এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জনুক্রমের বৈশিষ্ট্যগুলি লেখো। উদাহরণসহ জনুক্রমের প্রকারভেদগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা”-এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জনুক্রমের বৈশিষ্ট্য
জনুক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো –
- জীবের জীবনচক্রে অঙ্গসংস্থানগত পার্থক্য নিরূপণ করা।
- হ্যাপ্লয়েড দশায় উৎপন্ন দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলনে ডিপ্লয়েড জীব উৎপন্ন করা।
- একটি বহুকোশী ডিপ্লয়েড জীবের (2n) বিভিন্ন রেণু থেকে একটি বহুকোশী হ্যাপ্লয়েড জীব বা হ্যাপ্লয়েড গ্যামেট (n) উৎপন্ন করা।

জনুক্রমের প্রকারভেদ
জীবদেহে প্রধানত তিন প্রকার জনুক্রম দেখা যায় –
- হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রম – এই প্রকার জনুক্রমে ডিপ্লয়েড রেণুধর বা হ্যাপ্লয়েড লিঙ্গধর দশার মধ্যে যেকোনো একটি দশাই প্রধান। এই জনুক্রম দু-প্রকার। যেমন –
- হ্যাপ্লন্টিক – যে হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রমে হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা (n) প্রধান, তাকে হ্যাপ্লন্টিক জনুক্রম বলে। যেমন – Spirogyra (স্পাইরোগাইরা)-র জনুক্রম।
- ডিপ্লন্টিক – যে হ্যাপ্লোবায়োন্টিক জনুক্রমে ডিপ্লয়েড রেণুধর দশা (2n) প্রধান এবং স্বাধীন দশা, তাকে ডিপ্লন্টিক জনুক্রম বলে। এক্ষেত্রে হ্যাপ্লয়েড দশা হলো এক বা একাধিক কোশবিশিষ্ট লিঙ্গধর দশা। যেমন – Fucus (ফিউকাস)-এর জনুক্রম।
- ট্রাইফেজিক জনুক্রম – যে জনুক্রমে একটি লিঙ্গধর জনু (n) এবং দুটি ডিপ্লয়েড জনু (2n) পরপর আবর্তিত হয়, তাকে ট্রাইফেজিক জনুক্রম বলে। যেমন – Polysiphonia (পলিসাইফোনিয়া)-র জনুক্রম।
- ডিপ্লোবায়োন্টিক জনুক্রম – যে জনুক্রমে রেণুধর দশা বা ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড বা লিঙ্গধর দশার জনু উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ, তাকে ডিপ্লোবায়োন্টিক জনুক্রম বলে। যেমন – Dryopteris (ড্রায়োপটেরিস)-এর জনুক্রম।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জনুক্রমের বৈশিষ্ট্যগুলি লেখো। উদাহরণসহ জনুক্রমের প্রকারভেদগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা”-এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন