এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “খাঁড়ি বলতে কি বোঝো?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “খাঁড়ি বলতে কি বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

খাঁড়ি বলতে কি বোঝো?
‘খাঁড়ি’ কথার ইংরাজি প্রতিশব্দ ‘Estuary’, যার অর্থ Tidal Mouth। নদীর বদ্বীপ সংলগ্ন অংশের প্রশস্ত ও বিস্তৃত নদী মোহানাকে বলে খাঁড়ি।
ধারণা – মোহানার কাছে নদীর স্রোত বেশি হলে অথবা জোয়ারভাটার প্রকোপ অধিক হলে নদীবাহিত পলি, কাদা, বালি প্রভৃতি সঞ্চিত হতে পারে না। এর ফলে নদীর মোহানা যথেষ্ট খোলা ও চওড়া হয় এবং এতে কোনো বদ্বীপ সৃষ্টি হতে পারে না। জোয়ারের জল প্রবল বেগে নদীর মধ্যে প্রবেশ করে নদীখাতকে চওড়া ও বিস্তৃত করে খাঁড়ি গঠন করে।
বৈশিষ্ট্য –
- খাঁড়িগুলি জোয়ারের জল দ্বারা পুষ্ট হয় এবং প্রচুর মাছের সমাবেশ দেখা যায়।
- এগুলি দৈর্ঘ্যে ছোটো এবং বেশি প্রস্থবিশিষ্ট হয়।
- জোয়ারের পরিমাণ বৃদ্ধি পেলে খাঁড়িতে প্রায়ই বন্যা হয়।
উদাহরণ – সুন্দরবন অঞ্চলে মাতলা নদীতে অসংখ্য খাঁড়ি দেখা যায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “খাঁড়ি বলতে কি বোঝো?” নিয়ে আলোচনা করেছি। এই “খাঁড়ি বলতে কি বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment