কোঙ্কন সমভূমির পরিচয় দাও – মালাবার উপকূলীয় সমভূমি কোনটি?

Rahul

নমস্কার বন্ধুরা! আজকের আর্টিকেলে আমরা ভারতের পশ্চিম উপকূলের দুটি গুরুত্বপূর্ণ অংশ, কোঙ্কন এবং মালাবার সমভূমি নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে “ভারতের প্রাকৃতিক পরিবেশ” অধ্যায়ের “ভারতের ভূপ্রকৃতি” বিভাগে।

কোঙ্কন সমভূমির পরিচয় দাও - মালাবার উপকূলীয় সমভূমি

কোঙ্কন সমভূমির পরিচয় দাও

ভারতের আরব সাগরীয় উপকূলভূমি বরাবর মহারাষ্ট্রের উত্তরসীমা অর্থাৎ সুরাতের কিছুটা দক্ষিণ থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত অংশকে বলে কোঙ্কন সমভূমি। এই সমভূমি প্রায় 500 কিমি দীর্ঘ, তবে খুব সংকীর্ণ, প্রস্তরময় এবং ভগ্ন। উপকূলের কোনো কোনো এলাকা বালিময় এবং চুনাপাথর দ্বারা গঠিত। কোঙ্কন উপকূল ধান চাষের জন্য বিখ্যাত।

মালাবার উপকূলীয় সমভূমি কোনটি?

আরব সাগর-সংলগ্ন ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির দক্ষিণাংশের নাম মালাবার উপকূলীয় সমভূমি। কান্নানোর থেকে একেবারে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত মালাবার সমভূমি প্রায় 500 কিমি দীর্ঘ এবং এটি কেরল রাজ্যের অন্তর্গত। মালাবার সমভূমি গড়ে প্রায় 25 কিমি চওড়া। এখানে অনেক উপহ্রদ বা লেগুন দেখা যায়। এগুলিকে ব্যাকওয়াটার (backwater) বা কয়াল বলে। ভেমবানাদ কয়াল, অষ্টমুদি কয়াল হল এই ধরনের দুটি উপহ্রদ।


কোঙ্কন ও মালাবার উপকূলীয় সমভূমি ভারতের দুটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল। তাদের নিজস্ব বৈশিষ্ট্য, জলবায়ু, উদ্ভিদ, জনসংখ্যা ও অর্থনীতির ক্ষেত্রে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য এই দুটি অঞ্চল সম্পর্কে ভালো ধারণা থাকা অত্যন্ত জরুরি।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান