের সংখ্যা বৃদ্ধি করে।
- বংশগত বৈশিষ্ট্য বজায় রাখা – জননের মাধ্যমে জীব তার নিজস্ব বংশগত বৈশিষ্ট্যগুলিকে বংশপরম্পরায় বজায় রাখে।
- প্রকরণ – যৌন জননের মাধ্যমে অপত্যের মধ্যে জনিতৃ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে। এর ফলে প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদের সৃষ্টি হয়।
- অভিব্যক্তি – যৌন জননের মাধ্যমে সৃষ্টি হওয়া ভেদ অভিব্যক্তির মূল সোপান।
- ভারসাম্য বজায় রাখা – জননের ফলে কোনো প্রজাতির মৃত্যুজনিত সদস্য সংখ্যার হ্রাসের ফলে যে শূন্যতা সৃষ্টি হয় তার পূরণ ঘটে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জনন কাকে বলে? জীবদেহে জননের তাৎপর্যগুলি উল্লেখ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment