এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কার্লাইল সার্কুলার কী? কালাইল সার্কুলার বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কার্লাইল সার্কুলার কী? কালাইল সার্কুলার বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

কার্লাইল সার্কুলার
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালে বাংলার ছাত্রসমাজ স্বদেশী ও বয়কট আন্দোলনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাই ছাত্রসমাজকে এই আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার জন্য সরকারের মুখ্যসচিব কার্লাইল 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর যে সার্কুলার জারি করেন তা ‘কার্লাইল সার্কুলার’ নামে খ্যাত।
এই গোপন সার্কুলার বা নির্দেশে বলা হয় স্বদেশী ও বয়কট আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং বন্দেমাতরম ধ্বনি দেওয়া নিষিদ্ধ বলে ঘোষনা করা হয়। এই সার্কুলারের সূত্র ধরে শিক্ষা অধিকর্তা পেডলার কলকাতার কলেজগুলির অধ্যক্ষদের পিকেটিং এ অংশগ্রহণকারী ছাত্রদের বহিষ্কারের আদেশ দেন।
কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে শচীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি (4ঠা নভেম্বর, 1905 খ্রিস্টাব্দে) গড়ে তুলে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করেন।
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে বাংলার ছাত্র সমাজকে দূরে রাখার জন্য তৎকালীন বাংলা সরকারের Chief Secretary, R. W. Carlyle 1905 খ্রিস্টাব্দের 10 অক্টোবর এক নির্দেশনামা জারি করে বলেন যে, স্বদেশি আন্দোলনে যোগদানকারী ছাত্রদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং তাদের বিদ্যালয়গুলির অনুদান ও অনুমোদন বাতিল করা হবে। এটি ‘কার্লাইল সার্কুলার’ নামে পরিচিত।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কার্লাইল সার্কুলার কী? কালাইল সার্কুলার বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করেছি। এই “কার্লাইল সার্কুলার কী? কালাইল সার্কুলার বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment